Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
আবারো বিশ্বের নবম দুর্বলতম পাসপোর্ট বাংলাদেশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
19 July, 2022, 06:45 pm
Last modified: 20 July, 2022, 01:35 pm

Related News

  • চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যিই বিশ্বের সেরা?
  • টাইমস র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০০-এ দেশের ৫ বিশ্ববিদ্যালয়; তবে জায়গা হয়নি ঢাবি ও বুয়েটের
  • পর্যটকদের জন্য ষষ্ঠ ঝুঁকিপূর্ণ শহর ঢাকা: ফোর্বস 
  • ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে ঢাবি
  • বিশ্বের অষ্টম দুর্বল পাসপোর্ট দিয়ে তার ১০০-এর বেশি দেশে ভ্রমণ!

আবারো বিশ্বের নবম দুর্বলতম পাসপোর্ট বাংলাদেশের

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী হলো- দ্বীপপুঞ্জ রাষ্ট্র মালদ্বীপের পাসপোর্ট (৬৩ তম) এটি ৮৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দেয়। এরপর রয়েছে ভারত (৮৭তম), ভুটান (৯৩তম) ও শ্রীলঙ্কার (১০৩ তম) পাসপোর্ট । 
টিবিএস রিপোর্ট 
19 July, 2022, 06:45 pm
Last modified: 20 July, 2022, 01:35 pm
প্রতীকী ছবি

বৈশ্বিক র‍্যাংকিংয়ে আবারও নবম দুর্বলতম হয়েছে বাংলাদেশের পাসপোর্ট। আগে থেকে ভিসা না করিয়ে বিশ্বের মোট ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ৪১টিতে ভ্রমণ করা যায় এটি দিয়ে। ২০২২ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স এর তৃতীয় প্রান্তিক সংস্করণ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

আজ মঙ্গলবার (১৯ জুলাই) র‍্যাংকিং সারণীটি প্রকাশ করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স। এতে ১২২ স্থানের মধ্যে ১০৪তম স্থান লাভ করেছে বাংলাদেশের পাসপোর্ট। বাংলাদেশের সাথে একইস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া।  

এর আগে চলতি বছরের এপ্রিলে প্রকাশিত হেনলির দ্বিতীয় প্রান্তিকের সংস্করণেও বাংলাদেশ একই অবস্থানে ছিল। 

তবে জানুয়ারিতে প্রকাশিত প্রথম প্রান্তিকের সংস্করণে ১১১টি স্থানের মধ্যে ১০৩তম হয়েছিল বাংলাদেশ। 

তার আগে ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের সারণীতে ১১৬টি স্থানের মধ্যে ১০৮তম স্থান লাভ করে বাংলাদেশী পরিচয়ের ভ্রমণ নথিটি, যা ওই বছরের অক্টোবরে প্রকাশিত হয়।  

হেনলির সদ্য প্রকাশিত সারণী অনুসারে, যে ৪১টি গন্তব্যে বাংলাদেশী পাসপোর্টধারীরা আগাম ভিসা না নিয়ে যেতে পারেন, তারমধ্যে ১৬টির অবস্থান আফ্রিকায়, ১১টি ক্যারিবিয় এবং সাতটি ওশেনিয়া অঞ্চলে (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাদে)। আর ছয়টি এশিয়া ও একটি দক্ষিণ আমেরিকার গন্তব্য। 

আগে থেকে ভিসা না করে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কোনো ইউরোপীয় দেশে ভ্রমণ করা যায় না। 

অন্যদিকে, হেনেলি ইনডেক্সের শীর্ষ স্থানে থাকা জাপানের পাসপোর্টধারীরা রেকর্ড সংখ্যক ১৯৩টি দেশ ও গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। 

যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া, এ দুই দেশের নাগরিকরা ১৯২টি দেশ ও গন্তব্যে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পান।   

যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও স্পেন; দেশদুটির পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুযোগ রয়েছে ১৯০টি গন্তব্যে। 

চতুর্থ স্থানে আছে তিনটি দেশ- ফিনল্যান্ড ও ইতালি ও লুক্সেমবার্গ; এ তিন দেশের নাগরিকরা ১৮৯টি দেশ ও গন্তব্যে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পান।  

এছাড়া, যৌথভাবে পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া ও ডেনমার্ক; দেশ দুটির নাগরিকরা ১৮৮টি দেশ ও গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। 

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী হলো- দ্বীপপুঞ্জ রাষ্ট্র মালদ্বীপের পাসপোর্ট (৬৩ তম) এটি ৮৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দেয়। এরপর রয়েছে ভারত (৮৭তম), ভুটান (৯৩তম) ও শ্রীলঙ্কার (১০৩ তম) পাসপোর্ট । 

দক্ষিণ এশিয়ায় নেপাল (১০৬ তম) ও পাকিস্তানের (১০৯ তম) চেয়ে কিছুটা এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। 

এই অঞ্চলের দেশগুলোসহ বিশ্বের মধ্যে পাসপোর্ট সক্ষমতায় সবচেয়ে পিছিয়ে রয়েছে আফগানিস্তান। আফগান পাসপোর্টধারীরা মাত্র ২৭টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশী পাসপোর্ট / র‍্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যিই বিশ্বের সেরা?
  • টাইমস র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০০-এ দেশের ৫ বিশ্ববিদ্যালয়; তবে জায়গা হয়নি ঢাবি ও বুয়েটের
  • পর্যটকদের জন্য ষষ্ঠ ঝুঁকিপূর্ণ শহর ঢাকা: ফোর্বস 
  • ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে ঢাবি
  • বিশ্বের অষ্টম দুর্বল পাসপোর্ট দিয়ে তার ১০০-এর বেশি দেশে ভ্রমণ!

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net