Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
'দ্য ডেডলি ডোজ': ভারতে কাশির সিরাপের প্রতি যেভাবে আসক্তি তৈরি হলো

আন্তর্জাতিক

বিবিসি
08 October, 2025, 09:55 pm
Last modified: 08 October, 2025, 10:04 pm

Related News

  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলে মস্তিষ্কে যেসব পরিবর্তন ঘটে
  • কলকাতায় থাকার সময় মদ্যপান-ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলাম: অমিতাভ বচ্চন  
  • স্ক্রিন টাইম কতক্ষণ রাখা নিরাপদ? কিভাবে বুঝবেন আপনি মোবাইল ফোনে আসক্ত? 

'দ্য ডেডলি ডোজ': ভারতে কাশির সিরাপের প্রতি যেভাবে আসক্তি তৈরি হলো

শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর রাজারাম ডি খারে-এর মতে, দূষিত শহরগুলোতে শিশুদের বেশিরভাগ কাশির কারণ সংক্রমণ নয়, বরং অ্যালার্জি। এর জন্য সিরাপের চেয়ে ইনহেলার অনেক বেশি কার্যকর। তিনি বলেন, সিরাপ বড়জোর সাময়িক আরাম দেয়, কিন্তু এর সাথে আসক্তি, বিষক্রিয়া এবং ওভারডোজের ঝুঁকি থাকে।
বিবিসি
08 October, 2025, 09:55 pm
Last modified: 08 October, 2025, 10:04 pm
ভারতে ‘মাদক ধ্বংস দিবস’ উপলক্ষে পুলিশ জব্দ করা কোডিনযুক্ত কাশির সিরাপ রোড রোলার দিয়ে পিষে ধ্বংস করছে।

আবারও সেই একই ঘটনা। সেপ্টেম্বরের শুরুতে মধ্যপ্রদেশে কয়েকটি শিশুর রহস্যজনক মৃত্যুতে স্বাস্থ্যকর্মীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। এক থেকে ছয় বছর বয়সী অন্তত ১৯ জন শিশু একটি সাধারণ কাশির সিরাপ খাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে কিডনি বিকল হয়ে মারা যায়। পরে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হয়, সিরাপে ৪৮.৬% ডাইইথিলিন গ্লাইকোল ছিল—শিল্প কারখানায় ব্যবহৃত এক মারাত্মক বিষ। এই ভয়াবহতা শুধু মধ্যপ্রদেশেই থেমে থাকেনি, প্রতিবেশী রাজস্থানেও একই ধরনের সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়।

ভারতের জন্য এটি এক চেনা ঘটনা। এর আগেও গাম্বিয়া, উজবেকিস্তান এবং জম্মুতে ভারতীয় সিরাপে এই বিষাক্ত রাসায়নিকের কারণে বহু শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবারই নিয়ন্ত্রক সংস্থাগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিলেও, দূষিত সিরাপ আবারও বাজারে ফিরে আসে। সমালোচকদের মতে, এর কারণ দেশের দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা অসংখ্য ছোট নির্মাতার তৈরি সস্তা ও অনুমোদনহীন সিরাপের ওপর নজর রাখতে ব্যর্থ হয়।

একজন বাবা তাঁর সন্তানের ছবি হাতে ধরে আছেন যার কাশির সিরাপ খাবার ফলে মৃত্যু ঘটার অভিযোগ উঠেছে।

শিশুমৃত্যুর এই ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতার আহ্বান জানিয়েছে। কিন্তু আসল সমস্যা আরও গভীরে। ভারতে কাশির সিরাপের প্রতি এক ধরনের আসক্তির দেখা মেলে, যার বাজার ২০৩৫ সালের মধ্যে ৭৪৩ মিলিয়ন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। দশকের পর দশক ধরে ডাক্তাররা কাশির সিরাপ রোগীদের দিচ্ছেন এবং রোগীরাও খাচ্ছেন, যদিও বেশিরভাগেরই তেমন কোনো কার্যকারিতা নেই, বরং মারাত্মক ক্ষতির ঝুঁকি রয়েছে।

এই মিষ্টি সিরাপগুলো দ্রুত আরামের প্রতিশ্রুতি দিলেও, বেশিরভাগ কাশিই কয়েকদিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর রাজারাম ডি খারে-এর মতে, দূষিত শহরগুলোতে শিশুদের বেশিরভাগ কাশির কারণ সংক্রমণ নয়, বরং অ্যালার্জি। এর জন্য সিরাপের চেয়ে ইনহেলার অনেক বেশি কার্যকর। তিনি বলেন, সিরাপ বড়জোর সাময়িক আরাম দেয়, কিন্তু এর সাথে আসক্তি, বিষক্রিয়া এবং ওভারডোজের ঝুঁকি থাকে।

তাহলে এই সিরাপ এত জনপ্রিয় কেন?

এর প্রধান কারণ ভারতের দুর্বল প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে ছোট শহর ও গ্রামীণ এলাকায়, যেখানে প্রায় ৭৫% চিকিৎসা দেন কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণহীন হাতুড়ে ডাক্তাররা। সিরাপই তাদের সবচেয়ে বড় হাতিয়ার। রোগীরাও প্রায়শই অযোগ্য কেমিস্ট বা দোকানদারের পরামর্শের ওপর নির্ভর করেন।

এর সাথে যুক্ত হয় উদ্বিগ্ন বাবা-মায়ের চাপ এবং কিছু চিকিৎসকের জ্ঞানের অভাব। ডক্টর কফিল খান বলেন, "আমি এমডি করা শিশুরোগ বিশেষজ্ঞকেও এমন সিরাপ প্রেসক্রাইব করতে দেখেছি যা ছোট শিশুদের জন্য বিপজ্জনক এবং নিউমোনিয়ার কারণ হতে পারে।"

ভারতের এখন কাশির সিরাপ নিয়ে একটি সুস্পষ্ট নীতি এবং দেশব্যাপী সচেতনতা প্রয়োজন। সমস্যার গভীরতা বোঝা যায় সাম্প্রতিক শিশুমৃত্যুর সাথে জড়িত ডাক্তারের কথায়, যিনি ১৫ বছর ধরে এই কাশির সিরাপটি রোগীদের দিয়ে আসছেন বলে জানা যায়।

Related Topics

টপ নিউজ

কাশির সিরাপ / সিরাপ / আসক্তি / ওষুধে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলে মস্তিষ্কে যেসব পরিবর্তন ঘটে
  • কলকাতায় থাকার সময় মদ্যপান-ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলাম: অমিতাভ বচ্চন  
  • স্ক্রিন টাইম কতক্ষণ রাখা নিরাপদ? কিভাবে বুঝবেন আপনি মোবাইল ফোনে আসক্ত? 

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net