Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2026, 09:35 pm
Last modified: 27 June, 2026, 09:45 pm

Related News

  • আখতারুজ্জামানের জামিন শুনানিতে এজলাসে হট্টগোল, বাইরে হাতাহাতি
  • 'দোয়া করবেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় যদি শহীদ হতে পারি'—গ্রেপ্তারের আগে জামায়াত নেতা আখতারুজ্জামান
  • বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার

শুক্রবার (২৬ জুন) ফেসবুকের বিভিন্ন গ্রুপে ওই তালিকাটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
টিবিএস রিপোর্ট
27 June, 2026, 09:35 pm
Last modified: 27 June, 2026, 09:45 pm
ছবি: সংগৃহীত

নড়াইল-২ (সদর ও লোহাগড়া একাংশ) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মো. আতাউর রহমানের (বাচ্চু) ঐচ্ছিক তহবিলের অনুদান বরাদ্দের একটি তালিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সচিবালয় থেকে অনুমোদিত ওই তালিকায় সংসদ সদস্যের মেয়ের নাম দুইবার অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ জুন) ফেসবুকের বিভিন্ন গ্রুপে ওই তালিকাটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

সচিবালয় থেকে ইস্যু করা ওই পত্রে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ২১ জন সুবিধাভোগীর মাঝে বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। তালিকার ১ নম্বর এবং ৮ নম্বর ক্রমিকে 'ফাইজা' নামে একজনের নাম রয়েছে। ১ নম্বর ক্রমিকে পিতার নাম দেওয়া হয়েছে 'মো. বাচ্চু' এবং ৮ নম্বর ক্রমিকে পিতার নাম লেখা হয়েছে 'মো. আতাউর'। উভয় এন্ট্রিতেই ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দাবি, তালিকায় থাকা এই 'ফাইজা' মূলত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর মেয়ে। এছাড়া তালিকার ভৌগোলিক বিন্যাস নিয়েও প্রশ্ন উঠেছে। নড়াইল সদর উপজেলার ১০ জন সুবিধাভোগীর মধ্যে ৯ জনই সংসদ সদস্যের নিজ ইউনিয়ন 'হবখালী'র বাসিন্দা। অন্যদিকে লোহাগড়া উপজেলার ১১ জনের মধ্যে ৭ জনই তাঁর শ্বশুরবাড়ির এলাকা 'লাহুড়িয়া'র বাসিন্দা।

এ বিষয়ে আজ শনিবার (২৭ জুন) আতাউর রহমান বাচ্চু গণমাধ্যমের কাছে ভাইরাল হওয়া তালিকাটির সত্যতা স্বীকার করেন। তবে তিনি এর দায় তাঁর ব্যক্তিগত সচিবের (পিএস) ওপর চাপিয়েছেন।

সংসদ সদস্য বলেন, "আমি তখন নড়াইলে ছিলাম না। আমার পিএস জানিয়েছিলেন যে একটি তালিকা জমা দিতে হবে। আমি তাঁকে সব ইউনিয়ন থেকে নাম সংগ্রহ করতে বলেছিলাম। পরে পিএস আমাকে জানান যে সংশ্লিষ্ট কর্মকর্তারা শুরুতে যেকোনো একটি তালিকা জমা দিতে পরামর্শ দিয়েছেন যাতে বরাদ্দটি অনুমোদিত হয় এবং পরে নাম চূড়ান্ত করা যাবে।"

তিনি আরও বলেন, "আমার সই করা লেটারহেড প্যাডটি তাঁর কাছে ঢাকাতেই ছিল। আমি তাঁকে পরিচিত লোকজনের নাম দিয়ে একটি তালিকা তৈরি করতে বলেছিলাম। সেই কারণেই আমার পরিবার এবং পরিচিত এলাকার নামগুলো তালিকায় ঢুকে গেছে।"

তিনি দাবি করেন এই বরাদ্দ অনুমোদনের বিষয়ে তিনি জানতেন না। তিনি বলেন, "গতকাল তালিকাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পরই আমি বিষয়টি জানতে পারি। আমি মেয়ের নামে ১০ হাজার টাকা নেওয়ার মতো মানুষ নই। আমি অনুমোদিত তালিকা অনুযায়ী টাকা বিতরণ করব না, বরং নতুন একটি তালিকা ইউএনও-র কাছে জমা দেব।"
তবে সংসদ সদস্যের নতুন তালিকা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির। তিনি বলেন, এমপির ডিও লেটারের (আধা-সরকারি পত্র) ভিত্তিতেই সচিবালয় থেকে এই অনুদান অনুমোদিত হয়েছে।

ইউএনও জানান, "বিদ্যমান নিয়ম অনুযায়ী, অনুমোদিত তালিকায় যাঁদের নাম আছে কেবল তাঁরাই এই টাকা পাবেন। যদি কোনো সুবিধাভোগী টাকা গ্রহণ না করেন, তবে সেই টাকা সরকারি কোষাগারে ফেরত যাবে। নতুন করে অন্য কাউকে টাকা দেওয়ার কোনো সুযোগ নেই।" তিনি আরও যোগ করেন, তালিকায় কোনো ধরনের সংশোধন করতে হলে পুনরায় সচিবালয়ের অনুমোদনের প্রয়োজন হবে।

Related Topics

টপ নিউজ

নড়াইল / জামায়াত নেতা / তহবিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • আখতারুজ্জামানের জামিন শুনানিতে এজলাসে হট্টগোল, বাইরে হাতাহাতি
  • 'দোয়া করবেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় যদি শহীদ হতে পারি'—গ্রেপ্তারের আগে জামায়াত নেতা আখতারুজ্জামান
  • বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net