Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
মেয়র হিসেবে ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে বাস করবেন জোহরান মামদানি 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 December, 2025, 06:10 pm
Last modified: 09 December, 2025, 06:15 pm

Related News

  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

মেয়র হিসেবে ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে বাস করবেন জোহরান মামদানি 

আগামী ১ জানুয়ারি মামদানির গ্রেসি ম্যানশনে ওঠার কথা রয়েছে। 
টিবিএস ডেস্ক
09 December, 2025, 06:10 pm
Last modified: 09 December, 2025, 06:15 pm
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে থাকবেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ১৭৯৯ সালে নির্মিত এই বাসভবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিউইয়র্ক সিটির বেশিরভাগ মেয়র বসবাস করেছেন। খবর বিবিসির।

মামদানি কুইন্স বরোর অ্যাস্টোরিয়া এলাকায় ভাড়া নেওয়া একটি অ্যাপার্টমেন্টে থাকেন। গ্রেসি ম্যানশনে ওঠার মধ্যে দিয়ে তিনি এই অ্যাপার্টমেন্ট ছাড়ছেন। মামদানির নির্বাচনী প্রচারণার সময় তার এই অ্যাপার্টমেন্ট তীব্র বিতর্কের বিষয় হয়ে উঠেছিল।

তবে গত নভেম্বরে মেয়র নির্বাচিত হওয়ার পর ওই সময়ে তিনি সরকারি এই বাসভবনের ওঠার বিষয়ে কিছু বলেননি।

সোমবার এক বিবৃতিতে মামদানি বলেন, 'এই সিদ্ধান্ত আমাদের পরিবারের নিরাপত্তা এবং নিউইয়র্কবাসী যে সাশ্রয়ী এজেন্ডার পক্ষে ভোট দিয়েছেন, তা বাস্তবায়নে আমার পুরো মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।'

মামদানি বিবৃতিতে আরও বলেন, 'অ্যাস্টোরিয়া: নিউইয়র্ক সিটির সেরা দিকগুলো আমাদের দেখানোর জন্য ধন্যবাদ।'

তিনি বলেন, 'আমি হয়তো আর অ্যাস্টোরিয়ায় থাকব না। তবে অ্যাস্টোরিয়া সব সময় আমার ভেতরে এবং আমার কাজের মধ্যে বেঁচে থাকবে।'

মেয়র নির্বাচনের প্রচারণায় মামদানি তার মূল প্রতিশ্রুতি ছিল ভাড়া না বাড়ানো। এর সঙ্গে তিনি নিজের আবাসন পরিস্থিতিকে যুক্ত করেছিলেন।  

তবে তার প্রতিদ্বন্দ্বীরা, বিশেষ করে নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো বিখ্যাত পরিবার থেকে আসা সত্ত্বেও মামদানির ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টে বসবাস করা নিয়ে সমালোচনা করেন। 

মামদানির মা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবা মাহমুদ মামদানি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

আগামী ১ জানুয়ারি মামদানির গ্রেসি ম্যানশনে ওঠার কথা রয়েছে। 

Related Topics

টপ নিউজ

জোহরান মামদানি / নিউইয়র্ক / মেয়র / বাসভবন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net