পাকিস্তানের অনুরোধে আরাগচি-কালিবাফকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ দিয়েছে ইসরায়েল: দাবি পাকিস্তানি কর্মকর্তার
পাকিস্তানের অনুরোধে ইরানের দুই শীর্ষ নেতাকে 'হিট-লিস্ট' [লক্ষ্যবস্তু তালিকা] থেকে বাদ দিয়েছে ইসরায়েল- এমনটাই দাবি করেছেন পাকিস্তানি এক কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে হত্যার লক্ষ্যবস্তু তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ করেছে পাকিস্তান।
তিনি বলেন, 'ইসরায়েলিদের কাছে তাদের অবস্থানের তথ্য ছিল এবং তারা তাদের হত্যা করতে চেয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, তাদেরও যদি হত্যা করা হয়, তাহলে কথা বলার মতো আর কেউ থাকবে না। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই হামলা করতে নিষেধ করে।'
