Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার সমাপ্তি ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 June, 2022, 09:35 pm
Last modified: 17 June, 2022, 09:47 pm

Related News

  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ‘চা-কূটনীতি’তে শি-পুতিন
  • ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন: কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্য
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন

এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার সমাপ্তি ঘোষণা পুতিনের

পুতিনের এ বক্তৃতা থেকে ইউক্রেন যুদ্ধ নিয়ে তার চিন্তাভাবনা জানা যাবে বলে প্রত্যাশা করা হয়েছিল। মঞ্চে উঠেই কোনোপ্রকার ভণিতা না করেই সরাসরি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমালোচনা শুরু করেন তিনি।
টিবিএস ডেস্ক
17 June, 2022, 09:35 pm
Last modified: 17 June, 2022, 09:47 pm
ছবি: সিএনএন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'ইউনিপোলার বিশ্বের' (এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা) সমাপ্তি ঘোষণা করেছেন। শুক্রবার (১৭ জুন) সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম-এ এক বক্তৃতায় পশ্চিমা বিশ্বের দেশগুলোর সমালোচনা করার পর এ ঘোষণা দেন তিনি।

'স্নায়ুযুদ্ধে জেতার পর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকে পৃথিবীর একছত্র প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছে। তাদের কোনো দায়িত্ববোধ নেই, কেবল নিজেদের স্বার্থের চিন্তা রয়েছে। তারা নিজেদের ওই স্বার্থগুলোকে পবিত্র বলে ঘোষণা করেছে। এটি একটি একমুখী প্রক্রিয়া, যার কারণে পৃথিবী হয়ে গেছে অস্থিতিশীল,' দর্শকদের উদ্দেশে বলেন পুতিন।

পুতিনের এ বক্তৃতাটি নিয়ে প্রচুর আগ্রহ তৈরি হয়েছিল। তবে 'বড়' ধরনের সাইবার হামলার কারণে বক্তৃতা দিতে দেড়ঘণ্টা দেরি হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের জানিয়েছিলেন, কনফারেন্সস্থলে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অভ সার্ভিস (ডিডিওএস; এক ধরনের সাইবার হামলা) অ্যাটাকের কারণে বক্তৃতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে কারা ওই হামলা চালিয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনিয়ান আইটি আর্মি নামের একটি হ্যাকার দল এর এক সপ্তাহ আগে সেন্ট পিটার্সবার্গ ফোরামকে তাদের লক্ষ্যবস্তু হিসেবে টেলিগ্রামে ঘোষণা দিয়েছিল।

পুতিনের এ বক্তৃতা থেকে ইউক্রেন যুদ্ধ নিয়ে তার চিন্তাভাবনা জানা যাবে বলে প্রত্যাশা করা হয়েছিল। মঞ্চে উঠেই কোনোপ্রকার ভণিতা না করেই সরাসরি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমালোচনা শুরু করেন তিনি।

'তারা নিজেদের মতো করে নিজেদের অতীতের ভ্রান্তিতে আচ্ছন্ন রয়েছে... তারা মনে করে... তারা জিতে গেছে আর বাকিসব তাদের কলোনি, বাড়ির পেছনের জঙ্গল। আর সেখানে যারা বাস করছে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক,' বলেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার ইউক্রেনে 'বিশেষ অভিযান' পশ্চিমাদের জন্য ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে, কারণ এর মাধ্যমে তারা সব সমস্যার জন্য রাশিয়াকে দোষারোপ করতে পারছে।

রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টার জন্য পশ্চিমাদের দোষারোপ করে পুতিন নিষেধাজ্ঞাকে 'পাগলামি' ও 'অপরিণামদর্শী' হিসেবে মন্তব্য করেছেন।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমা দেশগুলো সফল হতে পারেনি বলে দাবি করে পুতিন বলেন, 'এটা কাজ করেনি। রাশিয়ান ব্যবসায়ীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছে, আমরা এখন অর্থনীতিকে স্বাভাবিক করে তুলছি।'

গত সপ্তাহে রাশিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছিলেন ইউক্রেনে তার লক্ষ্য হলো রাশিয়াকে একটি সাম্রাজ্যবাদী শক্তি (ইমপেরিয়াল পাওয়ার) হিসেবে পুনরায় উত্থান ঘটানো।

শুক্রবার ইউরোপীয় কমিশন ইউক্রেন ও মলদোভাকে ইইউ ক্যান্ডিডেট দেওয়ার পক্ষে সমর্থন প্রকাশ করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রসঙ্গে শুক্রবারের বক্তৃতায় পুতিন বলেছেন, এই ব্লকটি 'এর সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছে'। এসময় তিনি বলেন, ইইউ'র নেতারা নিজেদের জনগণের ক্ষতি করে অন্যের কথায় নেচে বেড়াচ্ছে।


সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ভ্লাদিমির পুতিন / ইউনিপোলার বিশ্ব / এককেন্দ্রিক বিশ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ‘চা-কূটনীতি’তে শি-পুতিন
  • ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন: কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্য
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net