Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
হামলার শিকার পরিবারের পাশে মাশরাফি, দিলেন নিরাপত্তার আশ্বাস

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
16 July, 2022, 09:40 pm
Last modified: 16 July, 2022, 09:56 pm

Related News

  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫
  • গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক গ্রেপ্তার
  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র

হামলার শিকার পরিবারের পাশে মাশরাফি, দিলেন নিরাপত্তার আশ্বাস

শনিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় তিনি দিঘলিয়া গ্রাম পরিদর্শনে যান। পরে ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সহায়তা ও নিরাপত্তার আশ্বাস দেন।
খুলনা প্রতিনিধি
16 July, 2022, 09:40 pm
Last modified: 16 July, 2022, 09:56 pm
ছবি: টিবিএস

ধর্মীয় অবমাননামূলক মন্তব্যের অভিযোগে নড়াইলের লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামে সাম্প্রদায়িক হামলার ঘটনায় এলাকা পরিদর্শন করেছেন ক্রিকেটার ও সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা।

শনিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় তিনি ওই গ্রামে পরিদর্শনে যান। পরে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সহায়তা ও নিরাপত্তার আশ্বাস দেন।

এর পর তিনি স্থানীয়দের উদ্দেশ্য বলেন, 'এখানে পুলিশ সব সময় থাকবে। আপনারা সবাই সহোযোগিতা করবেন। নড়াইলে আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। আপনাদের লজ্জা থাকা উচিত। নড়াইলে এই ধরনের ঘটনা শুরু হয়েছে, আপনারদের মাধ্যমে। এটা কেউ চাই না। একবার ভেবে দেখেন, আপনার পরিবারের কেউকে যদি এভাবে আঘাত করা হয়, আপনার কেমন লাগবে?'

এসময় মাশরাফি বলেন, 'যদি কেউ ভুল করে তবে আইন আছে, থানায় জানালে প্রশাসন সেটার পদক্ষেপ নিবে। আমি বা আপনি কে? আপনাদের পা দুটি ধরি, এই ধরনের ঘটনা আর ঘটাবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা পাশে এসে দাঁড়ায়েন। আপনারা যদি সামাজিক ভাবে পাশে এসে না দাঁড়ান, তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারব না। এখানে যারা আছেন, তারা একটুকু শিউর থাকেন, আপনারা স্বাভাবিকভাবে বসবাস করছিলেন। সামনেও স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন। কোন সমস্যা হবে না।'

ছবি: টিবিএস

এসময়ে মাশরাফির সাথে ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি ফেসবুকের পোস্টে আকাশ সাহা নামে এক কলেজ ছাত্রের ফেসবুক আইডি থেকে গত বৃহস্পতিবার বিতর্কিত কমেন্ট করার অভিযোগ ওঠে। এর জেরে শুক্রবার বিকেলে হামলা হয় দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায়।

হামলাকারীরা গোবিন্দ সাহা ও দিলীপ সাহার বাড়ি, অভিযুক্ত শিক্ষার্থীর বাবা অশোক সাহার দোকানসহ ১০টির বেশি বাড়ি-দোকান ভাঙচুর করেন। গোবিন্দ সাহার বাড়িতে আগুনও দেয়া হয়। বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি সাহাপাড়া মন্দিরের প্রতিমা, চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুর করে। ফলে ভীতসন্ত্রস্ত হিন্দু পরিবারের অধিকাংশ সদস্য আশপাশের গ্রামে আশ্রয় নিয়েছে।

এ ছাড়া রাতেই ওই ছাত্র আকাশ সাহা ও তার বাবা অশোক সাহাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন।

 

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / সাম্প্রদায়িক হামলা / নড়াইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫
  • গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক গ্রেপ্তার
  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net