Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে বিশাল বিস্ফোরণ, আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আন্তর্জাতিক

অ্যাসোসিয়েটেড প্রেস
24 March, 2026, 12:50 pm
Last modified: 24 March, 2026, 12:51 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে বিশাল বিস্ফোরণ, আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ভ্যালেরোর ওয়েবসাইট অনুযায়ী, শোধনাগারটিতে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে এটির।
অ্যাসোসিয়েটেড প্রেস
24 March, 2026, 12:50 pm
Last modified: 24 March, 2026, 12:51 pm
বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ছবি: এপি

সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলের কাছে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঘরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পোর্ট আর্থার শহরের মেয়র শার্লট এম. মোজেস জানান, ভ্যালেরো এনার্জির মালিকানাধীন শোধনাগারটিতে বিস্ফোরণে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। পোর্ট আর্থার শহরটি হিউস্টন শহর থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) পূর্বে অবস্থিত। মেয়র শহরের পশ্চিমাঞ্চলের কিছু এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করার আহ্বান জানান এবং বলেন, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

তিনি বলেন, 'হ্যাঁ, একটি বিস্ফোরণ ঘটেছে, তবে আমরা ঠিক আছি; সবাই নিরাপদে আছে। তারা যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।'

এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে।

ভ্যালেরোর ওয়েবসাইট অনুযায়ী, শোধনাগারটিতে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে এটির। এখানে ভারী ও সালফারসমৃদ্ধ অপরিশোধিত তেল থেকে পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শোধনাগার থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের শিখা বের হচ্ছে। কিছু বাসিন্দা জানান, তারা একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং তাদের ঘরের জানালা কেঁপে উঠতে দেখেছেন।

শহর কর্তৃপক্ষ তাদের ফেসবুক পোস্টে জানায়, 'আপনার নিরাপত্তার জন্য জরুরি সেবাকর্মীরা "সব ঠিক আছে" ঘোষণা না দেওয়া পর্যন্ত দয়া করে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন।'

এ বিষয়ে মন্তব্য জানতে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস থেকে যোগাযোগ করা হলেও ভ্যালেরো তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি ক্রিশ্চিয়ান ম্যানুয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, টেক্সাস কমিশন অন এনভায়রনমেন্টাল কোয়ালিটি ঘটনাস্থলে বায়ুর মান পর্যবেক্ষণের যন্ত্রপাতি নিয়ে পৌঁছেছে এবং স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের অংশীদারদের সঙ্গে কাজ করছে।

তিনি আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়ে বলেন, 'দয়া করে বাইরে যাওয়া কমিয়ে দিন, জানালা ও দরজা বন্ধ রাখুন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন।'

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / টেক্সাস / তেল শোধনাগারে বিস্ফোরণ / ধোঁয়ার কুণ্ডলী / বাসিন্দা / ঘরে থাকার নির্দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net