Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
‘যেন একটু পরেই বিধবা হবেন’: টিভি উপস্থাপকের মন্তব্যে চটলেন মেলানিয়া, এবিসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক

বিবিসি
28 April, 2026, 09:15 am
Last modified: 28 April, 2026, 09:15 am

Related News

  • যেভাবে ইরান যুদ্ধ ট্রাম্প ও সৌদি যুবরাজের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করল
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার
  • ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর কথা ভাবছিলেন ট্রাম্প, শেষ পর্যন্ত কূটনীতিতেই জোর: প্রতিবেদন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

‘যেন একটু পরেই বিধবা হবেন’: টিভি উপস্থাপকের মন্তব্যে চটলেন মেলানিয়া, এবিসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘কিমেলের মতো ব্যক্তিদের প্রতিদিন সন্ধ্যায় আমাদের অন্দরমহলে ঢুকে ঘৃণা ছড়ানোর সুযোগ থাকা উচিত নয়।’
বিবিসি
28 April, 2026, 09:15 am
Last modified: 28 April, 2026, 09:15 am
মেলানিয়া ট্রাম্প ও জিমি কিমেল। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে বন্দুক হামলার ঘটনার কয়েক দিন আগে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে 'যেন একটু পরেই বিধবা হবেন' বলে উপহাস করায় জনপ্রিয় সঞ্চালক জিমি কিমেলের তীব্র সমালোচনা করেছেন তিনি।

মেলানিয়া কিমেলের এই মন্তব্যকে 'ঘৃণ্য ও সহিংস' হিসেবে অভিহিত করে এবিসি নেটওয়ার্ককে এই 'জঘন্য আচরণের' বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত শনিবারের ওই নৈশভোজে এক বন্দুকধারী হামলা করেন। কর্তৃপক্ষের ধারণা, ট্রাম্প প্রশাসনের সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল। অন্যদিকে, কিমেলের এই রসিকতাটি গত বৃহস্পতিবার প্রচারিত হয়। সেখানে কিমেল নৈশভোজ নিয়ে আগাম কৌতুক করেছিলেন।

অনুষ্ঠানে কিমেল বলেছিলেন, 'আমাদের ফার্স্ট লেডি মেলানিয়া এখানে আছেন। মেলানিয়াকে দেখুন, কী সুন্দর! মিসেস ট্রাম্প, আপনার চেহারায় এমন এক উজ্জ্বলতা খেলা করছে, ঠিক যেন যেন একটু পরেই বিধবা হবেন।'

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলানিয়া ট্রাম্প বলেন, 'কিমেলের মতো ব্যক্তিদের প্রতিদিন সন্ধ্যায় আমাদের অন্দরমহলে ঢুকে ঘৃণা ছড়ানোর সুযোগ থাকা উচিত নয়।' এ সময় তিনি এবিসি কর্তৃপক্ষকে কিমেলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Kimmel's hateful and violent rhetoric is intended to divide our country. His monologue about my family isn't comedy- his words are corrosive and deepens the political sickness within America.

People like Kimmel shouldn't have the opportunity to enter our homes each evening to…

— First Lady Melania Trump (@FLOTUS) April 27, 2026

মেলানিয়া আরও বলেন, 'আমার পরিবার নিয়ে তার এই মন্তব্য কোনো কমেডি নয়। তার কথাগুলো বিষাক্ত এবং এটি আমেরিকার রাজনৈতিক অসুস্থতাকে আরও গভীর করছে। আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে কিমেলের এমন জঘন্য আচরণকে আর কতদিন প্রশ্রয় দেবে এবিসি নেতৃত্ব?'

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও এই বিতর্কে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি জানান, কিমেলের মন্তব্যে সাধারণ মানুষের ক্ষুব্ধ হওয়াকে তিনি সমর্থন করেন। ট্রাম্প দাবি করেন, এই রসিকতা ছিল মূলত 'সহিংসতার উসকানি'।

তিনি লেখেন, 'এটি শিষ্টাচারের সব সীমা ছাড়িয়ে গেছে। ডিজনি এবং এবিসি কর্তৃপক্ষের উচিত অবিলম্বে জিমি কিমেলকে বরখাস্ত করা।'

এ বিষয়ে মন্তব্যের জন্য এবিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

গত বছর কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের মৃত্যুর ঘটনায় 'মাগা সমর্থকদের' জড়িয়ে বিতর্কিত মন্তব্য করায় এক সপ্তাহের জন্য অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল জিমি কিমেলকে। সে সময় কিমেল বলেছিলেন, কার্কের হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্পের অনুসারীরা 'রাজনৈতিক ফায়দা' লুটছে।

তবে বিরতি থেকে ফেরার পর কিমেল স্বীকার করেছিলেন, তার মন্তব্য কিছু মানুষের কাছে 'সময়োপযোগী ছিল না বা স্পষ্ট ছিল না—বা হয়তো দুটোই' বলে মনে হয়েছে—এটা তিনি মেনে নিচ্ছেন। তিনি আরও বলেন, 'আপনারা কেন বিরক্ত হয়েছেন, সেটা আমি বুঝতে পারি।'

সম্প্রতি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে কিমেলের করা সেই পুরনো 'বিধবা' রসিকতার একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। বিশেষ করে গত শনিবারের বন্দুক হামলার ঘটনার পর সমালোচকরা দাবি করছেন, কিমেলের এ ধরনের কথাবার্তা রাজনৈতিক সহিংসতাকে উসকে দিচ্ছে। 

অনেক রক্ষণশীল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কিমেলকে টেলিভিশন থেকে আজীবনের জন্য সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন।

সোমবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও কিমেলের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, 'প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং তার সমর্থকদের নিয়ে এ ধরনের বক্তব্য পুরোপুরি বিকৃত মস্তিষ্ক বা উন্মাদনার পরিচয়।'

গত শনিবার রাতে ওয়াশিংটন হিলটনে আয়োজিত সেই জমকালো নৈশভোজের সময় নিরাপত্তা তল্লাশি কেন্দ্রের কাছে এক বন্দুকধারী গুলি চালালে ট্রাম্প ও মেলানিয়াকে অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া হয়। পরে ট্রাম্প সাংবাদিকদের জানান, এই ঘটনাটি তার স্ত্রীর জন্য ছিল এক অত্যন্ত 'ভীতিকর অভিজ্ঞতা'।

এই হামলার ঘটনায় জড়িত ৩১ বছর বয়সী সন্দেহভাজন কোল টমাস অ্যালেনকে সোমবার আদালতে হাজির করা হয়। অ্যালেনের বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে তিনি নিজেকে দোষী বা নির্দোষ—কোনোটাই দাবি করেননি।

Related Topics

টপ নিউজ

মেলানিয়া ট্রাম্প / জিমি কিমেল / বিধবা / এবিসি নেটওয়ার্ক / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • যেভাবে ইরান যুদ্ধ ট্রাম্প ও সৌদি যুবরাজের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করল
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার
  • ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর কথা ভাবছিলেন ট্রাম্প, শেষ পর্যন্ত কূটনীতিতেই জোর: প্রতিবেদন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net