Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
সয়াবিন ও পাম তেলের দাম কমলো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2022, 08:55 pm
Last modified: 17 July, 2022, 09:04 pm

Related News

  • বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা
  • ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • টানা দ্বিতীয় মাসে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা
  • যে কারণে বাতিল হলো রপ্তানি ট্রফির কার্যক্রম

সয়াবিন ও পাম তেলের দাম কমলো

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিলিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৯ টাকা থেকে কমে ১৮৫ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ৯৮০ টাকা থেকে কমে ৯১০ টাকা এবং প্রতি লিটার বোতলজাত পাম অয়েলের দাম ৬ টাকা কমে ১৫২ টাকা হবে।
টিবিএস রিপোর্ট
17 July, 2022, 08:55 pm
Last modified: 17 July, 2022, 09:04 pm
ছবি: সংগৃহীত

প্রতি লিটার সয়াবিনের দাম ১৪ টাকা এবং পাম অয়েলের দাম ৬ টাকা কমিয়ে, নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়- যা সোমবার থেকে কার্যকর হবে।

আজ রোববার (১৭ জুলাই) সচিবালয়ে মিলারদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিলিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৯ টাকা থেকে কমে ১৮৫ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ৯৮০ টাকা থেকে কমে ৯১০ টাকা এবং প্রতি লিটার বোতলজাত পাম অয়েলের দাম ৬ টাকা কমে ১৫২ টাকা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মিলারদের কাছ থেকে এ তথ্য জানা গেছে। এর আগে, গত ২৬ জুন প্রতিলিটার বোতলজাত সয়াবিনের দাম ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইন্দোনেশিয়া পামঅয়েল রপ্তানি বন্ধ করার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ২,০০০ ডলারে পৌঁছে, যার প্রভাবে বাংলাদেশে প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়ে ২০৫ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে গত মে মাস থেকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম ক্রমাগতভাবে কমছে। বর্তমানে প্রতিটন অপরিশোধিত সয়াবিন ১,৩০০ ডলার এবং প্রতিটন পামঅয়েল ১,০০০ ডলারে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক দরে নিম্নমুখী প্রবণতার কারণে দেশের মিলগুলো তাদের উৎপাদিত তেলের মজুদ দ্রুত বাজারে ছেড়ে দিয়ে ব্যবসায়িক ঝূঁকি কমাচ্ছে। ফলে দেশের বাজারেও খোলা সয়াবিন ও পাম অয়েলের মূল্য প্রতিনিয়ত কমছে। 

'কিন্তু বোতলজাত ভোজ্যতেলের মূল্যে এমআরপি নির্ধারিত থাকায়, মিলগুলো পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের বেশি মুনাফা দিয়ে বোতলজাত তেল বাজারজাত করছে, যার সুফল ভোক্তারা পাচ্ছে না। তাই আন্তর্জাতিক বাজার দর বিবেচনা করে মিলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ভোজ্যতেলের নতুন দর নির্ধারণ করা হয়েছে'- জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। 

তারা বলছেন, গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পামঅয়েলের মূল্য ৩০% থেকে ৩৫% হ্রাস পেলেও ডলারের দর প্রায় ১৫% বেড়েছে। এ ছাড়া, আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যয় বেড়েছে ৬০-৭০%। 

এজন্য আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম যে হারে কমেছে, দেশের বাজারে সে হারে কমছে না। সার্বিক বিষয় পর্যালোচনা করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন পরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের স্থানীয় মূল্য ১০% কমানোর সুপারিশ করেছিল, কিন্তু কমছে তার চেয়েও কম।  

মিলগুলোও ভোজ্যতেলের দাম কমানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব করে। মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড এডিবল অয়েল লিমিটেড রোববার প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৯ টাকা থেকে ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা এবং ১ লিটার পলিপ্যাকের দাম ১৯৮ টাকা থেকে কমিয়ে ১৮৩ টাকা নির্ধারণের প্রস্তাব করে। আর ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ৯৮০ টাকা থেকে কমিয়ে ৯১০ টাকা নির্ধারণের প্রস্তাব করে কোম্পানিটি।

Related Topics

টপ নিউজ

সয়াবিন তেল / পাম অয়েল / দাম কমল / বাণিজ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা
  • ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • টানা দ্বিতীয় মাসে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা
  • যে কারণে বাতিল হলো রপ্তানি ট্রফির কার্যক্রম

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net