Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
হরমুজ পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, পাহারা নয়: অ্যাক্সিওস প্রতিবেদক

আন্তর্জাতিক

রয়টার্স
04 May, 2026, 01:45 pm
Last modified: 04 May, 2026, 01:45 pm

Related News

  • আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প
  • মাশহাদে সমাহিত হলেন খামেনি, সপ্তাহব্যাপী জানাজায় ট্রাম্পকে হত্যার স্লোগান
  • ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্নে ইন্ধন জোগান কে এই ৩৪ বছর বয়সী নারী
  • 'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, পাহারা নয়: অ্যাক্সিওস প্রতিবেদক

সোমবার থেকে হরমুজে আটকে পড়া বিদেশি জাহাজগুলোকে নিরাপদে এ প্রণালি থেকে সরে যেতে মার্কিন নৌবাহিনী সাহায্য করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্স
04 May, 2026, 01:45 pm
Last modified: 04 May, 2026, 01:45 pm
ওমানের মুসান্দাম উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলকারি জাহাজ ও তেলবাহী ট্যাংকার। ১৮ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত কিছু না বললেও, অ্যাক্সিওস-এর প্রতিবেদক বারাক র‍্যাভিড এ বিষয়ে নতুন তথ্য দিয়েছেন। তিনি দুইজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করেছেন।

র‍্যাভিড জানান, ট্রাম্পের প্রতিশ্রুত এই সহায়তার মানে এই নয় যে মার্কিন নৌবাহিনী সরাসরি বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে।

মার্কিন কর্মকর্তারা তাকে জানিয়েছেন, 'যুক্তরাষ্ট্র মূলত বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালির ভেতরে সবচেয়ে নিরাপদ রুট বা সমুদ্রপথ সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করবে। বিশেষ করে ইরানি সেনাবাহিনীর পেতে রাখা মাইনগুলো এড়িয়ে চলতে জাহাজগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।'

র‍্যাভিড আরও উল্লেখ করেন, মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ওই এলাকার 'আশেপাশেই' অবস্থান করবে। যদি ইরানি সামরিক বাহিনী কোনো বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর চেষ্টা করে, তবে তা প্রতিহত করতে মার্কিন জাহাজগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, সোমবার থেকে হরমুজে আটকে পড়া বিদেশি জাহাজগুলোকে নিরাপদে এ প্রণালি থেকে সরে যেতে মার্কিন নৌবাহিনী সাহায্য করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনীও বলপ্রয়োগ করবে।

ট্রাম্প এই পদক্ষেপের নাম দিয়েছেন 'প্রজেক্ট ফ্রিডম'। মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পরপরই এই প্রণালিটি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এরপর থেকে এই গুরুত্বপূর্ণ ণৌপথটি ফের চালু করতে মার্কিন প্রশাসনের এটিই সবচেয়ে বড় উদ্যোগ।

বিষয়টিকে 'মানবিক' পদক্ষেপ বলে দাবি করেছেন ট্রাম্প। তবে আদতে হরমুজ প্রণালির উপর আধিপত্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চালাচ্ছে ইরান, সেটিকেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর জেরে ইরান সেনা নামালে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাত, এমনকি ফের যুদ্ধ শুরু হতে পারে।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালি / জাহাজ চলাচল / ট্রাম্প / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প
  • মাশহাদে সমাহিত হলেন খামেনি, সপ্তাহব্যাপী জানাজায় ট্রাম্পকে হত্যার স্লোগান
  • ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্নে ইন্ধন জোগান কে এই ৩৪ বছর বয়সী নারী
  • 'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net