Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নাম পরিবর্তন করতে চান ইলন মাস্কের সন্তান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 June, 2022, 12:00 pm
Last modified: 21 June, 2022, 06:48 pm

Related News

  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নাম পরিবর্তন করতে চান ইলন মাস্কের সন্তান

নতুন লিঙ্গ পরিচয়ের পাশাপাশি বাবার সাথে কোনো সম্পর্কও রাখতে চান না ইলন মাস্কের সন্তান। তাই লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপ্রিম কোর্টে নাম পরিবর্তন এবং নতুন জন্ম সনদের জন্য পিটিশন করেন তিনি।
টিবিএস ডেস্ক
21 June, 2022, 12:00 pm
Last modified: 21 June, 2022, 06:48 pm
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

নিজের জন্মসূত্রে পাওয়া নাম পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা। নতুন লিঙ্গ পরিচয়ের পাশাপাশি বাবার সাথে কোনো সম্পর্কও রাখতে চান না তিনি, খবর রয়টার্সের। তার ভাষ্যে, "আমি আমার জন্মদাতা পিতার সাথে কোনো উপায়ে, কোনোকিছুতেই সম্পর্কযুক্ত থাকতে চাই না।"

নিজের নতুন লিঙ্গ পরিচয়ের দিকে আলোকপাত করে গত এপ্রিলে সান্তা মনিকায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপ্রিম কোর্টে নাম পরিবর্তন এবং নতুন জন্ম সনদের জন্য পিটিশন করেন ইলন মাস্কের সন্তান। সম্প্রতি কয়েকটি অনলাইন গণমাধ্যম এ বিষয়টি তুলে ধরার পর সবার সামনে আসে।  

কিছুদিন আগেই ১৮ বছরে পা দিয়েছেন জাভিয়ের আলেক্সান্ডার মাস্ক (সাবেক নাম)। ফলে ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী এখন তিনি আদালতে আবেদন করার যোগ্য হয়েছেন। তাই পুরুষ লিঙ্গ পরিচয় বদলে নারী হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া এবং নতুন নাম রেজিস্টার করার জন্য আদালতে আবেদন করেন তিনি। অনলাইন ডকুমেন্টে তার নাম সংশোধন করা হয়েছে।

জাভিয়ের (সাবেক নাম) এর মা জাস্টিন মাস্কের সাথে  ২০০৮ সালে বিচ্ছেদ ঘটে ইলন মাস্কের। কিন্তু টেসলার সিইও ও তার মেয়ের সম্পর্কে চিড় ধরার বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক ইমেইলের মাধ্যমে এ বিষয়ে জানতে চাইলেও, মাস্কের আইনজীবি বা টেসলা মিডিয়া কার্যালয়, কেউই তাতে সাড়া দেননি।

নাম ও লিঙ্গ পরিবর্তনের দলিলপত্রাদি দাখিলের প্রায় এক মাস পর, গত মে মাসে রিপাবলিকান পার্টির প্রতি নিজের সমর্থন ঘোষণা করেন ইলন মাস্ক। উল্লেখ্য যে, দলটির নির্বাচিত প্রতিনিধিরা এমন একটি আইনের প্রতি সমর্থন জানায় যা যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোতে ট্রান্সজেন্ডার অধিকারকে সীমিত করবে।

ট্রান্সজেন্ডার ব্যক্তিদের নিজের পছন্দসই সর্বনাম বেছে নেওয়া ব্যাপারে ২০২০ সালে এক টুইটে মাস্ক বলেন, "আমি পুরোপুরি ট্রান্সদের সমর্থন করি, কিন্তু এই সর্বনামগুলো একটি নান্দনিক দুঃস্বপ্ন।"
 
Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / সন্তান / নাম পরিবর্তন / ট্রান্সজেন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net