Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
ড্রোন হামলা–বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রাশিয়ার তেল রপ্তানি, দাম বাড়ার সুবিধা নিতে পারছে না মস্কো

আন্তর্জাতিক

রয়টার্স
05 March, 2026, 06:15 pm
Last modified: 05 March, 2026, 06:39 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক

ড্রোন হামলা–বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রাশিয়ার তেল রপ্তানি, দাম বাড়ার সুবিধা নিতে পারছে না মস্কো

ইউক্রেনীয় ড্রোন হামলার পর সোমবার শিসখারিস অয়েল টার্মিনাল–এ তেল লোডিং কার্যক্রম স্থগিত করা হয়। ওই হামলায় একটি জ্বালানি টার্মিনালে আগুন ধরে যায়। এসময় আশপাশের বেশকিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয় বলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা এবং তিনটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে।
রয়টার্স
05 March, 2026, 06:15 pm
Last modified: 05 March, 2026, 06:39 pm
ছবি- বিজনেসডে

ইউক্রেনের ড্রোন হামলা ও তীব্র শীতকালীন ঝড়ের কারণে রাশিয়ার তেল রপ্তানি কার্যক্রম বড় ধরনের বাধার মুখে পড়েছে। ফলে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও—তা থেকে পুরোপুরি লাভ তুলতে পারছে না মস্কো। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট শিল্পের সূত্রগুলো।

ইউক্রেনীয় ড্রোন হামলার পর সোমবার শিসখারিস অয়েল টার্মিনাল–এ তেল লোডিং কার্যক্রম স্থগিত করা হয়। ওই হামলায় একটি জ্বালানি টার্মিনালে আগুন ধরে যায়। এসময় আশপাশের বেশকিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয় বলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা এবং তিনটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের সংঘাত বিস্তৃত হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে সমুদ্রপথে জ্বালানি পরিবহন বিঘ্নিত হচ্ছে, এই প্রেক্ষাপটে বিশ্ববাজারেও অপরিশোধিত তেলের দাম বাড়ছে। মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ডগুলোয় তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে এবং টানা তৃতীয় দিনের মতো সূচক ঊর্ধ্বমুখী রয়েছে।

এদিকে তেল ও গ্যাস আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল রাশিয়া। দেশটির বাজেটেও এর প্রভাব পড়ছে। রাশিয়ার মোট বাজেট আয়ের প্রায় এক-চতুর্থাংশ আসে জ্বালানি খাত থেকে, কিন্তু সেখানে ঘাটতির কারণে ফেডারেল বাজেট ঘাটতি বাড়ছে।

গত এক সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর বাড়ার বড় সুবিধাভোগী হতে পারত মস্কো। কিন্তু, আলোচিত পরিস্থিতি সেখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

নোভোরোসিস্ক টার্মিনাল এখনও বন্ধ

সর্বশেষ এলএসইজি তথ্য অনুযায়ী, সোমবার বাল্টিক অঞ্চলের বন্দরগুলোতে রাশিয়ার উরাল ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৫১ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা ধারণা করছেন, মঙ্গলবার দাম আরও বাড়তে পারে।

তবে ড্রোন হামলা ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধান তেল স্থাপনাগুলোতে কার্যক্রম ব্যাহত হওয়ায় রাশিয়ার রপ্তানিকারকেরা সরবরাহ বাড়াতে পারছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মাসে প্রায় ৫ লাখ ব্যারেল তেল লোডিংয়ের সক্ষমতা থাকা নোভোরোসিস্ক বন্দরের শিসখারিস টার্মিনাল মঙ্গলবারও বন্ধ ছিল। কবে থেকে আবার লোডিং শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।

জ্বালানি তেল বাণিজ্যের সংশ্লিষ্ট একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সবচেয়ে দ্রুত হলে আজ বা কালকে (৫ বা ৬ মার্চ) টার্মিনালটি চালু করা হতে পারে, তবে সেই সম্ভাবনা কতোটা তা বলা যাচ্ছে না।

রাশিয়ার প্রধান তেল পাইপলাইন অপারেটর ট্রান্সনেফট এবং নোভোরোসিস্ক বন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বরফাচ্ছন্ন পরিস্থিতিতে বিকল্প রুটও বাধাগ্রস্ত

রপ্তানিকারকরা জানিয়েছেন, বাল্টিক অঞ্চলের প্রিমরস্ক বন্দর ও  উস্ত-লুগা বন্দরে নোভোরোসিস্ক দিয়ে রপ্তানির জন্য সরবরাহ করা তেল সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তীব্র বরফাচ্ছন্ন পরিস্থিতির কারণে এসব বন্দরের লোডিং সক্ষমতা অনেক কমে গেছে।

এদিকে ইউরোপীয় কর্তৃপক্ষ রুশ তেল পরিবহনে ব্যবহৃত তথাকথিত "ছায়া বহরের" ট্যাংকার জব্দ করার অভিযানও জোরদার করেছে। এসব জাহাজের মালিকানা সাধারণত অস্পষ্ট থাকে এবং নিরাপত্তা মানও শিথিল থাকে।

কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) পাইপলাইনের মাধ্যমে তেল সরানোর বিকল্প পথও সীমিত। প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে বিলম্বও হচ্ছে এবং পাইপলাইনের বড় অংশের সক্ষমতা ব্যবহার করছে কাজাখস্তান, দেশটির তেংগিজ তেলক্ষেত্র ধীরে ধীরে উৎপাদন পুনরুদ্ধার করছে।

হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহকারী দ্রুজবা পাইপলাইনের প্রবাহ এখনও বন্ধ রয়েছে। দুই দেশ এই স্থগিতের জন্য ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ বলছে, পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত করেছে রাশিয়া—তাই চালু করা যাচ্ছে না।

তবে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে তেল রপ্তানি প্রায় রেকর্ড উচ্চতায় রয়েছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, চলতি মার্চে কোজমিনো বন্দর থেকে দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল তেল জাহাজে লোডিংয়ের সম্ভাবনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / রাশিয়া / রপ্তানি / বিশ্ববাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net