Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
সাসটেইনেবিলিটি রেটিংয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ব্যাংক পুরস্কার জিতলো সিটি ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 July, 2022, 04:55 pm
Last modified: 06 July, 2022, 04:59 pm

Related News

  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি
  • উচ্চ মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে সিটি ব্যাংক বেতন ব্যয় বাড়ালো বছরে ৩০০ কোটি টাকা
  • সিটি ব্যাংকের ৩৪ লাখ শেয়ার বিক্রি করবেন পরিচালক রুবেল আজিজ
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১০০ কোটি টাকা তারল্য সহায়তা দেবে সিটি ব্যাংক

সাসটেইনেবিলিটি রেটিংয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ব্যাংক পুরস্কার জিতলো সিটি ব্যাংক

টিবিএস রিপোর্ট
06 July, 2022, 04:55 pm
Last modified: 06 July, 2022, 04:59 pm

সিটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০ ও ২০২১ সালের কার্যক্রমের ভিত্তিতে 'সাসটেইনেবিলিটি রেটিং'-এ শীর্ষ ব্যাংক হিসেবে পুরস্কৃত হয়েছে। 

ব্যাংকটি টানা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে শীর্ষ-১০ ব্যাংকের এই পুরস্কার জিতলো। 

২০২২ সালের ৩০ জুন বাংলাদেশ ব্যাংক 'সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন' অনুষ্ঠানের আয়োজন করে। 

এই অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। 

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেড সার্ভিসেস ফারুক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মো. নাসের, নির্বাহী পরিচালক নুরুন নাহার, পরিচালক খোন্দকার মোর্শেদ মিল্লাত এবং অতিরিক্ত পরিচালক চৌধুরী লিয়াকত আলী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চারটি সূচকের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক শীর্ষ-১০ ব্যাংকের তালিকা তৈরি করে। এগুলো হলো- টেকসই অর্থায়ন নির্দেশক (সাসটেইনেবল ফাইন্যান্স), সবুজ পুনঃঅর্থায়ন (গ্রিন রিফাইন্যান্স), সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) এবং মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা (কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি)। 

বাংলাদেশের সবুজ প্রবৃদ্ধিতে বেসরকারি এবং আর্থিক খাতে সিটি ব্যাংকের ভূমিকা উল্লেখযোগ্য। তারই স্বীকৃতিস্বরূপ সিটি ব্যাংকের এই অর্জন। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন সাসটেইনেবিলিটিকে ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে অভিমত দিয়েছেন। সিটি ব্যাংক সম্প্রতি জাতিসংঘের নেট জিরো ব্যাংকিং অ্যালায়েন্সে (এনজেডবিএ) সদস্যপদ লাভ করেছে। 

ব্যাংকটি শুধু তার নিজস্ব কার্যক্রম থেকে কার্বন নিঃসরণ কমাবে তাই নয় সমযের সাথে সাথে তার ঋণদানকেও এর আওতাভুক্ত করবে। পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সিটি ব্যাংক সর্বদা জাতীয় এবং আন্তর্জাতিক নীতিমালা অসুসরণ করে চলেছে।
 
Related Topics

সিটি ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি
  • উচ্চ মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে সিটি ব্যাংক বেতন ব্যয় বাড়ালো বছরে ৩০০ কোটি টাকা
  • সিটি ব্যাংকের ৩৪ লাখ শেয়ার বিক্রি করবেন পরিচালক রুবেল আজিজ
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১০০ কোটি টাকা তারল্য সহায়তা দেবে সিটি ব্যাংক

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net