লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান
তিনি আরও বলেন, ইরান লেবাননের জনগণকে ছেড়ে যাবে না।
মাসউদ পেজেশকিয়ান। ফাইল ছবি/রয়টার্স
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং এর ফলে আলোচনা অর্থহীন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, ইরান লেবাননের জনগণকে ছেড়ে যাবে না।
গত মাসে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর লেবাননে ইসরায়েলের চালানো সবচেয়ে ভয়াবহ হামলার পর তিনি এই মন্তব্য করেন। বুধবারের এই হামলায় অন্তত ২০০ মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত এক হাজার জন।
