‘পুরো অঞ্চলকে অগ্নিগর্ভে পরিণত করার আগেই’ যুদ্ধ থামাতে হবে: এরদোয়ান
তিনি সতর্ক করে বলেন, সংঘাত অব্যাহত থাকলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি আরও বাড়বে।
রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকায় চলমান যুদ্ধ দ্রুত বন্ধ করতে হবে, নইলে তা পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলতে পারে এবং বৈশ্বিক অর্থনীতির ওপর আরও বড় চাপ সৃষ্টি করবে—এমন সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
আজ বুধবার (১১ মার্চ) এরদোয়ান বলেছেন, "এই যুদ্ধ আরও বড় আকার ধারণ করার আগে এবং পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেওয়ার আগেই এটি থামাতে হবে।"
তিনি সতর্ক করে বলেন, সংঘাত অব্যাহত থাকলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি আরও বাড়বে।
