Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
আরও ৩০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
06 December, 2025, 08:05 pm
Last modified: 06 December, 2025, 10:05 pm

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

আরও ৩০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এর আগে গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং অন্য ৭টি দেশের ওপর কড়াকড়ি আরোপ করেছিলেন।
দ্য গার্ডিয়ান
06 December, 2025, 08:05 pm
Last modified: 06 December, 2025, 10:05 pm
ছবি: সংগৃহীত

ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা আরও বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে ৩০টিরও বেশি দেশকে এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফক্স নিউজের 'দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় দেশের সংখ্যা বাড়িয়ে ৩২টি করছে কি না এমন প্রশ্নের জবাবে নোয়েম বলেন, 'আমি নির্দিষ্ট সংখ্যা বলব না, তবে এটি ৩০-এর বেশি। প্রেসিডেন্ট ট্রাম্প দেশগুলো মূল্যায়ন বা যাচাই-বাছাই অব্যাহত রেখেছেন।'

এর আগে গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং অন্য ৭টি দেশের ওপর কড়াকড়ি আরোপ করেছিলেন। 'বিদেশি সন্ত্রাসী' ও অন্যান্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় এটি প্রয়োজন বলে তখন উল্লেখ করা হয়। এই নিষেধাজ্ঞা অভিবাসী এবং অ-অভিবাসী (যেমন পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ী) সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

কোন কোন দেশ নতুন করে এই তালিকায় যুক্ত হচ্ছে তা নির্দিষ্ট করেননি ক্রিস্টি নোয়েম। তবে এর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, 'যাদের স্থিতিশীল সরকার নেই, যারা নিজেদের টিকিয়ে রাখতে পারে না এবং আমাদের জানাতে পারে না যে তাদের নাগরিকরা কারা বা তাদের যাচাই-বাছাইয়ে আমাদের সাহায্য করতে পারে না সেসব দেশের মানুষকে কেন আমরা যুক্তরাষ্ট্রে আসতে দেব?'

রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নথি অনুযায়ী ট্রাম্প প্রশাসন আরও ৩৬টি দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে।

গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর অভিবাসন নীতিতে এই কঠোরতা আরও বাড়ানো হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এক আফগান নাগরিক ওই হামলা চালিয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, ওই সময় পর্যাপ্ত যাচাই-বাছাই ছাড়াই তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল।

ওই ঘটনার কয়েক দিন পরই ট্রাম্প তথাকথিত সব 'তৃতীয় বিশ্বের দেশ' থেকে অভিবাসন 'স্থায়ীভাবে বন্ধ' করার প্রতিশ্রুতি দেন। যদিও তিনি সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম বা এই সংজ্ঞার ব্যাখ্যা দেননি।
অভিবাসন বিষয়ক সংগঠন ও আইনপ্রণেতারা এই কঠোর পদক্ষেপের তীব্র সমালোচনা করছেন। জানা গেছে, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানও বাতিল করা হচ্ছে।

এর আগে ডিএইচএস কর্মকর্তারা জানিয়েছিলেন, ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের আমলে অনুমোদিত আশ্রয় মামলা এবং ১৯টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ডগুলো ব্যাপকভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ভিসা নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net