Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

বাংলাদেশ

ইউএনবি 
29 March, 2026, 01:25 pm
Last modified: 29 March, 2026, 01:31 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
  • গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা ধারণা পুলিশের
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 

নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

নিহতের সহকর্মী ও স্থানীয়দের অভিযোগ, রাগের বশবর্তী হয়ে চালক পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন।
ইউএনবি 
29 March, 2026, 01:25 pm
Last modified: 29 March, 2026, 01:31 pm
ছবি: সংগৃহীত

নড়াইলে কালনা-যশোর মহাসড়কে জ্বালানি তেল নিয়ে বিরোধের জেরে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (২৯ মার্চ) ভোরে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (৩৫) নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেরলী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তিনি স্থানীয় 'তানভীর ফিলিং স্টেশনে' ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নাহিদের আরেক সহকর্মী জিহাদুল মোল্লা (২৯) গুরুতর আহত হয়েছেন। তিনি একই এলাকার জহুরুল মোল্লার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, শনিবার গভীর রাতে সুজাত নামের ঐ ট্রাকচালক জ্বালানি তেলের জন্য স্টেশনে আসেন। তেল দেওয়া নিয়ে ম্যানেজার নাহিদ সরদারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল না পেয়ে চালক সুজাত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে ম্যানেজারকে ট্রাকচাপায় দেওয়ার হুমকি দেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কথা-কাটাকাটির পর ট্রাকচালক তৎক্ষণাৎ চলে না গিয়ে স্টেশনেই অবস্থান করছিলেন। রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে কাজ শেষ করে সহকর্মী জিহাদুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন নাহিদ। এসময় ট্রাকটি দ্রুতগতিতে তাদের ধাওয়া করে এবং পেছন থেকে চাপা দেয়।

গুরুতর আহত জিহাদুলকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।

নিহতের সহকর্মী ও স্থানীয়দের অভিযোগ, রাগের বশবর্তী হয়ে চালক পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাহিদ সরদারের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

নড়াইল / ট্রাকচাপা / ট্রাক চাপায় নিহত / জ্বালানি তেল / ফিলিং স্টেশন / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
  • গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা ধারণা পুলিশের
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net