Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
টোকিওকে টপকে জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর এখন জাকার্তা, দ্বিতীয় বৃহত্তম ঢাকা

আন্তর্জাতিক

ডয়েচে ভেলে
24 November, 2025, 06:00 pm
Last modified: 26 November, 2025, 09:44 pm

Related News

  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস যুক্ত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
  • টোকিওর বাইরে দ্বিতীয় রাজধানী স্থাপনের পরিকল্পনা অনুমোদন দিল জাপান
  • জনদুর্ভোগ বাড়ার আশঙ্কায় এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ র‌্যাম্প বাতিলের দাবি 
  • রাজধানীর অপরাধ নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার
  • প্রবল বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেটে জলাবদ্ধতা, সব দোকান বন্ধ

টোকিওকে টপকে জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর এখন জাকার্তা, দ্বিতীয় বৃহত্তম ঢাকা

জাতিসংঘের নতুন রিপোর্ট বলছে, জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। এখানে এখন প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষের বসবাস। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার জনসংখ্যা প্রায় ৪ কোটি। তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও, জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ।
ডয়েচে ভেলে
24 November, 2025, 06:00 pm
Last modified: 26 November, 2025, 09:44 pm
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ছবি : এএফপি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটি যেন এক অদ্ভুত বৈপরীত্যের গল্প। এখানে তাকালে চোখে পড়ে আকাশচুম্বী চকচকে ভবন। ঠিক তার পাশেই হয়তো দাঁড়িয়ে আছে জরাজীর্ণ বস্তি। ধনী আর গরিবের এই সহাবস্থান শহরটিকে দিয়েছে ভিন্ন এক রূপ। 

শহরের সবচেয়ে উঁচু ভবন 'অটোগ্রাফ টাওয়ার' থেকে জাকার্তাকে দেখলে দম বন্ধ হয়ে আসতে পারে। জাতিসংঘের নতুন রিপোর্ট বলছে, জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। এখানে এখন প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষের বসবাস। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার জনসংখ্যা প্রায় ৪ কোটি। তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও, জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ।

প্রতি বর্গকিলোমিটারে এখানে প্রায় ২২,০০০ মানুষ বাস করেন। ছবি : এএফপি

শহরজুড়ে বিলাসিতা আর দারিদ্র্য যেন হাত ধরাধরি করে চলে। বিলাসবহুল কাঁচঘেরা অফিসের কয়েক মিটারের মধ্যেই গড়ে উঠেছে অপরিকল্পিত বসতি। প্রতি বর্গকিলোমিটারে এখানে প্রায় ২২,০০০ মানুষ গাদাগাদি করে থাকে। আধুনিক দালানে যারা থাকেন, তাদের জীবন যতটা স্বাচ্ছন্দ্যের, সাধারণ মানুষের আবাসন সংকট ততটাই তীব্র।

এত মানুষের চাপে জাকার্তার বাতাস বিষিয়ে উঠেছে। রাস্তায় নামলেই ট্রাফিক জ্যাম। গাড়ির ধোঁয়ায় শহরের বাতাস ভারি হয়ে গেছে। বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। সবুজের ছোঁয়াও দিন দিন হারিয়ে যাচ্ছে। স্যাটেলাইট তথ্যে দেখা গেছে, শহরের মাত্র ১৮ শতাংশ এলাকা এখন সবুজ। কংক্রিটের জঙ্গলে গাছপালা যেন হারিয়ে যাচ্ছে।

শহরের কেন্দ্রস্থলে বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, সবুজের ছোঁয়াও দিন দিন হারিয়ে যাচ্ছে।

শহরে জন্মহার খুব বেশি না হলেও বাইরের মানুষ জাকার্তামুখী হচ্ছে। কাজের খোঁজে প্রতিদিন হাজারো মানুষ এখানে ভিড় জমায়। তবে জাকার্তার বিপদ শুধু মানুষের ভিড় নয়। জলবায়ু পরিবর্তন এই শহরের জন্য বড় হুমকি। মাটির নিচ থেকে অতিরিক্ত পানি তোলায় শহরটি ধীরে ধীরে ডুবছে। সাগরের পানির উচ্চতা বাড়ছে, সেই সঙ্গে আছে অতিবৃষ্টির প্রকোপ। উপকূলীয় এলাকার মানুষরা তাই নিয়মিত বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে আছে।

উপকূলীয় এলাকার মানুষরা এই শহরে নিয়মিত বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে আছে।

এই পরিস্থিতি সামাল দিতে ইন্দোনেশিয়া সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা জাকার্তা ছেড়ে বোর্নিও দ্বীপে 'নুসান্তারা' নামে নতুন রাজধানী বানাচ্ছে। এটি হবে একটি স্মার্ট ও পরিবেশবান্ধব শহর। সেখানে থাকবে প্রচুর গাছপালা আর আধুনিক সব সুবিধা। তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, নতুন রাজধানী আসলে সরকারের ভাবমূর্তি বাড়ানোর কৌশল। 

Related Topics

টপ নিউজ

জাকার্তা / ইন্দোনেশিয়া / টোকিও / রাজধানী / শহর / মেগাসিটি / বৃহত্তম শহর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস যুক্ত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
  • টোকিওর বাইরে দ্বিতীয় রাজধানী স্থাপনের পরিকল্পনা অনুমোদন দিল জাপান
  • জনদুর্ভোগ বাড়ার আশঙ্কায় এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ র‌্যাম্প বাতিলের দাবি 
  • রাজধানীর অপরাধ নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার
  • প্রবল বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেটে জলাবদ্ধতা, সব দোকান বন্ধ

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net