Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মিয়ানমারের গৃহযুদ্ধে জান্তার নতুন প্রাণঘাতী অস্ত্র; কী এই ‘প্যারামোটর’?

আন্তর্জাতিক

বিবিসি
10 October, 2025, 03:00 pm
Last modified: 10 October, 2025, 03:02 pm

Related News

  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 

মিয়ানমারের গৃহযুদ্ধে জান্তার নতুন প্রাণঘাতী অস্ত্র; কী এই ‘প্যারামোটর’?

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে সশস্ত্র প্রতিরোধ দমনে মিয়ানমারের সামরিক জান্তার চালানো নৃশংস এই বিমান হামলা এটিও স্পষ্ট করে যে, স্বল্প প্রযুক্তির কিন্তু মারাত্মক এই প্যারামোটর এখন দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে জান্তার নৃশংস আকাশযুদ্ধের একটি নিয়মিত অংশ হয়ে উঠেছে।
বিবিসি
10 October, 2025, 03:00 pm
Last modified: 10 October, 2025, 03:02 pm
ছবি: সংগৃহীত

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের গত সোমবার রাতের ঘটনা। চ্যাং ইউ টাউনশিপে পূর্ণিমা উপলক্ষে আয়োজিত 'থাডিংইয়ুত' উৎসবে সমবেত হয়েছিলেন প্রায় ১০০ মানুষ। 

তাদের কারও কারও হাতে ছিল মোমবাতি। উৎসবের পাশাপাশি এটি ছিল ২০২১ সালে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদও, যারা দেশটিকে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।

কিন্তু উৎসবের সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিভীষিকায়, যখন একটি মোটরচালিত প্যারাগ্লাইডার (স্থানীয়ভাবে প্যারামোটর হিসেবে পরিচিত) উপর থেকে উড়ে এসে ভিড়ের ওপর বোমা ফেলে।

মাত্র সাত মিনিটের সেই হামলায় অন্তত ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন, আহত হন আরও কয়েক ডজন।

হামলার শিকার ৩০ বছর বয়সী একজন বলেন, 'প্রথমে ভেবেছিলাম, আমার শরীরের নিচের অংশটুকু বোধ হয় বিচ্ছিন্ন হয়ে গেছে।' কোনোমতে কাছের একটি নালায় আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন তিনি। তার কথায় ঝরে পড়ে তীব্র ক্ষোভ, 'এটা গণহত্যা! তারা প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে!' 

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে সশস্ত্র প্রতিরোধ দমনে মিয়ানমারের সামরিক জান্তার চালানো নৃশংস বিমান হামলাগুলোর মধ্যে এটি সর্বশেষ সংযোজন। এটি এও স্পষ্ট করে যে, স্বল্প প্রযুক্তির কিন্তু মারাত্মক এই প্যারামোটর এখন দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে জান্তার নৃশংস আকাশযুদ্ধের একটি নিয়মিত অংশ হয়ে উঠেছে।

প্যারামোটর মূলত একটি মোটরচালিত প্যারাগ্লাইডার, যা একজন পাইলট পরিচালনা করেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতিটি প্যারামোটর গড়ে ১৬০ কেজি ওজন বহন করতে পারে। অর্থাৎ, একজন চালকের পাশাপাশি এটি ১৬ কেজি ওজনের বেশ কয়েকটি বোমা বহন করতে সক্ষম।

ছোট আকৃতি ও কম উচ্চতায় উড়তে পারার কারণে এটি প্রচলিত যুদ্ধবিমানের চেয়ে লক্ষ্যের অনেক কাছাকাছি যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জিপিএস-সজ্জিত এই যান ১হাজার ফুটেরও কম উচ্চতা থেকে নির্ভুলভাবে হামলা চালাতে পারে এবং সাধারণ জ্বালানিতে প্রায় তিন ঘণ্টা উড়তে সক্ষম।

কেন এই সাশ্রয়ী আকাশযুদ্ধ

সামরিক সূত্র বলছে, যুদ্ধবিমানের পাইলট প্রশিক্ষণে কয়েক বছর লাগলেও প্যারামোটর চালক তৈরি করতে মাত্র কয়েক দিনই যথেষ্ট। এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম। 

মূলত একারণেই জান্তা বাহিনীর কাছে এর জনপ্রিয়তা বাড়ছে। ধারণা করা হয়, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত একটি কারখানাতেই এই প্যারামোটর তৈরি করা হচ্ছে।

তবে এর কিছু দুর্বলতাও রয়েছে। কম উচ্চতায় ওড়ার কারণে ভূমি থেকে ছোড়া গুলিতে এটি ভূপাতিত হওয়ার ঝুঁকি থাকে। তাই হামলাগুলো মূলত রাতেই চালানো হয়। 

এর ইঞ্জিনের শব্দও তীব্র, যা অনেকটা করাতকলের মতো শোনায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে মানুষ আগে থেকেই এর উপস্থিতি টের পেয়ে যায়।

বেসামরিক নাগরিকেরাই লক্ষ্যবস্তু

সোমবারের হামলাটি সবচেয়ে প্রাণঘাতী হলেও এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের বড়দিনে প্রতিরোধ বাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মায়িংগিয়ান জেলায় প্রথম প্যারামোটর হামলা চালানো হয়। 

চলতি বছরের জানুয়ারিতেই এ ধরনের আটটি হামলায় নয়জন নিহত হওয়ার তথ্য দিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা অ্যাকলেড।

বিশেষজ্ঞরা বলছেন, প্রায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধে জান্তার বিমানবহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এখন কম খরচের বিকল্পের দিকে ঝুঁকছে। মিয়ানমার ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড সিকিউরিটির মিন জাও উ বলেন, 'এটি ড্রোন ও যুদ্ধবিমানের মধ্যকার শূন্যস্থান পূরণ করছে। বিমান হারানো এবং সম্পদের সীমাবদ্ধতার মুখে কম খরচে আকাশে আধিপত্য ধরে রাখার কৌশল নিয়েছে জান্তা।'

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যদিও জান্তা বিদ্রোহীদের কাছে বিশাল এলাকা হারিয়েছে, তবে সাম্প্রতিক সময়ে চীন থেকে পাওয়া অস্ত্র ও প্রযুক্তিগত সহায়তায় তারা বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। 

একদিকে চীন জান্তাকে সামরিক সহায়তা দিচ্ছে, অন্যদিকে সীমান্তে বিদ্রোহীদের ওপর চাপ সৃষ্টি করছে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য।

এই বহুমুখী চাপের মুখে বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়লেও সংঘাতের মধ্যে প্যারামোটর দিয়ে চালানো সন্ত্রাসের নতুন ঢেউয়ে সাধারণ বেসামরিক মানুষকেই সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / জান্তা / প্যারাগ্লাইডিং / প্যারামোটর / বোমা হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net