Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে দুশ্চিন্তায় বিক্রেতা

বাংলাদেশ

জহির রায়হান & জোবায়ের চৌধুরী
09 July, 2022, 09:45 am
Last modified: 09 July, 2022, 09:47 am

Related News

  • ২১% কোরবানির চামড়ায় ক্ষত, দাম কমেছে ৪৫%: সিপিডি
  • কাঁচা চামড়ার সংগ্রহ এবছর ১০-১৫ শতাংশ কম হবে, বলছেন ট্যানারি মালিকরা
  • এবছর ঈদুল আজহায় ১৩ লাখ পশু কোরবানি কম হয়েছে
  • সাভারের ট্যানারিগুলোতে সাড়ে ৩ লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ করা হয়েছে: আদিলুর
  • ঢাকা উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার পশু কোরবানি: প্রশাসক

ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে দুশ্চিন্তায় বিক্রেতা

বিক্রেতারা বলছেন, ৬০ হাজার থেকে ১ লাখ টাকা—এই বাজেটে কোরবানির পশুর চাহিদা এবার বেশি। এই দামের গরু দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।
জহির রায়হান & জোবায়ের চৌধুরী
09 July, 2022, 09:45 am
Last modified: 09 July, 2022, 09:47 am
ছবি: সংগৃহীত

কোরবানিকে কেন্দ্র করে জমে উঠেছে পশুর হাট। বিক্রেতারা বলছেন, এ বছর ছোট ও মাঝারি গরুর বেশি বিক্রি হচ্ছে।

৬০ হাজার থেকে ১ লাখ টাকা—এই বাজেটে কোরবানির পশুর চাহিদা এবার বেশি। এই দামের গরু দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। বড় আকারের গরুর ক্রেতা কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বিক্রিতারা। 

ঢাকা ও চট্টগ্রামের কোরবানির পশুর হাটগুলো ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। তবে ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় ছোট গরুগুলো ১৫-২০ হাজার টাকা বেশিতে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, গোখাদ্যের মূল্য বৃদ্ধি কারণে এমনটি হয়েছে। 

ময়মনসিংহ থেকে রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ হাটে ৩ দিন হয় অস্ট্রেলিয় ফ্রিসিয়ান জাতের গরু নিয়ে এসেছেন মোহম্মদ হারুন। 

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আড়াই বছর ধরে গরুটিকে লালন-পালন করেছি। 

'২৩ মণ ওজনের এ গরুটি গ্রামের বাড়িতে ৫ লাখ টাকায় বিক্রি করতে পারতাম। ভেবেছিলাম তেজগাঁও শিল্প এলাকায় হাট, শিল্পপতিরা বেশি দাম দিয়ে কিনে নিবেন। এখন তো ক্রেতারা দামই বলে না।'

হারুন বলেন, তিনি আর বড় গরু নিয়ে ঢাকায় আসবেন না।

ঢাকার আফতাবনগর হাটে পাবনা থেকে ফরিদ হোসেন ৩৬টি ষাঁড় নিয়ে এসেছেন। প্রতিটির ওজন প্রায় এক হাজার কেজি করে।

ফরিদ বলেন, '১৭টি গরু বিক্রি করেছি। কোনোটা ৩ লাখ, কোনোটা সাড়ে ৩ লাখ টাকা। তবে এতে আমাদের লাভ হবে না। এক বছর আগে ৩ লাখ ২০ হাজার টাকায় গরু কিনে লালনপালন করার পর হাটে দাম বলছে ৩ লাখ টাকা।

'প্রতিটি গরু পালনে প্রতি মাসে খরচ আছে ১৫ হাজার টাকা। তার ওপর ফেরত নিয়ে গেলে আবার খরচ আছে। তাই কিছুটা লস হলেও বিক্রি করে চলে যাব। আর বড় গরু পালব না।'

রাজধানীর গাবতলী হাটে অস্ট্রেলীয় ফ্রিসিয়ান জাতের ৪০ মণের গরুর নিয়ে এসেছেন মো. হারুন। তিনি গরুটির মূল্য চাইছেন ১২ লাখ টাকা। কিন্তু সেভাবে দামই বলছেন না ক্রেতারা।

বিক্রেতা হারুন বলেন, এখন পর্যন্ত ৭ লাখ টাকা দাম উঠেছে। ৯ থেকে ১০ লাখ টাকা পেলে বিক্রি করে দেবেন। 

হারুন জানান, 'এক লাখের নিচে গরুগুলো চাহিদা বেশি।'

তবে শুক্রবারও সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে পশুর হাটে গরু নিয়ে আসতে দেখা গেছে ব্যাপারীদের। 

পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ হাটের তথ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, হাটে প্রায় সাড়ে ৪ হাজার পশু আছে। আরও ট্রাক ভরে পশু আসছে। 

পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ হাটে গুলশান থেকে আসা ক্রেতা আমিনুল ইসলাম ৮৫ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় কিনেছেন। তিনি বলেন, গতবারের তুলনায় দাম বেড়েছে। 

চট্টগ্রাম নগরীর সাগরিকা গরুর বাজারে কুষ্টিয়ার কুমারখালী থেকে মোট ২১টি গরু নিয়ে এসেছেন হাসেম আলী। 

তিনি বলেন, 'চারদিন আগে আমি এখানে এসেছি। আজ থেকে বাজার জমেছে। আমার এখানে বড় ৫টি গরু রয়েছে। বাকিগুলো বিক্রি হয়ে গেছে।'

এদিকে পশুর হাটের পাশাপাশি নগরীর আশপাশের এলাকার ছোট-বড় খামারগুলোতেও ছুটছেন ক্রেতারা। 

নগরীর বাকলিয়ার রাহাত্তার পুলের কে কে ক্যাটল ফার্মের স্বত্বাধিকারী জাহেদ হোসাইন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ বছর ৪৮টি গরু তুলেছিলাম বিক্রির জন্য। আমরা নিরাপদ খাদ্য দিয়ে গরু পালন করি। তাই পরিচিতরাই বেশিরভাগ গরু কিনে নিয়ে গেছেন। আর মাত্র ৬টি গরু আছে। আমাদের ছোট গরু ছিল বেশি। ছোট গরুর চাহিদা বেশি থাকায় দ্রুত বিক্রি হয়ে গেছে।'

গতবারের মতো এবারও বেসরকারি উদ্যোক্তার পাশাপাশি সরকারিভাবে অনলাইন প্ল্যাটফর্মে কোরবানির পশু বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। সরকারিভাবে অনলাইনে ক্রয়কৃত গরু পছন্দ না হলে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা সংযোজন করা হচ্ছে এ বছর।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

কোরবানি / কোরবানির গরু / গরুর দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ২১% কোরবানির চামড়ায় ক্ষত, দাম কমেছে ৪৫%: সিপিডি
  • কাঁচা চামড়ার সংগ্রহ এবছর ১০-১৫ শতাংশ কম হবে, বলছেন ট্যানারি মালিকরা
  • এবছর ঈদুল আজহায় ১৩ লাখ পশু কোরবানি কম হয়েছে
  • সাভারের ট্যানারিগুলোতে সাড়ে ৩ লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ করা হয়েছে: আদিলুর
  • ঢাকা উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার পশু কোরবানি: প্রশাসক

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net