Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ফ্রান্সকে হারিয়ে টানা দুবার পেস্ট্রি বিশ্বকাপ জিতলো জাপান

আন্তর্জাতিক

সিএনএন
28 January, 2025, 12:15 pm
Last modified: 28 January, 2025, 12:25 pm

Related News

  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • উত্তর-পূর্ব ভারতকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করবে জাপান: জাপানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সকে হারিয়ে টানা দুবার পেস্ট্রি বিশ্বকাপ জিতলো জাপান

পেস্ট্রি বিশ্বকাপ ২০২৫ আয়োজন করা হয় ফ্রান্সের লিয়ন শহরে। ফ্রান্সের দলটি বিজয়ী হতে না পারলেও তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে।
সিএনএন
28 January, 2025, 12:15 pm
Last modified: 28 January, 2025, 12:25 pm
বিজয়ী দল জাপান। ছবি: শাটারস্টক

বিষয়টি গর্বের। বছরের পর বছর দলগুলো বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে এ সর্বোচ্চ সম্মান অর্জনের জন্য। তারা বৈশ্বিক মঞ্চে দেশকে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নেয়।

তবে এটি কিন্তু ফুটবল বিশ্বকাপ নয়। এটি পেস্ট্রি বিশ্বকাপ।

দুই বছর অন্তর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মিশর, মরিশাস এবং দক্ষিণ কোরিয়ার মতো দূরবর্তী দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেয়। এখানে দলগুলো একবারের জন্য চমৎকার এবং নজরকাড়া ডেজার্ট তৈরি করে। এ বছর ২০ ও ২১ জানুয়ারি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এবারের আয়োজনে অংশ নেয়।

প্রতিটি দলে তিনজন সদস্য ছিলেন। তারা যথাক্রমে চকলেট, বরফ এবং চিনির ওপর বিশেষজ্ঞ। তাদের কাজ ছিল নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করার জন্য তিনটি ডেজার্ট তৈরি করা: একটি হিমায়িত ডেজার্ট, একটি রেস্টুরেন্ট ডেজার্ট, যার ওপর বিচারকদের টেবিলে বিশেষ গার্নিশ যোগ করা যেতে পারে এবং একটি শো চকলেট।

আর এই সবকিছু সম্পন্ন করার জন্য তাদের হাতে ছিল মাত্র পাঁচ ঘণ্টা।

পেস্ট্রি শেফরা তাদের দেশের রান্নার প্রতিভা তুলে ধরতে উপকরণ ও ডিজাইনের ওপর নির্ভর করেছিলেন। চীনা দল চিনির তৈরি একটি ড্রাগন তৈরি করে। আর মেক্সিকোর প্রতিযোগীরা তাদের ডেজার্টে চকলেট, ভুট্টা এবং অন্যান্য স্থানীয় খাবার অন্তর্ভুক্ত করেছিল।

চীনের দলটি ভিন্ন পোশাক পরে নজর কেড়েছিল। ছবি: শাটারস্টক

নিজেদের দেশকে প্লেটে উপস্থাপন করার পাশাপাশি প্রতিযোগীরা থিমযুক্ত পোশাক ও আনুষঙ্গিক বিভিন্ন জিনিসও পরেছিলেন।

ফ্রান্সের দল পরেছিল স্টাইলিশ ব্রেটন স্ট্রাইপড শার্ট ও বেরেট টুপি, মেক্সিকোর শেফরা পরেছিলেন ডে অফ দ্য ডেড উৎসবের চিনির তৈরি খুলি, আর যুক্তরাজ্যের দল তাদের ডেজার্ট তৈরি করেছিল স্মার্ট নিউজবয় ক্যাপ ও বো-টাই পরে।

বিজয়ীরা

২০২৫ সালের আয়োজনটি করা হয় ফ্রান্সের লিয়ন শহরে। ফ্রান্সের দলটি বিজয়ী হতে না পারলেও তারা দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট আছে।

এ বছর শীর্ষ স্থান দখল করেছে গতবারের চ্যাম্পিয়ন জাপান। তাদের দল রেস্টুরেন্ট ডেজার্ট ক্যাটাগরিতে লেমন, পিয়ার, ম্যারিগোল্ড এবং চকোলেট গ্র্যানিটা তৈরি করেছিল, যা আসানোহা (শণ পাতার) আকৃতির ছিল। বরফজাত ডেজার্ট হিসেবে তারা পরিবেশন করেছিল অ্যাপ্রিকট দিয়ে তৈরি এক বিশেষ মিষ্টান্ন, যা ঘূর্ণায়মান খেলার চাকার মতো দেখতে।

জাপান দলের চকলেট বিশেষজ্ঞ মাসানোরি হাতা বলেন, "আমরা জাপানের ইতিহাস ও সংস্কৃতিকে নকশায় তুলে ধরেছি। এতে আমরা আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে এর স্বাদ এবং সূক্ষ্ম ঐতিহ্যবাহী প্যাটার্ন যুক্ত করতে পেরেছি।"

জাতীয় পাখি মোরগের আদলে একটি ডেজার্ট তৈরি করে ফ্রান্স। ছবি: শাটারস্টক

তিনি আরও বলেন, "আমরা বিজয়ে মুহূর্তটা মনে করতে পারছি না। আমি এতটাই অবাক হয়েছিলাম যে বিশ্বাসই করতে পারিনি। জাপান দুই টুর্নামেন্টে পরপর বিজয়ী হয়েছে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত।"

অন্যদিকে ফ্রান্সের দলটি তৈরি করেছিল চকলেট ডিমের এক চমৎকার সিরিজ। এগুলোতে ছিল চকোলেট-হ্যাজেলনাট সুফলে ম্যুজ। যার উপর ছিল চকলেট স্ট্রিউজেল। এটি সাইট্রাস-ভ্যানিলা-ইনফিউজড ক্ল্যারিফাইড বাটারে ডুবানো হয়েছিল এবং গ্রিল করা ভ্যানিলা আইসক্রিম এবং ক্লিমেন্টাইন কনফিটের সঙ্গে পরিবেশন করা হয়েছিল।

এদিকে ব্রোঞ্জ জিতেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার দল তাদের ফ্রোজেন ডেজার্টের জন্য সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। তাদের ডেজার্টটির নাম ছিল 'উজ্জ্বল সাইট্রাস'। এটি মিষ্টি অ্যাপ্রিকট এবং খুবই অল্প মশলার মিশ্রণে তৈরি। এটি দেশটির বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি এক বিশেষ সম্মান।

Related Topics

টপ নিউজ

জাপান / পেস্ট্রি বিশ্বকাপ / চ্যাম্পিয়ান / ফ্রান্স / ডেজার্ট / আইসক্রিম / চকলেট / দল / প্রতিযোগীতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • উত্তর-পূর্ব ভারতকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করবে জাপান: জাপানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net