Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
আপৎকালীন তহবিলে তেল বিক্রির আরও ৯৪০ কোটি ডলার যোগ করেছে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
12 June, 2022, 07:40 pm
Last modified: 12 June, 2022, 07:42 pm

Related News

  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, জবাবে ইউক্রেনের পেট্রোল পাম্প গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়া
  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • ক্ষেপণাস্ত্রের গোপন নকশা ইউক্রেনকে দেয়ার ঘোষণা, রাশিয়া বলল যুক্তরাজ্য আগুনে ঘি ঢালছে
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর

আপৎকালীন তহবিলে তেল বিক্রির আরও ৯৪০ কোটি ডলার যোগ করেছে রাশিয়া

সময় থাকতে আবারো জরুরি তহবিলকে শক্তিশালী করছে মস্কো। আগামী ছয় মাস পরই ইইউ নিষেধাজ্ঞার আঘাত আসা শুরু করবে- এমন অনুমান করা হচ্ছে। এতে জ্বালানির বিশ্ববাজারে নাটকীয় পরিবর্তন ঘটার আভাস দিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে আপাতত জ্বালানি বিক্রির বিপুল পরিমাণ টাকা রাশিয়ায় আসছে।
টিবিএস ডেস্ক 
12 June, 2022, 07:40 pm
Last modified: 12 June, 2022, 07:42 pm
ছবি: অয়েল প্রাইস ডটকম

বিশ্ববাজারে চড়া তেল ও গ্যাসের দাম, যার সুবিধা পাচ্ছে রাশিয়াও। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই বাড়ছে এ খাত থেকে মস্কোর আয়। সেই সুবাদে জ্বালানি বিক্রি করে পাওয়া ৯৪০ কোটি মার্কিন ডলারের সমান অর্থ জরুরি মজুদ তহবিলে যোগ করেছে রুশ সরকার।

গত বৃহস্পতিবার জরুরি রিজার্ভ আরও সমৃদ্ধ করার খবর জানায় ভ্লাদিমির পুতিনের দেশ। ২০২২ সালের জ্বালানি আয় থেকেই যা এ পরিমাণ বাড়ানো হলো। 

পশ্চিমা নিষেধাজ্ঞার মতো সংকটকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে আপৎকালীন তহবিল গড়েছে রাশিয়া। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পরও নিষেধাজ্ঞা এসেছিল, তখন মস্কো এ তহবিলের অর্থ ব্যবহার করেছে। একইভাবে, আগামী যেকোনো সংকট মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ সম্পদ।

চলতি বছরে রুশ সরকার তেল ও গ্যাস বিক্রি করে যে আয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল, তার চেয়েও অনেক বেশি রাজস্ব পাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে বাজেট লক্ষ্যমাত্রা অর্থবছর শেষ হওয়ার আগেই ছাড়িয়ে যাবে। অথচ নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে ইউরোপিয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ায় অর্থ প্রবাহ বন্ধ করতে চেয়েছিল। এই লক্ষ্যে এরমধ্যেই রাশিয়ার তেল আমদানি কমাতে চলেছে ইইউ। আমেরিকা ও যুক্তরাজ্য আগেই আমদানি বন্ধের ঘোষণা দেয়।

সবচেয়ে সাম্প্রতিক প্যাকেজ নিষেধাজ্ঞাটি দিয়েছে ইইউ, এটাই রাশিয়াকে দীর্ঘমেয়াদে ক্ষতির মধ্যে ফেলবে বলে আশা করছে ব্রাসেলস। এর আওতায় আগামী আট মাসের মধ্যে সমুদ্রপথে রাশিয়ার তেল আমদানি বন্ধ করবে জোটভুক্ত দেশগুলি। এছাড়া, রাশিয়ার তেল রপ্তানি চালানের বিমা যেসব সংস্থা করবে তারা ইইউ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এতে করে, বিশ্বের যেকোনো স্থানেই হোক- ট্যাংকার জাহাজ ও বিমা সংকটে রাশিয়ার রপ্তানি কমবে বলে ইউরোপিয় নেতৃবৃন্দ আশা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি কার্যকর হওয়ার পর রাশিয়ার তেল রপ্তানি উল্লেখযোগ্য হারে কমতে পারে।

আর হয়তো এজন্যই সময় থাকতে আবারো জরুরি তহবিলকে শক্তিশালী করছে মস্কো। আগামী ছয় মাস পরই ইইউ নিষেধাজ্ঞার আঘাত আসা শুরু করবে- এমন অনুমান করা হচ্ছে। এতে জ্বালানির বিশ্ববাজারে নাটকীয় পরিবর্তন ঘটার আভাস দিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে আপাতত জ্বালানি বিক্রির বিপুল পরিমাণ টাকা রাশিয়ায় আসছে।

গত সপ্তাহে দেশটির অর্থ-মন্ত্রণালয় জানায়, চলতি জুন মাসে তেল ও গ্যাস বিক্রি থেকে আরও ৬৩৭ কোটি ডলার অতিরিক্ত রাজস্ব অর্জনের আশা করা হচ্ছে।

এদিকে তেল বিক্রির রাজস্ব আসতে থাকলেও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দুই অঙ্কের মূল্যস্ফীতি, ভোক্তা ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার মতো সংকট মোকাবিলা করতে হচ্ছে রুশ অর্থনীতিকে।

মূল্যস্ফীতি মোকাবিলায় গত মাসে রাশিয়ার কেন্দ্রীয় সরকার, ১ জুন থেকে ন্যূনতম মজুরি ও অবসর-ভাতা বৃদ্ধির ঘোষণা দেয়।  

  • সূত্র: অয়েল প্রাইস ডটকম 

Related Topics

টপ নিউজ

রাশিয়া / তেল ও গ্যাস / জ্বালানি রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, জবাবে ইউক্রেনের পেট্রোল পাম্প গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়া
  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • ক্ষেপণাস্ত্রের গোপন নকশা ইউক্রেনকে দেয়ার ঘোষণা, রাশিয়া বলল যুক্তরাজ্য আগুনে ঘি ঢালছে
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net