Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
'পুষ্পা' সিনেমায় কেন এক কাঁধ তুলে হাঁটেন আল্লু অর্জুন? আসল কারণ জানালেন অভিনেতা! 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
17 July, 2022, 07:10 pm
Last modified: 17 July, 2022, 08:00 pm

Related News

  • গাজায় গণহত্যা নিয়ে বানানো তথ্যচিত্রের দুই পরিচালকের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
  • বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক
  • আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক নিয়োগ, পর্ষদে ফিরলেন পুরনো পরিচালকরা
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

'পুষ্পা' সিনেমায় কেন এক কাঁধ তুলে হাঁটেন আল্লু অর্জুন? আসল কারণ জানালেন অভিনেতা! 

আল্লু অর্জুন বলেন, "পরিচালক সুকুমার গাড়ু বলেছিলেন, আমি জানি না তুমি কিভাবে করবে, কিন্তু আমি চাই সবাই যেন তোমাকে দেখে তেমনই হাঁটতে শুরু করে।"
হিন্দুস্তান টাইমস
17 July, 2022, 07:10 pm
Last modified: 17 July, 2022, 08:00 pm
পুষ্পা: দ্য রাইজ সিনেমার একটি দৃশ্যে আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

গত বছরের শেষের দিকে মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত চলচ্চিত্র 'পুষ্পা: দ্য রাইজ'। একাধিক দক্ষিণী ভাষায় মুক্তি পাওয়ার পাশাপাশি এই ছবি মুক্তি পায় হিন্দিতেও। অল্প সময়ের মধ্যেই 'পুষ্পা: দ্য রাইজ'- এর হিন্দি সংস্করণ ১০০ কোটির ক্লাবে জায়গা করে নেয়। সেই সাথে বিশ্বজুড়ে ৩৬৫ কোটি রূপী ব্যবসা করে ছবিটি।   

'পুষ্পা: দ্য রাইজ' ছবির জনপ্রিয়তা সারাদেশের কাছে আল্লু অর্জুনকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। জনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু এই সিনেমার কিছু আইকনিক স্টাইল ও অঙ্গভঙ্গির মাধ্যমে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আল্লু অর্জুন জানিয়েছেন, এই সিনেমা নির্মাণের আগে নির্মাতাদের কী লক্ষ্য ছিল। তারা কী মানুষের মন জয় করার জন্যই ছবিটি বানিয়েছিলেন?

গত বছর 'পুষ্পা: দ্য রাইজ' মুক্তি পাওয়ার পর থেকেই খবরের শিরোনাম হয়েছেন ছবির তারকারা। হেন কোনো সংবাদমাধ্যম নেই যেখানে এই সিনেমা নিয়ে লেখা হয়নি। জানা গেছে, 'পুষ্পা'র সাফল্য আল্লু অর্জুনকে বিশ্বের দরবারেও পরিচিত করে তুলেছে। বিভিন্ন না্মীদামি ম্যাগাজিনের কভারে জায়গা পেয়েছেন তিনি। আর কভার ছবিতে তিনি পোজ দিয়েছেন একেবারে 'পুষ্পা' স্টাইলেই । 

সাক্ষাৎকারে আল্লু অর্জুন বলেন, "পরিচালক সুকুমার গাড়ু বলেছিলেন, আমি জানি না তুমি কিভাবে করবে, কিন্তু আমি চাই সবাই যেন তোমাকে দেখে তেমনই হাঁটতে শুরু করে।" এরপরই একটা কাঁধ তুলে 'পুষ্পা' স্টাইলে ছবিতে হাঁটার অভিনয় করেন আল্লু অর্জুন। 

আল্লু অর্জুন আরও বলেন, "এভাবে হাঁটার কায়দা রপ্ত করার আসল কারণ এটা ছিল না যে মানুষের মন জয় করে নিবো। এটা স্বাভাবিকভাবেই হয়েছে, আর তাই দর্শকের ভালো লেগেছে। কোনো পরিকল্পনা করে এই স্টেপ করা হয়নি।" 

বলে রাখা ভালো, শীঘ্রই আসছে পুষ্পার সিক্যুয়েল 'পুষ্পা: দ্য রুল'। এবছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি। এই ছবিতেও ফাহাদ ও রশ্মিকা মন্দানাকে তাদের আগের ভূমিকায় দেখা যাবে। জানা গেছে, সিক্যুয়েলে থাকছেন বিজয় সেতুপাঠিও, তবে এ ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি এখনো।  

Related Topics

টপ নিউজ

পুষ্পা: দ্য রাইজ / হাঁটার স্টাইল / আল্লু অর্জুন / পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • গাজায় গণহত্যা নিয়ে বানানো তথ্যচিত্রের দুই পরিচালকের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
  • বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক
  • আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক নিয়োগ, পর্ষদে ফিরলেন পুরনো পরিচালকরা
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net