Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
নেপালে পিআর পদ্ধতির অপব্যবহার, নির্বাচনের আগে অস্থিরতা বাড়ছে

আন্তর্জাতিক

নেপাল নিউজ
26 September, 2025, 04:05 pm
Last modified: 26 September, 2025, 04:17 pm

Related News

  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • 'জেন জি' নিয়ে দুনিয়াজুড়ে এত আগ্রহের কারণ কী?
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

নেপালে পিআর পদ্ধতির অপব্যবহার, নির্বাচনের আগে অস্থিরতা বাড়ছে

পিআর পদ্ধতি দেশটিতে জনআস্থা নষ্ট করেছে এবং আন্দোলনও উসকে দিয়েছে। সাম্প্রতিক আন্দোলনে জেন-জি’রা অভিযোগ তোলেন, রাজনৈতিক দলগুলো তৃণমূলের কণ্ঠস্বরকে আটকে রেখে অভিজাতদের সুযোগ করে দিচ্ছে। 
নেপাল নিউজ
26 September, 2025, 04:05 pm
Last modified: 26 September, 2025, 04:17 pm
ছবি: এপি /নিরঞ্জন শ্রেষ্ঠ

নেপালের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এ ব্যবস্থার অপব্যবহার দেশটিতে স্বজনপ্রীতি পাকাপোক্ত করেছে, গণতন্ত্রকে দুর্বল করেছে এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে নড়বড়ে করে তুলেছে।

নেপালের ২৭৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিসভায় ১৬৫ জন সরাসরি নির্বাচিত এবং ১১০ জন পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হন। ২০০৬ সালে প্রবর্তিত এ ব্যবস্থা মূলত রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল।

কিন্তু গত কয়েক দফা নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের অনুগত কর্মী, আত্মীয়স্বজন, ধনী প্রার্থী কিংবা প্রত্যক্ষ ভোটে পরাজিতদের সংসদে পাঠাতে এ ব্যবস্থাকে ব্যবহার করেছে।

সমালোচকদের মতে, এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো দলীয় গোষ্ঠীর প্রভাবে গড়ে ওঠা সংগঠনে পরিণত হয়েছে। এর ফলে ভোটাররা ক্রমেই তাদের থেকে বিমুখ হয়ে পড়ছেন। নেপাল নিউজের তথ্য মতে, দেশটির সংসদে শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ এমন ব্যক্তিদের বারবার দেখা গিয়েছে।

উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, নেপালি কংগ্রেসের নেত্রী অর্জু রানা দেওবা (দলীয় সভাপতি শেরবাহাদুর দেওবার স্ত্রী) ও মুখপাত্র প্রকাশ শরণ মহতকে। তারা প্রত্যক্ষ নির্বাচনে হেরে বারবার পিআর তালিকার মাধ্যমে সংসদে গেছেন। একইভাবে নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল)-এর একনাথ ঢকাল ও অমৃতলাল রাজবংশী দল পরিবর্তন করেও পিআর তালিকা থেকে এমপি হয়েছেন।

দেশটির কোটিপতি শিল্পপতি বিনোদ চৌধুরীও দু'বার পিআর তালিকা থেকে সংসদ সদস্য হন।

বিশ্লেষকরা বলছেন, এসব উদাহরণ প্রমাণ করে যে, প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায় আনার পরিবর্তে এ ব্যবস্থা ধনীদের ও প্রভাবশালীদের দখলে চলে গেছে। নেপাল ডেমোক্র্যাটিক রিসোর্স সেন্টারের পরিচালক চন্দ্রশেখর পরাজুলি বলেন,
 'সমস্যার মূল কারণ হলো দলীয় গণতন্ত্র দুর্বল। নেতারা তাদের সিদ্ধান্তের জন্য দায়বদ্ধ নন। এর ফলেই অনুপাতিক প্রতিনিধিত্বের অপব্যবহার ঘটছে।'

পিআর পদ্ধতি দেশটিতে জনআস্থা নষ্ট করেছে এবং আন্দোলনও উসকে দিয়েছে। সাম্প্রতিক আন্দোলনে জেন-জি'রা অভিযোগ তোলেন, রাজনৈতিক দলগুলো তৃণমূলের কণ্ঠস্বরকে আটকে রেখে অভিজাতদের সুযোগ করে দিচ্ছে। 

পর্যবেক্ষকরা সতর্কবার্তা দেন, যদি রাজনৈতিক দলগুলো নারী, প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে পিআর পদ্ধতিকে ব্যবহারের প্রতিশ্রুতি না দেয়, তবে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলতে থাকবে।

আগামী ৫ মার্চের নির্বাচনের এখনো ছয় মাস বাকি। বিশ্লেষকদের মতে, প্রধান দলগুলো যদি আবারও পিআর তালিকা নিজেদের ঘনিষ্ঠদের দিয়ে পূরণ করে, তবে নির্বাচন নিয়ে জনআস্থা ব্যাপকভাবে ক্ষুণ্ন হবে। আর অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছিল, তা আরও দুর্বল হয়ে পড়বে।
 

Related Topics

টপ নিউজ

নেপাল / পিআর পদ্ধতি / গণতন্ত্র চর্চা / নির্বাচন / আন্দোলন / জেন জি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি জ্বালানি তেলবাহী জাহাজ। ফাইল ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন
  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • প্রতীকী ফাইল ছবি: আল জাজিরা
    ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স
    দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

Related News

  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • 'জেন জি' নিয়ে দুনিয়াজুড়ে এত আগ্রহের কারণ কী?
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি জ্বালানি তেলবাহী জাহাজ। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

4
প্রতীকী ফাইল ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

6
ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net