Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
১৮ নভেম্বর ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসবেন সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান

আন্তর্জাতিক

রয়টার্স
04 November, 2025, 01:00 pm
Last modified: 04 November, 2025, 01:03 pm

Related News

  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান

১৮ নভেম্বর ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসবেন সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান

রোববার সম্প্রচারিত সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে তিনি বিশ্বাস করেন সৌদি শেষ পর্যন্ত আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে।
রয়টার্স
04 November, 2025, 01:00 pm
Last modified: 04 November, 2025, 01:03 pm
রিয়াদে সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দাপ্তরিক সফরে আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউসের থাকবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানান।

এ সফর এমন সময়ে হচ্ছে যখন ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করছেন। ২০২০ সালে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে চুক্তি করেছিলেন যাতে এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ না করায় আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে দ্বিধায় আছে সৌদি আরব।

রোববার সম্প্রচারিত সিবিএসের '৬০ মিনিটস' অনুষ্ঠানে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে তিনি বিশ্বাস করেন সৌদি শেষ পর্যন্ত এই চুক্তিতে যুক্ত হবে।

ট্রাম্প এবং মোহাম্মদ বিন সালমানের মধ্যে একটি মার্কিন-সৌদি প্রতিরক্ষা চুক্তি সম্পর্কেও আলোচনা হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমস দুই সপ্তাহ আগে জানায়, দুই দেশ এমন একটি চুক্তি বিন সালমানের সফরের সময় স্বাক্ষর হওয়ার আশা করছে।

ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা রয়টার্সকে বলেন, 'ক্রাউন প্রিন্সের সফরে কিছু চুক্তি সই হওয়ার কথা রয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত এখনও নির্ধারিত হয়নি।'

এদিকে নিজেদের রক্ষায় যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক গ্যারান্টি এবং আরও উন্নত মার্কিন অস্ত্র চেয়েছে সৌদি আরব।

সৌদি আরব মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় গ্রাহকদের মধ্যে একটি, এবং দুই দেশ কয়েক দশক ধরে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে। মূলত সৌদি তেল সরবরাহ করে এবং ওয়াশিংটন নিরাপত্তা প্রদান করে এ সম্পর্ক জোরদার করেছে।

মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের একটি অস্ত্র প্যাকেজ বিক্রির সম্মতি দেয়।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / সৌদি ক্রাউন প্রিন্স / মোহাম্মদ বিন সালমান / যুক্তরাষ্ট্র সফর / হোয়াইট হাউস / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / আব্রাহাম চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net