Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
আইসক্রিম ব্যবসায় আর থাকতে চায় না বিশ্বের বৃহত্তম খাদ্যপণ্য কোম্পানি নেসলে

আন্তর্জাতিক

সিএনএন
22 February, 2026, 11:20 am
Last modified: 22 February, 2026, 11:24 am

Related News

  • দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ক্রমবর্ধমান করের চাপে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশের আনুষ্ঠানিক আইসক্রিম খাত
  • ‘ফিলিস্তিনের প্রতি সংহতি’ জানিয়ে নতুন আইসক্রিম বাজারে আনার উদ্যোগে বাধা ইউনিলিভারের
  • অধস্তন কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর প্রধান নির্বাহীকে বরখাস্ত করল নেসলে
  • ফ্রান্সকে হারিয়ে টানা দুবার পেস্ট্রি বিশ্বকাপ জিতলো জাপান

আইসক্রিম ব্যবসায় আর থাকতে চায় না বিশ্বের বৃহত্তম খাদ্যপণ্য কোম্পানি নেসলে

সিএনএন
22 February, 2026, 11:20 am
Last modified: 22 February, 2026, 11:24 am
ছবি: সিবিসি

বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে তাদের আইসক্রিম ব্যবসার ইতি টানছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের অবশিষ্ট আইসক্রিম ব্যবসা যৌথ অংশীদার 'ফ্রনেরি'র কাছে বিক্রি করার বিষয়ে 'উন্নত পর্যায়ের আলোচনা' চলছে। 

এই আইসক্রিম বিভাগে 'হ্যাগেন-ডাজ' এবং 'ড্রামস্টিক'-এর মতো জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১০০ কোটি সুইস ফ্রাঁ (১৩০ কোটি ডলার)। নেসলে আগামী এক বছরের মধ্যে যুক্তরাজ্যের ফ্রনেরির কাছে এসব ব্র্যান্ড বিক্রি করার পরিকল্পনা করেছে, তবে যৌথ উদ্যোগে তাদের অংশীদারিত্ব বজায় থাকবে।

এই ঘোষণার পর জুরিখে নেসলের শেয়ারের দাম ৩ শতাংশ বৃদ্ধি পায়, যদিও পরবর্তীতে তা কিছুটা কমেছে।

নেসপ্রসো এবং কিটক্যাট নির্মাতা এই কোম্পানিটি তাদের বিশাল কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে চায়। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিলিপ নাভরাতিল দায়িত্ব নেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। গত সেপ্টেম্বরে লরেন্ট ফ্রেক্সকে এক অধস্তন সহকর্মীর সাথে রোমান্টিক সম্পর্কের তথ্য গোপন করার দায়ে আকস্মিক বরখাস্ত করার পর নাভরাতিল দায়িত্ব গ্রহণ করেন।

পূর্ণ বছরের আয়-ব্যয়ের প্রতিবেদনে নেস্টলে জানিয়েছে, তারা এখন থেকে কফি, পোষা প্রাণীর খাবার, পুষ্টিপণ্য এবং খাদ্য ও স্ন্যাকস—এই চারটি খাতে বেশি গুরুত্ব দেবে। এক বিবৃতিতে নাভরাতিল বলেন, 'আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডগুলোর নেতৃত্বে চারটি মূল ব্যবসায় মনোযোগ দিচ্ছি।'

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নেসলের ছয়টি আইসক্রিম ব্র্যান্ড তাদের অন্যান্য খাত থেকে 'মনোযোগ সরিয়ে দিচ্ছে'। তিনি আরও যোগ করেন, 'আমরা এই ছয়টি ব্যবসা ধরে রেখেছিলাম কারণ আমরা ভেবেছিলাম প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব। কিন্তু সেগুলোর কোনো বৈশ্বিক ব্যাপ্তি নেই। ফ্রনেরি যেভাবে প্রবৃদ্ধি ঘটাতে পারে, আমরা সেভাবে পারি না।' 

দশ বছর আগে নেসলে এবং যুক্তরাজ্যের আইসক্রিম নির্মাতা আরএন্ডআর  মিলে ফ্রনেরি গঠন করেছিল। ২০১৯ সালে নেসলে তাদের মার্কিন আইসক্রিম ইউনিট ৪ বিলিয়ন ডলারে ফ্রনেরির কাছে বিক্রি করে দেয়।

ব্যবসায়িক পরিধি ছোট করার অংশ হিসেবে নেসলে ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রায় ১৬,০০০ কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের মাধ্যমে খরচ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিইও নাভরাতিলের পারফরম্যান্স বাড়ানোর প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে বড় ধরনের শিশুখাদ্য (ইনফ্যান্ট ফর্মুলা) বাজার থেকে তুলে নেওয়ার (রিকল) ঘটনা। ফ্রান্সে গুইগোজ এবং যুক্তরাজ্যের এসএমএ ব্র্যান্ডের ফর্মুলা পণ্যের ঘাটতি এবং ফেরত নেওয়ার কারণে এ বছর নেসলের বিক্রয় প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে।

গত মাসে নেসলে বেশ কিছু দেশ থেকে নির্দিষ্ট ব্যাচের শিশুখাদ্য তুলে নেয়। গত ডিসেম্বরে কিছু স্যাম্পলে 'সেরিউলাইড' নামক টক্সিন বা বিষাক্ত উপাদানের উপস্থিতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই টক্সিন সেবনে বমি ও ডায়রিয়া হতে পারে।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা তিন শিশুর মৃত্যুর ঘটনা তদন্ত করছে যারা বাজার থেকে তুলে নেওয়া ওই ফর্মুলা খেয়েছিল। তবে মন্ত্রণালয় উল্লেখ করেছে, 'এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে এর কোনো সরাসরি সম্পর্ক প্রমাণিত হয়নি।' 

নাভরাতিল জানান, ফ্রেঞ্চ স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনো তাদের সাথে যোগাযোগ করেনি। নেসলের নাভরাতিল বলেন যে, ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনো নেসলের সঙ্গে যোগাযোগ করেনি। তিনি আরও যোগ করেন যে, নেসলের নিজস্ব মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমেই তারা ফর্মুলায় সাধারণত ব্যবহৃত তেলের মিশ্রণে সেরিউলাইড শনাক্ত করতে পেরেছেন, যা আগে ক্ষতিকারক টক্সিন হিসেবে বিবেচিত হতো না।

এই ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন শিশুখাদ্যে সেরিউলাইড ব্যবহারের নিরাপদ মাত্রার ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
 

Related Topics

টপ নিউজ

নেসলে / আইসক্রিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ক্রমবর্ধমান করের চাপে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশের আনুষ্ঠানিক আইসক্রিম খাত
  • ‘ফিলিস্তিনের প্রতি সংহতি’ জানিয়ে নতুন আইসক্রিম বাজারে আনার উদ্যোগে বাধা ইউনিলিভারের
  • অধস্তন কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর প্রধান নির্বাহীকে বরখাস্ত করল নেসলে
  • ফ্রান্সকে হারিয়ে টানা দুবার পেস্ট্রি বিশ্বকাপ জিতলো জাপান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net