Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
যুক্তরাষ্ট্র এমন সব দাবি করেছে, যা তারা যুদ্ধেও হাসিল করতে পারেনি: ইরান

আন্তর্জাতিক

আল জাজিরা; তাসনিম নিউজ
12 April, 2026, 09:40 am
Last modified: 12 April, 2026, 09:39 am

Related News

  • ট্রাম্পের লাগামহীন মন্তব্যে ভেস্তে যাচ্ছে ইরান আলোচনা, জানালেন তারই সহকারীরা
  • ইরান যুদ্ধের জেরে বিশ্ব এখন ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকটে: আইইএ প্রধান
  • ইরান যুদ্ধের জেরে ফুরিয়ে যাচ্ছে বিমানের জ্বালানি, বাতিল হতে পারে বহু ফ্লাইট
  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের
  • ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

যুক্তরাষ্ট্র এমন সব দাবি করেছে, যা তারা যুদ্ধেও হাসিল করতে পারেনি: ইরান

আল জাজিরা; তাসনিম নিউজ
12 April, 2026, 09:40 am
Last modified: 12 April, 2026, 09:39 am
ছবি: রয়টার্স

মার্কিন পক্ষের মাত্রাতিরিক্ত দাবির কারণে দুই পক্ষ কোনো সাধারণ কাঠামোতে পৌঁছাতে না পারায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

ইসলামাবাদে নিয়োজিত তাসনিম নিউজের সংবাদদাতার জানান, মার্কিন প্রতিনিধিদলের অযৌক্তিক দাবি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

দুই পক্ষের দীর্ঘ আলোচনা শেষ হলেও কোনো চুক্তিতে সই করেনি তেহরান। 

ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার নিবিড় আলোচনা ও পরামর্শ চলাকালীন ইরানি প্রতিনিধিদল তাদের জনগণের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার ছিল। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি ও আলী বাগেরিসহ বিশেষজ্ঞ কমিটির সদস্যরা রাজনৈতিক, সামরিক ও শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের স্বার্থ অক্ষুণ্ণ রাখেন এবং যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবিগুলো রুখে দেন।

বৈঠকে যুক্তরাষ্ট্র এমন সব দাবিদাওয়া পেশ করেছে, যা তারা যুদ্ধের ময়দানে হাসিল করতে পারেনি। ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে এই খবর জানিয়েছে দেশটির আরেক সংবাদ সংস্থা ফার্স।

ইসলামাবাদে উপস্থিত ওই সংবাদ সংস্থার প্রতিনিধি জানান, হরমুজ প্রণালি ও শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানিসহ একাধিক বিষয়ে আমেরিকার 'উচ্চাভিলাষী' শর্ত মেনে নিতে অস্বীকার করেছে তেহরান। 

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনেও বলা হয়েছে, মার্কিনীদের দাবির মধ্যে হরমুজ প্রণালি ও ইরান থেকে পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। 

ইরানি প্রতিনিধিদলের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র ফার্সকে বলেছে, যুক্তরাষ্ট্র আসলে আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ানোর জন্য অজুহাত খুঁজছে। 

ওই সূত্রের দাবি, 'আন্তর্জাতিক মহলে হারানো সম্মান পুনরুদ্ধার করতেই এই আলোচনার বসা প্রয়োজন ছিল মার্কিনীদের। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধে কার্যত পরাজিত এবং রণক্ষেত্রে অচলাবস্থার সম্মুখীন হওয়া সত্ত্বেও নিজেদের আকাশচুম্বী প্রত্যাশা কমাতে নারাজ হোয়াইট হাউস।'

ওই সূত্র আরও জানায়, আপাতত পরবর্তী দফার বৈঠক নিয়ে ইরানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / ইরান যুদ্ধ / মধ্যপ্রাচ্য / ইরান-যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • ট্রাম্পের লাগামহীন মন্তব্যে ভেস্তে যাচ্ছে ইরান আলোচনা, জানালেন তারই সহকারীরা
  • ইরান যুদ্ধের জেরে বিশ্ব এখন ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকটে: আইইএ প্রধান
  • ইরান যুদ্ধের জেরে ফুরিয়ে যাচ্ছে বিমানের জ্বালানি, বাতিল হতে পারে বহু ফ্লাইট
  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের
  • ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net