Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
01 February, 2026, 08:55 pm
Last modified: 01 February, 2026, 08:57 pm

Related News

  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২; ‘এপস্টিন গ্যাং’ ৯/১১-এর মতো নাশকতার ছক কষছে: লারিজানি
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান

ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প

শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “ভারত এগিয়ে আসছে, এবং তারা এখন ইরান থেকে তেল কেনার বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। আমরা ইতোমধ্যেই সেই চুক্তি করছি, চুক্তির মূল ধারণাটা তৈরি।”
আল জাজিরা
01 February, 2026, 08:55 pm
Last modified: 01 February, 2026, 08:57 pm
ছবি: পিটিআই

ভারত এখন ভেনেজুয়েলা থেকে তেল কিনতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, "ভারত এগিয়ে আসছে, এবং তারা এখন ইরান থেকে তেল কেনার বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। আমরা ইতোমধ্যেই সেই চুক্তি করছি, চুক্তির মূল ধারণাটা তৈরি।"

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে তেল রপ্তানি কমে যাওয়ায় ভারত দীর্ঘদিন ধরেই উল্লেখযোগ্য পরিমাণে ইরানের তেল আমদানি করছে না। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়ার তেলের দাম কমে গেলে ভারত বিপুল পরিমাণে রুশ তেল কিনতে শুরু করে।

ট্রাম্প গত মাসে ভেনেজুয়েলার সাবেক নেতা নিকোলাস মাদুরোকে অপসারণের পর দেশটির তেল বিক্রির প্রক্রিয়া ও রাজস্ব অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এনেছেন। তিনি এর আগে ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য চাপও দিয়েছিলেন।

গত বছরের আগস্টে, ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় বসতে মস্কোর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে, ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেন। এর উদ্দেশ্য ছিল ভারতকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখতে চাপ দেওয়া।

এরপরে এবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ায় ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নেওয়া হতে পারে।

মার্চ মাসে, ভেনেজুয়েলার মাদুরো প্রশাসনের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে, ট্রাম্প ভেনেজুয়েলার তেল কেনে—এমন দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এর আগে গত বছর ভারতকেও একই ধরনের শুল্কের আওতায় আনেন তিনি রাশিয়ান তেল কেনায়।

এই সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে মার্কিন কোম্পানিগুলোর জন্য দেশটির অপরিশোধিত তেল বিক্রি সহজ হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, এই সিদ্ধান্তের ফলে ভেনেজুয়েলা থেকে বিদ্যমান তেল সরবরাহ আন্তর্জাতিক বাজারে আসার সহায়ক হবে এবং খুব শিগগিরই নিষেধাজ্ঞা শিথিল নিয়ে আরও ঘোষণা আসবে।

শনিবার ট্রাম্পের মন্তব্য থেকে বোঝা যায়, গত এক বছর ধরে টানাপোড়েন চললেও যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

এ সময় ট্রাম্প আরও বলেন, চীনও চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করে ভেনেজুয়েলার তেল কিনতে পারে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভেনেজুয়েলা / ইরান / ভারত / জ্বালানি তেল আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • আলি লারিজানি। ফাইল ছবি: এএফপি
    ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২; ‘এপস্টিন গ্যাং’ ৯/১১-এর মতো নাশকতার ছক কষছে: লারিজানি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২; ‘এপস্টিন গ্যাং’ ৯/১১-এর মতো নাশকতার ছক কষছে: লারিজানি
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
আলি লারিজানি। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২; ‘এপস্টিন গ্যাং’ ৯/১১-এর মতো নাশকতার ছক কষছে: লারিজানি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net