Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
কয়েক সপ্তাহের বিক্ষোভের পর বুলগেরিয়া সরকারের পদত্যাগ, দেশ চালাবে অন্তর্বর্তী সরকার

আন্তর্জাতিক

রয়টার্স
12 December, 2025, 09:45 am
Last modified: 12 December, 2025, 09:48 am

Related News

  • ইরানের নেতৃত্ব এখনও অটুট, দ্রুত সরকার পতনের কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
  • ইরানে হামলায় সরকার পরিবর্তনের সম্ভাবনা কম: মার্কিন গোয়েন্দা রিপোর্ট
  • ইরানের নেতৃত্বের আয়ু আর মাত্র ‘কয়েক দিন বা সপ্তাহ’: জার্মান চ্যান্সেলর 
  • পুতিনের উড়োজাহাজের জন্য আকাশপথ উন্মুক্ত করে দিতে প্রস্তুত বুলগেরিয়া
  • অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পরাজয়ের পর ফ্রান্সে সরকারের পতন

কয়েক সপ্তাহের বিক্ষোভের পর বুলগেরিয়া সরকারের পদত্যাগ, দেশ চালাবে অন্তর্বর্তী সরকার

রয়টার্স
12 December, 2025, 09:45 am
Last modified: 12 December, 2025, 09:48 am
ছবি: রয়টার্স

অর্থনৈতিক নীতি এবং দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে কয়েক সপ্তাহ ধরে চলা টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছে বুলগেরিয়ার সরকার। আগামী ১ জানুয়ারি দেশটির ইউরোজোনে যোগ দেওয়ার কথা রয়েছে। এর মাত্র তিন সপ্তাহ আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারের পতন ঘটল। ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করতে হলো তাদের।

পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার ঠিক কয়েক মিনিট আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী রোজেন জেলিয়াজকভ।

নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট রুমেন রাদেব এখন পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নতুন সরকার গঠনের আহ্বান জানাবেন। তবে বর্তমান পরিস্থিতিতে দলগুলোর ঐকমত্যে পৌঁছানো কঠিন হতে পারে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেবেন, যারা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবে।

ভাষণে জেলিয়াজকভ বলেন, 'আমাদের জোট বৈঠক করেছে। আমরা বর্তমান পরিস্থিতি, আমাদের সামনের চ্যালেঞ্জ এবং যে সিদ্ধান্তগুলো আমাদের দায়িত্বশীলভাবে নিতে হবে, তা নিয়ে আলোচনা করেছি।' এরপরই তিনি সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার সন্ধ্যায় রাজধানী সোফিয়াসহ দেশটির বেশ কয়েকটি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বুলগেরিয়ায় দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তা নির্মূলে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে এটি ছিল ধারাবাহিক বিক্ষোভের অংশ।

বিক্ষোভকারীদের বড় একটি অংশ তরুণ ও শহুরে পেশাজীবী। তারা বুলগেরিয়ার ইউরোজোনে যোগ দেওয়া এবং ইউরোপীয় মূলধারার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার পক্ষে। ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিলেও বুলগেরিয়া এখনো ইইউর সবচেয়ে দরিদ্র ও দুর্নীতিগ্রস্ত সদস্য দেশ।

বিক্ষোভের ধরন সম্পর্কে প্রধানমন্ত্রী জেলিয়াজকভ বলেন, 'আমরা বুঝতে পারছি যে, এই প্রতিবাদ ছিল ঔদ্ধত্য ও অহংকারের বিরুদ্ধে। এটি কোনো সামাজিক প্রতিবাদ নয়, বরং মূল্যবোধের প্রতিবাদ। এটি কোনো নীতি নিয়ে রাজনৈতিক বিরোধীদের সমাবেশ ছিল না, বরং এটি দৃষ্টিভঙ্গির বিষয়। তাই এটি বুলগেরীয় সমাজের বিভিন্ন অংশকে এক করেছে।'

সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় মেটাতে কর ও লভ্যাংশের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল সরকারের ২০২৬ সালের বাজেটে। এটি ছিল ইউরোতে প্রণীত দেশটির প্রথম বাজেট। কিন্তু এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হলে গত সপ্তাহে সরকার বাজেট পরিকল্পনা প্রত্যাহার করে নেয়।

বাজেট প্রত্যাহারের পরও বিক্ষোভ থামেনি। গত চার বছরে দেশটিতে সাতবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার সর্বশেষটি ছিল ২০২৪ সালের অক্টোবরে। গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যেই এই অস্থিরতা চলছে।

সরকারের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিরোধী দল 'কন্টিনিউ দ্য চেঞ্জ - ডেমোক্রেটিক বুলগেরিয়া' (সিসি-ডিবি)-এর নেতা আসিয়ান ভ্যাসিলভ। তার দলই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল।

ভ্যাসিলভ বলেন, 'বুলগেরিয়াকে একটি স্বাভাবিক ইউরোপীয় দেশে পরিণত করার প্রথম ধাপ এই (পদত্যাগ)।' তিনি আরও বলেন, 'পরবর্তী ধাপ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, গত সংসদ নির্বাচনের মতো কারচুপির নির্বাচন নয়।'

বিদায়ী জোটের নেতৃত্বদানকারী মধ্য-ডানপন্থী জিইআরবি দলের নেতা বয়কো বরিসভ অবশ্য নিজের দলের অবস্থান সাফাই করেছেন। তার সময়েই বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের উন্মুক্ত সীমান্ত শেনজেন জোনে প্রবেশ করেছে এবং ইউরোতে যোগ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে।

দলের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বরিসভ বলেন, 'গত ১১ মাসে আমাদের লজ্জিত হওয়ার মতো কিছু নেই। আজকের পর থেকে আমরা শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব এবং আগামী নির্বাচনে জয়ের জন্য কাজ করব।'

Related Topics

টপ নিউজ

বুলগেরিয়া / সরকার পতন / সরকারের পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ইরানের নেতৃত্ব এখনও অটুট, দ্রুত সরকার পতনের কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
  • ইরানে হামলায় সরকার পরিবর্তনের সম্ভাবনা কম: মার্কিন গোয়েন্দা রিপোর্ট
  • ইরানের নেতৃত্বের আয়ু আর মাত্র ‘কয়েক দিন বা সপ্তাহ’: জার্মান চ্যান্সেলর 
  • পুতিনের উড়োজাহাজের জন্য আকাশপথ উন্মুক্ত করে দিতে প্রস্তুত বুলগেরিয়া
  • অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পরাজয়ের পর ফ্রান্সে সরকারের পতন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net