Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
‘হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো না’: ট্রাম্পের নতুন হুমকির পর ইরান

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট
22 June, 2026, 02:35 pm
Last modified: 22 June, 2026, 02:47 pm

Related News

  • কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • হরমুজ প্রণালির কাছে ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের গুঞ্জন, নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র
  • ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে, মিত্ররা ‘হয় আমাদের সঙ্গে, অথবা আমাদের বিপক্ষে থাকবে’: যুক্তরাষ্ট্র

‘হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো না’: ট্রাম্পের নতুন হুমকির পর ইরান

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, “এটি ইরানের সার্বভৌম জলসীমা, এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানের মহান জনগণ এবং তাদের সাহসী সশস্ত্র বাহিনীর।”
ইন্ডিপেন্ডেন্ট
22 June, 2026, 02:35 pm
Last modified: 22 June, 2026, 02:47 pm
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স

ইরান সোমবার ডোনাল্ড ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন যে, হরমুজ প্রণালি আবার বন্ধ করা হলে তিনি "দেশের বাকি অংশ দখল করে নেবেন"।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "আপনি হুমকি দেন; আমরা পদক্ষেপ নেই।" ধারণা করা হচ্ছে, এটি স্পষ্টভাবে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে।

তিনি আরও বলেন, "হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো নয়, কিংবা আধুনিক দিনের জলদস্যুদের পেছনের উঠানও নয়; এটি ইরানের সার্বভৌম জলসীমা, এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানের মহান জনগণ এবং তাদের সাহসী সশস্ত্র বাহিনীর।"

You make threats; we take action.

The Strait of Hormuz is neither your personal casino nor the backyard of modern-day pirates; these are Iranian sovereign waters, and the ultimate decision rests with the noble people of Iran and its brave armed forces."

— ابراهیم عزیزی (@Ebrahimazizi33) June 22, 2026

ইরান গত সপ্তাহে হরমুজ প্রণালিতে কার্যত আরোপিত অবরোধ তুলে নেয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হওয়ার পর, যাতে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া যায়। তবে শনিবার ইরানের বিপ্লবী গার্ডরা ঘোষণা করে যে, লেবাননে ইসরায়েলের আক্রমণের জবাবে জলপথটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল রোববার সকালে ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাতেই তিনি ইরানিদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করে, তবে আমেরিকা তাদের 'উড়িয়ে দেবে'।

রোববার সকালে ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্ট বলেন, ট্রাম্প তাকে দেওয়া ওই সাক্ষাৎকারে হরমুজ প্রসঙ্গে বলেছেন, 'প্রণালি বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না। তোমরা আর দেশে ফিরে যাওয়ার সুযোগও পাবে না।'

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'প্রয়োজন পড়লে আমরা প্রণালি দখল করে নেব। ওরা যদি চুক্তি না করে, আমরাই ওখান থেকে টোল আদায় করব। আমি ওদের উড়িয়ে দেব।'

ওই ফোনালাপের মাঝেই ট্রাম্পকে জানানো হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরান কোনোভাবেই ছাড়বে না। ইংস্ট জানান, এ কথা শোনার পর ট্রাম্প বলেন, 'ওনার মুখ সামলে কথা বলা উচিত। তার উচিত নিজেকে শুধরে নেওয়া। নইলে আমরা ওদের বাকি দেশটাও দখল করে নেব।'

এদিকে যুদ্ধ শেষ করার জন্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলে আশা করা হচ্ছে। তবে শুরুটা ছিল "কঠিন"। কারণ সেখানে ইরানি আলোচকরা ট্রাম্পের "অপমানজনক মন্তব্যের" কারণে বৈঠক থেকে বেরিয়ে যান।

Related Topics

টপ নিউজ

ইরান / হরমুজ প্রণালি / ব্যক্তিগত ক্যাসিনো / ট্রাম্পের হুমকি / হরমুজ বন্ধ / লেবাননে ইসরায়েলের হামলা / ইরান দখলের হুমকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • হরমুজ প্রণালির কাছে ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের গুঞ্জন, নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র
  • ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে, মিত্ররা ‘হয় আমাদের সঙ্গে, অথবা আমাদের বিপক্ষে থাকবে’: যুক্তরাষ্ট্র

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net