Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
বিহার নির্বাচন: কে জিতলো, কে হারলো; কেন গুরুত্বপূর্ণ?

আন্তর্জাতিক

আল জাজিরা, বিবিসি
15 November, 2025, 11:10 am
Last modified: 15 November, 2025, 11:13 am

Related News

  • ‘মাদকের চেয়েও বিপজ্জনক’: পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া বন্ধ করতে বিজেপির যুদ্ধ
  • ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার, শো-কজ আরও ১০০টিকে
  • ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক
  • কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিনের বেশি; আছে পাশের হিন্দু অধ্যুষিত এলাকায়
  • ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের চোখে পড়বে, তাই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি

বিহার নির্বাচন: কে জিতলো, কে হারলো; কেন গুরুত্বপূর্ণ?

ভূমিধস জয় নিশ্চিত হওয়ার পর মোদি বলেন, এ ফলাফল শুধু তার জোটের বিজয় নয়, ‘গণতন্ত্রেরও বিজয়’। অন্যদিকে ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, ‘আমরা এমন একটি নির্বাচনে জয় লাভ করতে পারিনি যা শুরু থেকেই সুষ্ঠু ছিলো না।’
আল জাজিরা, বিবিসি
15 November, 2025, 11:10 am
Last modified: 15 November, 2025, 11:13 am
ছবি: এএফপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিহার বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পথে রয়েছে। বুথফেরত জরিপের পূর্বাভাসকে ছাপিয়ে ২৪৩ আসনের বিধানসভায় দুই-তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে থেকে আবারও ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি-জেডিইউ জোট।

শুক্রবার ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এনডিএ জোট ২০২টি আসনে জয়ী হয়েছে বা এগিয়ে রয়েছে। অন্যদিকে, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন বিরোধী মহাগঠবন্ধন মাত্র ৩৫টি আসনে সীমাবদ্ধ থেকেছে।

এই ভূমিধস জয় নিশ্চিত হওয়ার পরেই বিজেপি নেতারা বিহারের জনগণকে ধন্যবাদ জানান। মোদির ভাষায়, এ ফলাফল শুধু তার জোটের বিজয় নয়, 'গণতন্ত্রেরও বিজয়'। অন্যদিকে, পরাজয়ের পর ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, 'আমরা এমন একটি নির্বাচনে জয় লাভ করতে পারিনি যা শুরু থেকেই সুষ্ঠু ছিলো না।'

সবার নজর যেখানে

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল দুটি আসন—রাঘোপুর ও আলীনগর। রাঘোপুর দীর্ঘদিন ধরে আরজেডির শক্ত ঘাঁটি এবং দলের কার্যত প্রধান তেজস্বী যাদবের পারিবারিক আসন। 

ভোট গণনার এক পর্যায়ে বিজেপি প্রার্থীর চেয়ে পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে চূড়ান্ত গণনায় প্রায় ১৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে পরপর তৃতীয়বারের মতো এই আসন থেকে নির্বাচিত হয়েছেন তেজস্বী।

অন্যদিকে, আলীনগর আসনে জনপ্রিয় লোকশিল্পী ও বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর শুরু থেকেই এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

ছবি: এনডিটিভি

ভোটার তালিকা নিয়ে বিতর্ক

এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিতর্কের মধ্য দিয়ে। নির্বাচনের কয়েক মাস আগে 'স্পেশাল ইন্টেসিভ রিভিসশন' (এসআইআর) প্রক্রিয়ায় নির্বাচন কমিশন বিহারের চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৪৭ লাখের বেশি নাম বাদ দেয়।

বিরোধী দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে দরিদ্র, দলিত এবং মুসলিম জনগোষ্ঠীর ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, যারা ঐতিহ্যগতভাবে মহাগঠবন্ধনের সমর্থক।[

তবে নির্বাচন কমিশন ও বিজেপি উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে। যদিও ভোটের ফলাফলে এই বিতর্ক বিশেষ প্রভাব ফেলেনি।

ফলের তাৎপর্য

প্রায় ১৩ কোটি মানুষের রাজ্য বিহার ভারতের তৃতীয় বৃহত্তম জনবহুল প্রদেশ এবং জাতীয় রাজনীতিতে এর বড় প্রভাব রয়েছে। এবারের নির্বাচনে ৬৬ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে, যা রাজ্যটির ইতিহাসে সর্বোচ্চ।

রেকর্ড সংখ্যক নারী ভোটার উপস্থিতি এনডিএ-র বিপুল জয়ের অন্যতম কারণ।

বিহারের মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী এবং দীর্ঘ বছর ধরে তাদের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে। এ বছর রাজ্যটিতে নারীদের ভোটদান হার ছিল ৭১ দশমিক ৬ শতাংশ—বিহারের ইতিহাসে সর্বোচ্চ।

উভয় জোটই নারী ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন আর্থিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছিল। বিশ্লেষকদের মতে, নীতীশ কুমারের কল্যাণমূলক কর্মসূচিগুলো নারী ভোটারদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে।

এই ফলাফলকে আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা ও তামিলনাড়ুর মতো রাজ্য নির্বাচনের পূর্বাভাস হিসেবেও বিবেচনা করা হচ্ছে, যেখানে বিজেপি এখনও ক্ষমতায় আসতে পারেনি। বিহারে এই জয় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর বিভিন্ন রাজ্যে বিজেপির জয়ের ধারাকে আরও শক্তিশালী করল।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকারের স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কাজের প্রতি ভোটাররা আস্থা রেখেছেন। অন্যদিকে, আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের আমলের 'জঙ্গলরাজ'-এর স্মৃতি এবং বিরোধী জোটের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা তাদের পরাজয়ের অন্যতম কারণ।

এই নির্বাচনের মাধ্যমে বিহারের রাজনীতিতে দুই প্রবীণ নেতা নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদবের প্রায় চার দশকের প্রভাব বলয়ের একটি সম্ভাব্য সমাপ্তি দেখছেন অনেকে।

Related Topics

টপ নিউজ

বিহার নির্বাচন / মোদি / এনডিএ / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • ‘মাদকের চেয়েও বিপজ্জনক’: পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া বন্ধ করতে বিজেপির যুদ্ধ
  • ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার, শো-কজ আরও ১০০টিকে
  • ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক
  • কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিনের বেশি; আছে পাশের হিন্দু অধ্যুষিত এলাকায়
  • ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের চোখে পড়বে, তাই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net