Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
বুয়েটের সনি হত্যাকাণ্ডের আসামি টগর রিভলবার-গুলিসহ গ্রেপ্তার

সারাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2025, 11:40 am
Last modified: 19 September, 2025, 11:43 am

Related News

  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ 
  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের
  • ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

বুয়েটের সনি হত্যাকাণ্ডের আসামি টগর রিভলবার-গুলিসহ গ্রেপ্তার

র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি রিভলবার ও ১৫৬টি গুলি জব্দ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 September, 2025, 11:40 am
Last modified: 19 September, 2025, 11:43 am
অলঙ্করণ: টিবিএস

দুই যুগ আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এর আগে ২০০৩ সালে ছাত্রদলের সাবেক নেতা মুশফিক উদ্দিন টগরকে সনি হত্যা মামলায় আরও দুজনের সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে ২০০৬ সালের ১০ মার্চ হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা খেটে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন টগর।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় র‍্যাব জানায়, রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি রিভলবার ও ১৫৬টি গুলি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়ে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) র‍্যাবের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এই মামলায় মোট চারজন আসামি বর্তমানে কারাগারে আছেন। অন্য দুজন—মোকাোম্মেল ও নুরুল—পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দরপত্র (টেন্ডার) নিয়ে বুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এ সময় ক্লাস শেষে আবাসিক হলে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান কেমিকৌশল বিভাগের ছাত্রী সনি।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সহিংসতায় কোনো ছাত্রীর মৃত্যুর সেই ঘটনাটি তখন সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। 

Related Topics

টপ নিউজ

সনি হত্যা মামলা / বুয়েট সনি হত্যা / বুয়েট / র‍্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ 
  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের
  • ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net