Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
কিউবার ‘শান্তিপূর্ণ দখল’ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
28 February, 2026, 11:45 am
Last modified: 28 February, 2026, 11:47 am

Related News

  • সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোকে ‘শাস্তি’ দিতে ‘ভালো ও মন্দ’ তালিকা বানিয়েছে ট্রাম্প প্রশাসন
  • হরমুজে ইরান কর্তৃক জাহাজ জব্দের ঘটনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেন না ট্রাম্প: হোয়াইট হাউস
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা
  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ও পোপের সাথে বিবাদ: ট্রাম্পের মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যে সংশয়

কিউবার ‘শান্তিপূর্ণ দখল’ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘কিউবা সরকার আমাদের সঙ্গে কথা বলছে এবং তারা বর্তমানে বড় ধরনের সংকটে রয়েছে। তাদের কাছে কোনো অর্থ নেই, কার্যত কিছুই নেই। তবে তারা আমাদের সঙ্গে আলোচনা করছে এবং সম্ভবত আমরা কিউবাকে একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দখল করে নেব।’
রয়টার্স
28 February, 2026, 11:45 am
Last modified: 28 February, 2026, 11:47 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার কিউবার  'শান্তিপূর্ণ দখল' নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 'খুবই উচ্চ পর্যায়ে' কাজ করছেন।

টেক্সাস সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প বলেন, 'কিউবা সরকার আমাদের সঙ্গে কথা বলছে এবং তারা বর্তমানে বড় ধরনের সংকটে রয়েছে। তাদের কাছে কোনো অর্থ নেই, কার্যত কিছুই নেই। তবে তারা আমাদের সঙ্গে আলোচনা করছে এবং সম্ভবত আমরা কিউবাকে একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দখল করে নেব।'

কিউবাকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটির এখন পরিবর্তন প্রয়োজন। তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই তিনি কিউবার নানা সমস্যার কথা শুনে আসছেন।

ট্রাম্প আরও বলেন, 'আমি এটি ঘটতে দেখছি। মার্কো রুবিও বিষয়টি নিয়ে অত্যন্ত উচ্চ পর্যায়ে কাজ করছেন। কিউবার কাছে এখন কোনো অর্থ নেই, তেল নেই এবং খাবারও নেই। দেশটি বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা আমাদের সহায়তা চায়।'

হাভানা জানিয়েছে, কোনো উচ্চপর্যায়ের আলোচনা চলছে না

কিউবা সরকার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো উচ্চপর্যায়ের আলোচনায় নেই। তবে দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর নাতি রাউল গুইলারমো রদ্রিগেজ কাস্ত্রোর সঙ্গে মার্কিন কর্মকর্তাদের অনানুষ্ঠানিক আলোচনার যে খবর সম্প্রতি সংবাদমাধ্যমে এসেছে, তা হাভানা সরাসরি অস্বীকার করেনি।

চলতি মাসে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্কো রুবিও কিউবার সাবেক নেতার নাতির সঙ্গে গোপন বৈঠক করছেন। গত বৃহস্পতিবার 'মিয়ামি হেরাল্ড' জানিয়েছে, রুবিওর ঘনিষ্ঠ মার্কিন কর্মকর্তারা সেন্ট কিটস অ্যান্ড নেভিসে অনুষ্ঠিত ক্যারিবীয় সম্প্রদায়ের এক আঞ্চলিক সম্মেলনের ফাঁকে ওই নাতির সঙ্গে আবারও সাক্ষাৎ করেছেন।

এদিকে, কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা আরও বাড়ছে। চলতি সপ্তাহে ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোট কিউবার জলসীমায় ঢুকে পড়ে, যেখানে চারজন নির্বাসিত কিউবান নাগরিক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত এবং আরও ছয়জন আহত হন।

কিউবার দাবি, ওই আরোহীরা প্রথমে তাদের টহল দলের ওপর গুলি চালিয়েছিল। তবে মার্কো রুবিও স্পষ্ট জানিয়েছেন, এটি মার্কিন কোনো অভিযান ছিল না এবং এতে মার্কিন সরকারের কোনো কর্মী জড়িত ছিলেন না।

এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্র কিউবায় প্রায় সব ধরনের তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে, যা দেশটির কমিউনিস্ট সরকারের ওপর চাপ আরও বাড়িয়েছে। গত মাসে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবা তার এক গুরুত্বপূর্ণ মিত্রকে ক্ষমতা হারাতে দেখেছে।

রুবিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিউবা সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি সেখানকার বর্তমান পরিস্থিতিকে 'অসহনীয়' হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন যে কিউবায় 'আমূল' পরিবর্তন প্রয়োজন।

মিয়ামিতে বসবাসরত নির্বাসিত কিউবানরা দীর্ঘদিন ধরে কিউবা সরকারের পতন দেখার স্বপ্ন দেখছেন। অতীতে তারা প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে নানা পরিকল্পনাও করেছেন।

বিশাল কিউবান জনগোষ্ঠীর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কিউবা দখল করাটা দেশত্যাগে বাধ্য হওয়া মানুষদের জন্য 'ভালো কিছু... খুবই ইতিবাচক' হতে পারে।

তিনি আরও বলেন, 'এখানে এমন অনেক মানুষ বসবাস করছেন যারা কিউবায় ফিরে যেতে চান এবং বর্তমানে যা ঘটছে তা দেখে তারা খুব খুশি।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / কিউবা / শান্তিপূর্ণ দখল / মার্কো রুবিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোকে ‘শাস্তি’ দিতে ‘ভালো ও মন্দ’ তালিকা বানিয়েছে ট্রাম্প প্রশাসন
  • হরমুজে ইরান কর্তৃক জাহাজ জব্দের ঘটনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেন না ট্রাম্প: হোয়াইট হাউস
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা
  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ও পোপের সাথে বিবাদ: ট্রাম্পের মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যে সংশয়

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net