নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে সব ভিসা ইন্টারভিউ বাতিল করল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় 'নিরাপত্তা পরিস্থিতি'র কথা উল্লেখ করে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস সব ভিসা সাক্ষাৎকার বাতিলের ঘোষণা দিয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসলামাবাদ দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচির কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
বাতিলের সিদ্ধান্ত আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
রোববার করাচি কনস্যুলেটে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ওই হামলার ঘটনা ঘটে।
