Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
গ্রিনল্যান্ডে নজর ট্রাম্পের: নতুন জাহাজ, জেট, সদর দপ্তর দিয়ে প্রতিরক্ষা বাড়াবে ডেনমার্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 October, 2025, 12:20 pm
Last modified: 11 October, 2025, 12:23 pm

Related News

  • ট্রাম্পের ভাষণ নিয়ে বাজি: হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার কর্মীকে ২ লাখ ডলার জরিমানা
  • বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন
  • গ্রিনল্যান্ডের বরফগলা পানি বাড়িয়ে দিচ্ছে ইউরোপের তাপপ্রবাহ
  • মেরু সাগরের বরফ গলায় গ্রিনল্যান্ডে বাড়ছে দৈত্যাকার তিমিদের আগমন
  • অনুমতি ছাড়া তেল অনুসন্ধান নয়, ট্রাম্প-ঘনিষ্ঠ মার্কিন কোম্পানিকে গ্রিনল্যান্ডের 'কড়া সতর্কবার্তা'

গ্রিনল্যান্ডে নজর ট্রাম্পের: নতুন জাহাজ, জেট, সদর দপ্তর দিয়ে প্রতিরক্ষা বাড়াবে ডেনমার্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গ্রিনল্যান্ডকে ‘জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।
টিবিএস ডেস্ক
11 October, 2025, 12:20 pm
Last modified: 11 October, 2025, 12:23 pm
গ্রিনল্যান্ডের নুকের কাছে একটি ডেনিশ যুদ্ধজাহাজ। ছবি: ব্লুমবার্গ

গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা শক্তিশালী করতে ৪.২ বিলিয়ন ডলার অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে ডেনমার্ক। একইসঙ্গে দেশটি যুক্তরাষ্ট্র থেকে আরও ১৬টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে ৪.৫ বিলিয়ন ডলার ব্যয় করবে। এতে দেশটির উন্নত জেটের সংখ্যা ৪৩-এ দাঁড়াবে। খবর বিবিসি'র।

ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রোলস লুন্ড পাউলসেন বলেছেন, 'এই চুক্তির মাধ্যমে আমরা এই অঞ্চলে ডেনিশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছি।'

এটি এমন সময়ে হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গ্রিনল্যান্ডকে 'জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেছেন।

ডেনমার্ক গ্রিনল্যান্ড ও ফ্যারো দ্বীপপুঞ্জের সঙ্গে মিলে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারের জন্য নতুন প্রতিরক্ষা পরিকল্পনা ঘোষণা করেছে। পরিকল্পনায় দুইটি নতুন আর্কটিক জাহাজ, সমুদ্র পর্যবেক্ষণ বিমান, ড্রোন এবং সতর্কতা রাডার রাখা হয়েছে। এছাড়া গ্রিনল্যান্ডের রাজধানী নুকে নতুন আর্কটিক কমান্ড সদর দপ্তর স্থাপন করা হবে এবং জয়েন্ট আর্কটিক কমান্ডের অধীনে নতুন একটি সামরিক ইউনিট গঠন করা হবে।

ডেনমার্কের সেনাপ্রধান মাইকেল হাইল্ডগার্ড বলেছেন, 'সশস্ত্র বাহিনীর কাজ হলো রাজ্যের সব অংশে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে ন্যাটোর আওতায় গ্রিনল্যান্ড, ফ্যারো দ্বীপ ও ডেনমার্ককে রক্ষা করা।'

পরিকল্পনার মধ্যে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মধ্যে একটি 'আন্ডারসী কেবল' স্থাপনও রয়েছে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি প্রতিরোধ ক্ষমতা জোরদার ও ন্যাটোর দায়িত্বের অংশ। যদিও কোনো দেশ বা শত্রুর নাম উল্লেখ করা হয়নি।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ৫৭ হাজার বাসিন্দা 'আমাদের সঙ্গে থাকতে চায়'।

গ্রিনল্যান্ডে 'কোল্ড ওয়ার' (স্নায়ুযুদ্ধ)-এর সময় থেকে একটি মার্কিন রাডার ঘাঁটি আছে এবং দীর্ঘদিন ধরে এটি ওয়াশিংটনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

যদিও দ্বীপটি বিস্তৃত স্বায়ত্তশাসন ভোগ করে, এটি এখনও ডেনমার্কের অংশ।

ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড চীনা ও রাশিয়ার জাহাজ নজরদারির জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জাহাজগুলো 'সব জায়গায় ছড়িয়ে আছে'।

গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সংক্ষিপ্ততম পথে অবস্থিত, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখানে একটি বড় আমেরিকান স্পেস সুবিধাও আছে।

সাম্প্রতিক বছরগুলোতে গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ, যেমন বিরল খনিজ, ইউরেনিয়াম ও লোহা খনির প্রতি আগ্রহ বেড়েছে।

Related Topics

টপ নিউজ

গ্রিনল্যান্ড / গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ / ডোনাল্ট ট্রাম্প / ডেনমার্ক / প্রতিরক্ষা জোরদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ট্রাম্পের ভাষণ নিয়ে বাজি: হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার কর্মীকে ২ লাখ ডলার জরিমানা
  • বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন
  • গ্রিনল্যান্ডের বরফগলা পানি বাড়িয়ে দিচ্ছে ইউরোপের তাপপ্রবাহ
  • মেরু সাগরের বরফ গলায় গ্রিনল্যান্ডে বাড়ছে দৈত্যাকার তিমিদের আগমন
  • অনুমতি ছাড়া তেল অনুসন্ধান নয়, ট্রাম্প-ঘনিষ্ঠ মার্কিন কোম্পানিকে গ্রিনল্যান্ডের 'কড়া সতর্কবার্তা'

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net