Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৪

আন্তর্জাতিক

রয়টার্স
26 November, 2025, 05:55 pm
Last modified: 26 November, 2025, 09:52 pm

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
  • রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৪

৩১ তলা বিশিষ্ট ভবনগুলোতে ২ হাজার ফ্ল্যাট রয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনগুলোর ভেতরে কতজন মানুষ থাকতে পারে, সে বিষয়ে তাদের কাছে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই।
রয়টার্স
26 November, 2025, 05:55 pm
Last modified: 26 November, 2025, 09:52 pm
ছবি : রয়টার্স

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন।

আবাসিক ওই কমপ্লেক্সে ৩১ তলা বিশিষ্ট ভবনগুলোতে ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

ফায়ার সার্ভিস বিভাগ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ভেতরে কতজন মানুষ থাকতে পারে, সে বিষয়ে তাদের কাছে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়ে ফায়ার সার্ভিসের কিছু কর্মীও আহত হয়েছেন।

ধোঁয়া ও আগুনে ঘেরা ভবন

আগুন লাগার পরপর মানুষজন পাশের একটি ওভারহেড ওয়াকওয়েতে জড়ো হয়েছিলেন। আগুন লাগা টাওয়ারগুলোর বাইরের দিকে 'বাঁশের ভারা' (উঁচুতে কাজ করার জন্য বাঁশের তৈরি কাঠামো) রয়েছে। এজন্য আগুন নিচে থেকে দ্রুত ওপরের দিকে উঠেছে বলে মনে করা হচ্ছে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের মতে, কমপ্লেক্সের নিচের রাস্তায় অনেক ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল।

আগুন শুরুতে ওয়াং ফুক কোর্টে লাগে। এটি হংকংয়ের অনেকগুলো বহুতল আবাসন কমপ্লেক্সের একটি। হংকং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। তাই পো চীনের মূল ভূখণ্ডের সীমান্তের কাছে অবস্থিত একটি প্রতিষ্ঠিত উপশহর। এর জনসংখ্যা প্রায় ৩ লাখ।

স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিবি জানিয়েছে, কমপ্লেক্সটিতে সংস্কার কাজ চলছিল। ওয়াং ফুক কোর্ট সরকারের ভর্তুকি দেওয়া আবাসন প্রকল্পের অধীন একটি কমপ্লেক্স। ১৯৮৩ সাল থেকে এখানে মানুষ বসবাস করছে।

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা দুপুর ২টা ৫১ মিনিটে (০৬৫১ জিএমটি) ওয়াং ফুক কোর্টে আগুন লাগার খবর পায়। বিকেল ৩টা ৩৪ মিনিটে এটিকে ৪ নম্বর অ্যালার্ম হিসেবে ঘোষণা করা হয়। এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক সংকেত।

এর আগে গত বছরের এপ্রিল মাসে হংকংয়ের ব্যস্ত এলাকা কাউলুনে একটি আবাসিক ভবনে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

হংকংয়ের পরিবহন বিভাগ জানিয়েছে, আগুনের কারণে তাই পো রোডের পুরো একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি হংকংয়ের দুটি প্রধান মহাসড়কের একটি। বাসগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

হংকং / অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
  • রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net