Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
20 May, 2026, 10:00 pm
Last modified: 20 May, 2026, 10:01 pm

Related News

  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা বন্ধ করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী জানান, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ইতিমধ্যে বিএসএফের হাতে ২৭ কিলোমিটার জমি তুলে দিয়েছে তার সরকার। তিনি দাবি করেন, ভারত এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমস
20 May, 2026, 10:00 pm
Last modified: 20 May, 2026, 10:01 pm
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার (২০ মে) নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের 'ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট' নীতি আজ থেকেই রাজ্যে কার্যকর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, "এতদিন কেন্দ্রীয় সরকারের 'ডিটেক্ট, ডিলিট এবার ডিপোর্ট' আইন এই রাজ্যে কার্যকর হয়নি। আজ থেকে সেই আইন কার্যকর হয়ে গেল। তার ফলে অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে বিএসএফের হাতে তুলে দেবে রাজ্য পুলিশ। আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই অনুপ্রবেশকারীদের পড়শি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।"

তিনি শরণার্থীদের আশ্বস্ত করে বলেন, "যারা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় আছেন, তাদের কোনও সমস্যা হবে না। তাদের কোনও রকম হেনস্থার মুখে পড়তে হবে না।" তবে যারা এই আইনের বাইরে, তাদের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সিএএ-এর আওতায় যারা নেই, তারা হলেন সম্পূর্ণভাবে অবৈধ অনুপ্রবেশকারী। রাজ্য পুলিশ তাদেরকে সরাসরি গ্রেফতার করবে, আটক করবে এবং বিএসএফের হাতে তুলে দেবে। বিএসএফ বিডিআরের সঙ্গে কথা বলে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা চালু করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবার ডিপোর্ট—আজ থেকে এই আইন কার্যকর করা হল। ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে বলে দেওয়া হল যে সীমান্ত-লাগোয়া সমস্ত থানায় এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম।"

সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয়ে শুভেন্দু অধিকারী জানান, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ইতিমধ্যে বিএসএফের হাতে ২৭ কিলোমিটার জমি তুলে দিয়েছে তার সরকার। তিনি দাবি করেন, ভারত এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও চাইলে সেই কাজটা করতে পারত। পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের সঙ্গে ভারতের চারটি রাজ্যের সীমান্ত আছে। বিএসএফের চাহিদা ও প্রয়োজন মতো বাকি রাজ্যগুলি জমি দিলেও মমতা সরকার টালবাহানা করেছে।"

সীমান্তের বর্তমান চিত্র তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, "২২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৬০০ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া আছে। বাকি ৬০০ কিলোমিটার অংশে কাঁটাতার নেই। মমতা সরকার চাইলেই ৫৫০ কিলোমিটার জমি তুলে দিতে পারত বিএসএফের হাতে। কিন্তু সেই কাজটা তারা করেনি স্রেফ তোষামোদর রাজনীতির জন্য।"

মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে অনুপ্রবেশ ঠেকাতে এবং অবৈধদের শনাক্ত করে বহিষ্কার করতে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

Related Topics

টপ নিউজ

পশ্চিমবঙ্গ / অনুপ্রবেশকারী / বাংলাদেশ / শুভেন্দু অধিকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা বন্ধ করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net