Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
ইরান যুদ্ধ দীর্ঘ হলে কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানি বন্ধ হতে পারে: কাতার

আন্তর্জাতিক

আল জাজিরা
07 March, 2026, 11:10 am
Last modified: 07 March, 2026, 11:15 am

Related News

  • 'বেচারা! ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন ভালো নেই': এবার ইরানি দূতাবাসের ট্রল
  • ইরান যুদ্ধের তিন মাস: ট্রাম্প কি পরাজয়ের পথে?
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান

ইরান যুদ্ধ দীর্ঘ হলে কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানি বন্ধ হতে পারে: কাতার

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি বলেন, এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চললে বিশ্বজুড়ে জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। জ্বালানির দাম সবার জন্যই বেড়ে যাবে।
আল জাজিরা
07 March, 2026, 11:10 am
Last modified: 07 March, 2026, 11:15 am
ছবি: এএফপি

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করলে কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে চরম অস্থিরতা দেখা দেবে বলে সতর্ক করেছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি।

শুক্রবার ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস-এ (এফটি) প্রকাশিত এক সাক্ষাৎকারে সাদ আল-কাবি বলেন, এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চললে বিশ্বজুড়ে জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। জ্বালানির দাম সবার জন্যই বেড়ে যাবে। বেশ কিছু পণ্যের সংকট দেখা দেবে এবং কারখানাগুলোতে এর ধারাবাহিক প্রভাব পড়বে, ফলে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে গত শনিবার থেকে ইরানও ওই দেশগুলোতে এবং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এর জেরে গত সোমবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দেয় কাতার।

সাম্প্রতিক সময়ে ইরানের এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে বিভিন্ন জ্বালানি অবকাঠামো। এতে বিশ্বজুড়ে গ্যাসের দাম লাফিয়ে বাড়ছে এবং উদ্বেগ ছড়িয়ে পড়ছে। 

উল্লেখ্য, বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ একাই মেটায় কাতার। এশিয়া ও ইউরোপের বাজারের চাহিদা পূরণে এই গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাতারের জ্বালানিমন্ত্রী এফটিকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে চুক্তির বাধ্যবাধকতা এড়াতে যেসব কোম্পানি এখনো 'ফোর্স ম্যাজর' (অনিবার্য কারণ) ঘোষণা করেনি, তারা আগামী কয়েক দিনের মধ্যেই তা করবে বলে ধারণা করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের সব রপ্তানিকারককেই এই পথ বেছে নিতে হবে। 

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ যদি এখনই থেমে যায়, তবু সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে কাতারের 'কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস' পর্যন্ত সময় লাগতে পারে।

বিপাকে উৎপাদকেরা

ব্রাসেলস ইনস্টিটিউট ফর জিওপলিটিকসের জ্বালানিবিষয়ক ফেলো থাইস ফন ডি গ্রাফ সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানান, যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল মারাত্মকভাবে কমে গেছে।

তিনি বলেন, 'উপসাগরীয় অঞ্চলের যেসব উৎপাদক এই পথের ওপর নির্ভরশীল, বাধ্য হয়ে তাদের উৎপাদন বন্ধ করতে হবে। ইরাক ইতিমধ্যে তাদের বড় দুই-তিনটি তেলের ক্ষেত্রে এমন পদক্ষেপ নিয়েছে।' ফন ডি গ্রাফ আরও বলেন, এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে। কারণ, চাইলেই সুইচ টিপে বিদ্যুতের মতো তেলের কূপ বন্ধ বা চালু করা যায় না। এ অঞ্চলের অনেক উৎপাদকের জন্যই এখন বিপদ ঘনিয়ে আসছে।

এই যুদ্ধ সহসাই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং স্থল অভিযানের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যেই ইরানের ওপর 'ধ্বংস ও মৃত্যু' নামিয়ে আনার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও ইরান এই অঞ্চলে তাদের লক্ষ্যবস্তুগুলোতে হামলা অব্যাহত রেখেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, 'ইরান এই অঞ্চলে টেকসই শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে নিজেদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না।'

মধ্যস্থতার নতুন উদ্যোগ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, 'যারা ইরানের জনগণকে অবমূল্যায়ন করে এই সংঘাতের উসকানি দিয়েছেন, যেকোনো মধ্যস্থতার ক্ষেত্রে আগে তাদের বিষয়টি সুরাহা হওয়া উচিত।'

Related Topics

টপ নিউজ

ইরান / মধ্যপ্রাচ্য / কাতার / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • 'বেচারা! ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন ভালো নেই': এবার ইরানি দূতাবাসের ট্রল
  • ইরান যুদ্ধের তিন মাস: ট্রাম্প কি পরাজয়ের পথে?
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net