Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতেই সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—বলছে সোমালিয়া, প্রত্যাহারের দাবি

আন্তর্জাতিক

আল জাজিরা
28 December, 2025, 10:00 am
Last modified: 28 December, 2025, 10:06 am

Related News

  • লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গোলার আঘাতেই ইসরায়েলি নাগরিক নিহত
  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতেই সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—বলছে সোমালিয়া, প্রত্যাহারের দাবি

আল জাজিরা
28 December, 2025, 10:00 am
Last modified: 28 December, 2025, 10:06 am
সোমালিল্যান্ডকে স্বীকৃতির খবর জানাতে দেশটির প্রেসিডেন্টের সাথে ভিডিও কলে কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সোমালিল্যান্ড প্রেসিডেন্ট দপ্তর

সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়া। এই পদক্ষেপকে 'আগ্রাসন' হিসেবে অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটি।

শনিবার (২৭ ডিসেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী ওমর বলেন, সরকার এই 'রাষ্ট্রীয় আগ্রাসন' এবং অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের হস্তক্ষেপের বিরুদ্ধে সব ধরনের কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরায়েল। এর পরপরই আফ্রিকা ও আরব দেশগুলো থেকে তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের কথিত ইসরায়েলি পরিকল্পনার অংশ হিসেবেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী ওমর বলেন, 'আমাদের সরকার এবং জনগণ আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ। ইসরায়েলের এই পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য বা সহ্য করা হবে না। আমাদের সরকার ইসরায়েলকে তাদের এই বিভাজক কর্মকাণ্ড প্রত্যাহার করে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে।'

আলী ওমর অভিযোগ করেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সোমালিল্যান্ডে স্থানান্তরের লক্ষ্যেই ইসরায়েল এই স্বীকৃতির পথ বেছে নিয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, 'এর অন্যতম কারণ হলো গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা। এই বিষয়ে ইসরায়েলের লক্ষ্য সবারই জানা।'

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সোমালিয়ার এই আশঙ্কাকে সমর্থন জানিয়েছে। তারা স্মরণ করিয়ে দেয় যে, এর আগে ইসরায়েল সোমালিল্যান্ডকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের সম্ভাব্য গন্তব্য হিসেবে চিহ্নিত করেছিল, যাকে ফিলিস্তিন 'রেড লাইন' বা সীমা লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

১৯৯১ সালে ভয়াবহ গৃহযুদ্ধের পর সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সোমালিল্যান্ড। নিজেদের আলাদা পতাকা, মুদ্রা ও সংসদ থাকলেও জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র এতদিন তাদের স্বীকৃতি দেয়নি।

সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আব্দুল্লাহি (সিরো) ইসরায়েলের এই পদক্ষেপের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি দাবি করেন, এটি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয় এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকিও নয়।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কূটনৈতিক ঘটনাকে 'আব্রাহাম একর্ডস'-এর চেতনার অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি সোমালিল্যান্ডের প্রেসিডেন্টকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যা সিরো গ্রহণ করেছেন।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। তিনি নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন, তিনি এই বিষয়ে ইসরায়েলকে অনুসরণ করবেন না। ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন সোমালিয়ার গণপূর্ত মন্ত্রী আইয়ুব ইসমাইল ইউসুফ।

আফ্রিকান ইউনিয়নের (এইউ) চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে বলেন, এটি সুদূরপ্রসারী নেতিবাচক নজির স্থাপন করবে।

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত একে আরব ও আফ্রিকান রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলের উসকানিমূলক হামলা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলের এই স্বীকৃতি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

শুক্রবার স্বীকৃতির ঘোষণার পর সোমালিল্যান্ডের রাজধানী হারগিসার রাস্তায় হাজারো মানুষ উল্লাস প্রকাশ করে। অনেকে একে ৩০ বছরের কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান হিসেবে দেখছেন। এ সময় জাতীয় জাদুঘরে ইসরায়েলের পতাকাও টাঙানো হয়।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবেই সোমালিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। স্নায়ুযুদ্ধের সময় ইসরায়েল সোমালিয়ার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইথিওপিয়াকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছিল।

Related Topics

টপ নিউজ

সোমালিল্যান্ড / সোমালিয়া / ফিলিস্তিন / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গোলার আঘাতেই ইসরায়েলি নাগরিক নিহত
  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net