Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক

রয়টার্স
02 July, 2026, 11:50 am
Last modified: 02 July, 2026, 11:47 am

Related News

  • নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে গায়ে আগুন দিয়ে তিব্বতি ব্যক্তির আত্মহত্যা
  • ২২ মে শুরু হচ্ছে ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা
  • মামদানির অভিষেক: ‘নিউ ইয়র্ক, নিউ ইয়ার, নিউ মেয়র’
  • তুষারপাত কম হলেও নিউইয়র্কের বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল
  • ‘মামদানি মোবারক!’ নিউ ইয়র্কে মামদানির জয়ে উচ্ছ্বাসিত দক্ষিণ এশীয়রা

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার ২

অ্যাঞ্জেলার বাবা রুশ সার্কাস শিল্পী দিমিত্রি নিকোলাউ বলেন, ‘আমি মনে করি যেকোনো দেশের সংবিধান অনুযায়ী ছাদে চড়া একটি স্বাভাবিক বিষয়, এমনকি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও।’
রয়টার্স
02 July, 2026, 11:50 am
Last modified: 02 July, 2026, 11:47 am
এম্পায়ার স্টেটের চূড়ায় রুশ যুগলের ব্যানার প্রদর্শন। ছবি: রয়টার্স

নিউইয়র্ক শহরের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সুউচ্চ চূড়ায় উঠে বিশ্ব শান্তির জন্য একটি বড় ব্যানার প্রদর্শন করেছেন এক রুশ যুগল। যাদের দেখে মনে হচ্ছিল, বিয়ের প্রস্তাব দেওয়ার লক্ষ্যেই সুপরিকল্পিতভাবে এই আয়োজন করা হয়েছে। তবে এই কাণ্ড ঘটানোর পর ওই যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালো রঙের পোশাক পরা অ্যাঞ্জেলিনা নিকোলাউ (৩৩) ও ইভান কুজনেতসভ (৩২) ম্যানহাটনের ফুটপাত থেকে প্রায় ১ হাজার ৪৫৪ ফুট (৪৪৩ মিটার) উঁচুতে থাকা ভবনটির অ্যান্টেনা স্পায়ারের কাছে অবস্থান নেন। সেখানে তারা একটি কালো ব্যানার মেলে ধরেন। তাতে বড় সাদা অক্ষরে লেখা ছিল: 'ভালোবাসার শক্তি যখন ক্ষমতার প্রতি আকর্ষণকে জয় করবে, পৃথিবী তখনই শান্ত হবে।'

অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান কুজনেতসভ। ছবি: অ্যাঞ্জেলা নিকোলাউ

দুপুর সাড়ে ১২টার কিছু সময় পর আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই যুগল ধীরগতিতে অ্যান্টেনার ওপর থেকে কিছুটা নিচের প্ল্যাটফর্মে নেমে আসেন। সেখানে ইভানকে হাঁটু গেড়ে বসতে দেখা যায়, যা দেখে মনে হচ্ছিল তিনি নিকোলাউকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরেন ও চুম্বন করেন।

এম্পায়ার স্টেট কাণ্ডের পর নিজ আংটির ছবি পোস্ট করেন অ্যাঞ্জেলা। ছবি: অ্যাঞ্জেলা নিকোলাউ

এ সময় অ্যাঞ্জেলা নিকোলাউকে তার পরিচিত 'ক্যাটওম্যান' স্টাইলের পোশাকে দেখা যায়। তিনি নিজের আংটি দেখছিলেন এবং ইনস্টাগ্রামে শেয়ার করার জন্য ছবি তুলছিলেন। 'রুফটপিং' বা সুউচ্চ ভবনের ছাদে চড়ার বিপজ্জনক অভিযান বিষয়ে এই যুগলকে নিয়ে ২০২৪ সালে নেটফ্লিক্স 'স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি' নামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল।

এই ঘটনার সময় নিউইয়র্ক পুলিশ ভবনটির চারপাশের রাস্তা বন্ধ করে দেয়। পরে জানানো হয়, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ওই দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। 

নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের বিরুদ্ধে চুরি, বেপরোয়া আচরণ ও অবৈধভাবে প্রবেশের মতো বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তবে তারা এখনো পুলিশি হেফাজতে আছেন কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি। তারা কীভাবে কড়া নিরাপত্তা এড়িয়ে ওই অ্যান্টেনা পর্যন্ত পৌঁছালেন, সেটিও এখনও স্পষ্ট নয়।

২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর থেকেই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। এমন এক সময়ে তারা এই কাণ্ড ঘটালেন যখন নিউইয়র্ক শহর এক উৎসবমুখর আমেজে রয়েছে। সেখানে পপ তারকা টেইলর সুইফট ও তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসির বিয়ে এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি চলছে।

এ ঘটনার সময় আশপাশে উৎসুক জনতা ভিড় জমায়। ছবি: রয়টার্স

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একজন মুখপাত্র এই ঘটনাকে 'অননুমোদিত' হিসেবে বর্ণনা করেছেন। তিনি এক বিবৃতিতে কিছুটা ব্যঙ্গ করে বলেন, ওই যুগল চাইলে ভবনের ১ হাজার ডলার মূল্যের 'প্রপোজাল প্যাকেজ' ভাড়া নিয়ে বৈধভাবেই এই আয়োজন করতে পারতেন।

অ্যাঞ্জেলার বাবা রুশ সার্কাস শিল্পী দিমিত্রি নিকোলাউ মেয়ের এই অভিযানের কথা আগে থেকেই জানতেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি মনে করি যেকোনো দেশের সংবিধান অনুযায়ী ছাদে চড়া একটি স্বাভাবিক বিষয়, এমনকি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও।' মেয়ের গ্রেপ্তার নিয়ে তিনি চিন্তিত কি না—এমন প্রশ্নে দিমিত্রি বলেন, 'আমি কেন চিন্তিত হবো? আমিও তো ছাদে চড়ি।'

Related Topics

টপ নিউজ

এম্পায়ার স্টেট বিল্ডিং / নিউ ইয়র্ক / বিয়ের প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে গায়ে আগুন দিয়ে তিব্বতি ব্যক্তির আত্মহত্যা
  • ২২ মে শুরু হচ্ছে ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা
  • মামদানির অভিষেক: ‘নিউ ইয়র্ক, নিউ ইয়ার, নিউ মেয়র’
  • তুষারপাত কম হলেও নিউইয়র্কের বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল
  • ‘মামদানি মোবারক!’ নিউ ইয়র্কে মামদানির জয়ে উচ্ছ্বাসিত দক্ষিণ এশীয়রা

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net