Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
হরমুজের পর এবার ইরানের নতুন হাতিয়ার ‘বাব আল-মান্দেব’, হুতি মিত্রদের দিয়ে প্রণালি বন্ধের সম্ভাবনা

আন্তর্জাতিক

রয়টার্স
15 July, 2026, 11:50 am
Last modified: 15 July, 2026, 11:50 am

Related News

  • মক্কায় হামলার সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ
  • ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের দেওয়া তথ্যের চেয়ে বেশি সৈন্যের মৃত্যৃ হয়েছে: প্রতিবেদন
  • সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে তাগিদ দিচ্ছে চীন
  • ইরানে মার্কিন যুদ্ধাপরাধ ও তেহরানে বিক্ষোভ দমনে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার দাবি জাতিসংঘের
  • সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

হরমুজের পর এবার ইরানের নতুন হাতিয়ার ‘বাব আল-মান্দেব’, হুতি মিত্রদের দিয়ে প্রণালি বন্ধের সম্ভাবনা

ইয়েমেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সতর্ক করে বলেছেন, সৌদি আরব ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে দেশটির সশস্ত্র বাহিনী বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে প্রস্তুত।
রয়টার্স
15 July, 2026, 11:50 am
Last modified: 15 July, 2026, 11:50 am
ইয়েমেনের বাব আল-মান্দেব প্রণালির উপকূলে একটি গ্রাম। ছবি: রয়টারস্র

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বাধাগ্রস্ত করার পর এবার লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালিকে ওয়াশিংটনকে চাপ প্রয়োগের নতুন হাতিয়ার হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের হুথি মিত্রদের মাধ্যমে এই প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের চেষ্টা হলে ওয়াশিংটনের ওপর নতুন চাপ তৈরি হবে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহনপথই ঝুঁকির মুখে পড়বে।

যুক্তরাষ্ট্রের হামলা তীব্র হওয়ায় এবং একই সঙ্গে হুথিদের হামলা বাড়তে থাকায় তেহরান উপসাগরের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে সংঘাতের পরিধি বাড়ানোর কৌশল নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটিয়ে ইরান ইতোমধ্যেই তার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সক্ষমতার পরিচয় দিয়েছে। এখন তারা লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী সংকীর্ণ বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের তেল রপ্তানি এবং বিশ্বের উল্লেখযোগ্য অংশের সামুদ্রিক বাণিজ্য এই পথ দিয়েই পরিচালিত হয়।

ইয়েমেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সতর্ক করে বলেছেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে দেশটির সশস্ত্র বাহিনী বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে প্রস্তুত। এতে প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়।

হুথি-সংশ্লিষ্ট আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ইয়েমেনে হামলার জন্য উসকানি দিচ্ছে, যা থেকে শেষ পর্যন্ত ওয়াশিংটনের কোনো লাভ হবে না।

তিনি সতর্ক করে বলেন, 'বর্তমান পরিস্থিতির আরও অবনতি হলে বাব আল-মান্দেব ও হরমুজ—দুই প্রণালিই সমন্বিতভাবে বন্ধ করে দেওয়া হবে। তখন তেলের দাম লাফিয়ে ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাবে, যা হবে ভয়াবহ ধাক্কা।'

বিশ্লেষকদের মতে, হরমুজ যদি ইরানের সবচেয়ে শক্তিশালী কৌশলগত হাতিয়ার হয়, তাহলে বাব আল-মান্দেব তাদের বড় চাপ তৈরির শেষ কৌশল হতে পারে।

মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক ফাওয়াজ গেরগেস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'ইরান শেষ পর্যন্ত যেতে প্রস্তুত। তারা ওয়াশিংটনকে দেখাতে চাইছে, একই সময়ে হরমুজ ও বাব আল-মান্দেব—দুই গুরুত্বপূর্ণ প্রণালিকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। এতে দ্বিপাক্ষিক সংঘাত বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের সামুদ্রিক পথের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হবে।'

তিনি বলেন, 'এখন তেহরান কাছাকাছি ও দূরবর্তী—দুই ক্ষেত্রেই উত্তেজনা বাড়াচ্ছে। বার্তা স্পষ্ট—শুধু হরমুজ নয়, বাব আল-মান্দেবও এখন ঝুঁকির মুখে।'

ধীরে ধীরে সংঘাত বিস্তারের আশঙ্কা

বিশ্লেষকদের মতে, সবচেয়ে বড় আশঙ্কা তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যুদ্ধ নয়; বরং ধীরে ধীরে সংঘাতের এমন বিস্তার, যেখানে উভয় পক্ষ সরাসরি যুদ্ধ এড়িয়ে একের পর এক উত্তেজনা বাড়াতে থাকবে।

উপসাগরীয় অঞ্চল থেকে সংঘাত লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তেল পরিবহনপথকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় ফেরার চাপও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের সাবেক মধ্যপ্রাচ্য শান্তি-আলোচক ডেনিস রস বলেন, 'ওয়াশিংটনের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন হলো, কীভাবে ইরানের অবস্থান এমনভাবে পরিবর্তন করা যায়, যাতে তারা আবার আলোচনায় বসতে রাজি হয়—এবং শুধু আলোচনাই নয়, বরং এমন একটি সমঝোতায় পৌঁছায়, যা গ্রহণযোগ্য।'

বাব আল-মান্দেবে হুথিদের হুমকি

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি ছিল, তারা ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করছে। এসব হামলার কারণে অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি আফ্রিকা ঘুরে বিকল্প পথে চলাচল শুরু করে, ফলে পরিবহন ব্যয় বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি ইরানের আরেকটি বড় চাপ সৃষ্টির কৌশল। তবে তেহরানের সরাসরি নির্দেশ ছাড়া হুথিরা বড় ধরনের পদক্ষেপ নেবে না বলেই ধারণা করা হচ্ছে।

তাদের মতে, হুথিরা যদি জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আরও বড় সামরিক অভিযান চালাতে পারে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইরানও একাধিক দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ যুদ্ধে এখন পর্যন্ত প্রধানত ইরান ও লেবাননে হাজারো মানুষ নিহত হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

বাব আল-মান্দেব / ইরান / হরমুজ প্রণালি / হুথি / ইয়েমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • মক্কায় হামলার সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ
  • ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের দেওয়া তথ্যের চেয়ে বেশি সৈন্যের মৃত্যৃ হয়েছে: প্রতিবেদন
  • সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে তাগিদ দিচ্ছে চীন
  • ইরানে মার্কিন যুদ্ধাপরাধ ও তেহরানে বিক্ষোভ দমনে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার দাবি জাতিসংঘের
  • সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net