Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি, ভাষণ দেবেন নেসেটে

আন্তর্জাতিক

আল জাজিরা
25 February, 2026, 12:05 pm
Last modified: 25 February, 2026, 12:21 pm

Related News

  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক উৎসের সঙ্গে যোগাযোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী 
  • প্রথমবার নির্বাচিত এমপিদের জন্য কর্মশালার আয়োজন বিএনপির
  • জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি, ভাষণ দেবেন নেসেটে

গত আট বছরে দ্বিতীয়বারের মতো আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
আল জাজিরা
25 February, 2026, 12:05 pm
Last modified: 25 February, 2026, 12:21 pm
২০১৮ সালে ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ইসরায়েলে দুই দিনের সফর শুরু করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

গত আট বছরে দ্বিতীয়বারের মতো আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েল সফরে যাচ্ছেন তিনি। এ সফরে তিনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটেও ভাষণ দেবেন।

গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, 'আমরা আমাদের জোটগুলো আরও শক্তিশালী করতে কাজ করছি। আগামী সপ্তাহে আমার ঘনিষ্ঠ বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করবেন।'

মোদি ২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন এবং পরের বছর নেতানিয়াহু পাল্টা সফরে ভারতে যান।

মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। প্রযুক্তি, কৃষি, নিরাপত্তা এবং অন্যান্য খাতে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে।

তবে মোদির এ সফর ঘিরে ভারতের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা বিভিন্ন মতে বিভক্ত হয়ে পড়েছেন।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট-এর তথ্য অনুসারে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরায়েল ছিল বিশ্বের অষ্টম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ এবং বিশ্বব্যাপী মোট অস্ত্র রপ্তানির ৩.১ শতাংশ ছিল তাদের দখলে।

সংস্থাটির প্রকাশিত তথ্য থেকে দেখা গেছে, এই সময়ের মধ্যে ইসরায়েলি অস্ত্রের বৃহত্তম আমদানিকারক ছিল ভারত, যাদের ক্রয়ের পরিমাণ ছিল মোট রপ্তানির ৩৪ শতাংশ। ভারতের পরেই ১৩ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র এবং ৮.১ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ফিলিপাইন।

Related Topics

টপ নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি / ইসরায়েল সফর / প্রধানমন্ত্রী / বেনিয়ামিন নেতানিয়াহু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক উৎসের সঙ্গে যোগাযোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী 
  • প্রথমবার নির্বাচিত এমপিদের জন্য কর্মশালার আয়োজন বিএনপির
  • জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net