Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

আন্তর্জাতিক

বিবিসি
11 March, 2026, 10:35 am
Last modified: 11 March, 2026, 10:36 am

Related News

  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ইরানের যুদ্ধের প্রতিক্রিয়াকে ভুলভাবে হিসাব করেছিলেন ট্রাম্প ও তার উপদেষ্টারা
  • ইরানকে ড্রোন কৌশল নিয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছে রাশিয়া, বলছে পশ্চিমা গোয়েন্দা সূত্র
  • ইসরায়েলে তাক করা ক্ষেপণাস্ত্রের গায়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নাম
  • ইরানের সাথে যুদ্ধে যেসব মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে

ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

প্রথম প্রস্তাবটি পেশ করেছে উপসাগরীয় দেশগুলো। এতে জর্ডান এবং তাদের ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।
বিবিসি
11 March, 2026, 10:35 am
Last modified: 11 March, 2026, 10:36 am
ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি উপসাগরীয় দেশগুলোর খসড়া প্রস্তাবকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট’ বলে বর্ণনা করেছেন।

ইরান যুদ্ধ এবং পুরো অঞ্চলে এর প্রভাব নিয়ে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুটি পাল্টাপাল্টি খসড়া প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম নিরাপত্তা পরিষদ কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে যাচ্ছে।

প্রথম প্রস্তাবটি পেশ করেছে উপসাগরীয় দেশগুলো। এতে জর্ডান এবং তাদের ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। এই খসড়া প্রস্তাবে বর্তমানে যুক্তরাজ্যসহ ৯০টিরও বেশি দেশ সমর্থন দিচ্ছে। এতে ইরানের পক্ষ থেকে (সরাসরি বা প্রক্সি বাহিনীর মাধ্যমে) ছয়টি উপসাগরীয় দেশ ও জর্ডানের ওপর সব ধরনের হামলা ও হুমকি অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া, আন্তর্জাতিক নৌ-চলাচলের গুরুত্বপূর্ণ পথ 'হরমুজ প্রণালী' বন্ধ করা বা এতে বিঘ্ন ঘটানোর যেকোনো চেষ্টারও নিন্দা জানানো হয়েছে এই প্রস্তাবে।

অন্যদিকে, নিরাপত্তা পরিষদে ইরানের মিত্র হিসেবে পরিচিত রাশিয়া একটি বিকল্প খসড়া প্রস্তাব পেশ করেছে। ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করে এই প্রস্তাবে বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানানো হয়েছে। একই সাথে সব পক্ষকে যুদ্ধ বন্ধ করে অবিলম্বে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানানো হয়েছে।

সংঘাত শুরু হওয়ার পর আয়োজিত এক জরুরি বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছিলেন, ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং এ অঞ্চলে ইরানের পাল্টা হামলা—উভয়ই জাতিসংঘের সনদের লঙ্ঘন।

তবে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি উপসাগরীয় দেশগুলোর প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন। তিনি একে 'পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করেন। তার অভিযোগ, এই খসড়ার মাধ্যমে আক্রমণকারী ও আক্রান্তের ভূমিকা উল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ / নিরাপত্তা পরিষদ / ইরান যুদ্ধ / খসড়া প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ইরানের যুদ্ধের প্রতিক্রিয়াকে ভুলভাবে হিসাব করেছিলেন ট্রাম্প ও তার উপদেষ্টারা
  • ইরানকে ড্রোন কৌশল নিয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছে রাশিয়া, বলছে পশ্চিমা গোয়েন্দা সূত্র
  • ইসরায়েলে তাক করা ক্ষেপণাস্ত্রের গায়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নাম
  • ইরানের সাথে যুদ্ধে যেসব মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net