Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
‘আপত্তিকর ও উগ্রবাদী কনটেন্ট প্রচারের’ অভিযোগে শিশুদের জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম ‘রোবলক্স’ নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
04 December, 2025, 11:30 am
Last modified: 04 December, 2025, 11:50 am

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

‘আপত্তিকর ও উগ্রবাদী কনটেন্ট প্রচারের’ অভিযোগে শিশুদের জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম ‘রোবলক্স’ নিষিদ্ধ করল রাশিয়া

পশ্চিমা গণমাধ্যম ও প্রযুক্তি প্ল্যাটফর্মের ওপর রাশিয়ার বিধিনিষেধ আরোপের ঘটনা নতুন নয়। গত বছর ভাষা শেখার অ্যাপ ‘ডুওলিঙ্গো’কেও সতর্ক করে রুশ তদারক সংস্থা। এছাড়া গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় রুশ কর্তৃপক্ষ।
রয়টার্স
04 December, 2025, 11:30 am
Last modified: 04 December, 2025, 11:50 am
ছবি: সংগৃহীত

'আপত্তিকর' ও 'উগ্রবাদী কনটেন্ট ছড়ানোসহ 'এলজিবিটি প্রচার'-এর অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক শিশুদের জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম 'রোবলক্স' বন্ধ করে দিয়েছে রাশিয়া। গত বুধবার দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাদজর এ ঘোষণা দিয়েছে।

রুশ সংস্থাটির অভিযোগ, রোবলক্সে এমন সব আপত্তিকর কনটেন্ট বা বিষয়বস্তু রয়েছে, যা শিশুদের নৈতিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিষিদ্ধ হওয়ার বিষয়ে রোবলক্সের মুখপাত্র বলেন, 'আমরা যে দেশে কাজ করি, সেখানকার স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা মনে করি, রোবলক্স সবার জন্য শেখার ও সৃজনশীলতার একটি ইতিবাচক জায়গা।'

তিনি আরও দাবি করেন, প্ল্যাটফর্মের ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে তাদের কঠোর ও সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

চলতি বছরের হিসাব অনুযায়ী, রোবলক্সে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল গড়ে ১৫ কোটি ১৫ লাখ। তবে এর আগে তুরস্ক ও ইরাকের মতো দেশগুলোও প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করেছিল। সেখানে প্ল্যাটফর্মটি ব্যবহার করে শিশুদের ওপর যৌন হয়রানি বা অপব্যবহারের আশঙ্কার কথা বলা হয়েছিল।

পশ্চিমা গণমাধ্যম ও প্রযুক্তি প্ল্যাটফর্মের ওপর রাশিয়ার বিধিনিষেধ আরোপের ঘটনা নতুন নয়। গত বছর ভাষা শেখার অ্যাপ 'ডুওলিঙ্গো'কেও সতর্ক করেছিল রুশ তদারক সংস্থা। এরপর অ্যাপটি থেকে এলজিবিটি সংক্রান্ত রেফারেন্স মুছে ফেলা হয়।

২০২৩ সালে রাশিয়া 'আন্তর্জাতিক এলজিবিটি আন্দোলন'কে উগ্রবাদী হিসেবে ঘোষণা করে। এর ফলে সমকামী ও ট্রান্সজেন্ডার বা তাদের পক্ষে কথা বলা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পথ তৈরি হয়।

এ ছাড়া গত আগস্টে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের কিছু কলের ওপর বিধিনিষেধ আরোপ শুরু করে রাশিয়া। মেটার মালিকানাধীন এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও জালিয়াতি দমনে তথ্য না দেওয়ার অভিযোগ আনা হয়। গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / নিষিদ্ধ / রোবলক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net