Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ভালো ঘুমের জন্য বাড়তি চেষ্টাই আপনাকে জাগিয়ে রাখছে নাতো?

আন্তর্জাতিক

টাইম
08 September, 2025, 05:20 pm
Last modified: 08 September, 2025, 05:17 pm

Related News

  • ঘুমের সমস্যার সমাধান কি 'বিস্ময়কর খনিজ' ম্যাগনেসিয়ামেই লুকিয়ে আছে?
  • ফোনের নীল আলো কি সত্যিই ঘুমের শত্রু?
  • নিদ্রাহারা রাতের এ গান
  • বিছানায় শুয়ে স্ক্রিনে সময় কাটানো ঘুমের জন্য ‘ক্ষতিকর’: গবেষণা
  • ঢাকা কেন জেগে থাকে রাতভর? জানাবে স্লিপ ল্যাব

ভালো ঘুমের জন্য বাড়তি চেষ্টাই আপনাকে জাগিয়ে রাখছে নাতো?

একাধিক কেস স্টাডি বিশ্লেষণ করে ব্যারন ও তার সহগবেষকরা দেখেন, অনেকেই ঘুম নিয়ে অকারণ উদ্বেগে ভুগছেন এবং নিখুঁত ঘুম পাওয়ার জন্য নিজের সাথেই যেন প্রতিযোগিতায় নেমেছেন—যেন দিনের কর্মক্ষমতা বাড়ানোর একমাত্র উপায় সেই ‘আদর্শ ঘুম’।
টাইম
08 September, 2025, 05:20 pm
Last modified: 08 September, 2025, 05:17 pm
ঘুমের মান উন্নত করতে চাইলে নিয়মিত সময়সূচি মেনে চলা জরুরি। ছবি: ক্লোয়ি ডাউলিং

আমরা সবাই চাই ভালো ঘুম হোক। কিন্তু ভালো ঘুমের জন্য আবার অতিরিক্ত চিন্তা করা হলে তা উল্টো প্রভাব ফেলতে পারে এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।

আজকাল এমনই এক নতুন এক সমস্যা দেখা দিয়েছে, যার নাম 'অর্থোসোমনিয়া'। এর মানে হলো, ঘুম ঠিকমতো হলো কিনা এসব নিয়ে এতটাই বাড়াবাড়ি চিন্তা করা যে তা উল্টো ঘুমকেই বিঘ্নিত করে।

এই শব্দটি প্রথম সামনে আসে ২০১৭ সালে। গবেষকরা তখন লক্ষ্য করেন, অনেক রোগী নিজে নিজেই ঘুমের সমস্যা চিহ্নিত করে চিকিৎসা নিচ্ছেন, আর এর মূলে রয়েছে তাদের ঘুম মাপার যন্ত্র বা ট্র্যাকার থেকে পাওয়া তথ্য। যুক্তরাষ্ট্রের উটাহ বিশ্ববিদ্যালয়ের বেহেভিয়োরাল স্লিপ মেডিসিন প্রোগ্রামের প্রধান এবং গবেষণাপত্রের মূল গবেষক কেলি ব্যারন জানান, 'অর্থো' মানে সঠিক, আর 'সোম্নিয়া' মানে ঘুম। শব্দটি এসেছে অর্থোরেক্সিয়া নামের আরেকটি অবস্থা থেকে, যেখানে মানুষ অস্বাস্থ্যকরভাবে স্বাস্থ্যকর খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ে।

যদিও অর্থোসম্নিয়া এখনো আনুষ্ঠানিক চিকিৎসা-নির্ণয়ের অন্তর্ভুক্ত নয়, ঘুম ট্র্যাকার জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রবণতাও বাড়ছে। ব্যারন বলেন, "আমরা দেখছিলাম, অনিদ্রার রোগীরা ঘুম মাপার যন্ত্র নিয়ে আসছেন এবং চিকিৎসকের চেয়ে যন্ত্রের তথ্যেই বেশি ভরসা করছেন—কখনও নিজের অনুভূতিকেও উপেক্ষা করছেন।"

একাধিক কেস স্টাডি বিশ্লেষণ করে ব্যারন ও তার সহগবেষকরা দেখেন, অনেকেই ঘুম নিয়ে অকারণ উদ্বেগে ভুগছেন এবং নিখুঁত ঘুম পাওয়ার জন্য নিজের সাথেই যেন প্রতিযোগিতায় নেমেছেন—যেন দিনের কর্মক্ষমতা বাড়ানোর একমাত্র উপায় সেই 'আদর্শ ঘুম'।

কিন্তু অনেকেই জানেন না, এই ঘুম ট্র্যাকারগুলো আসলে চিকিৎসা সরঞ্জাম নয়। এর তথ্যের নির্ভুলতা নিয়েও আছে বড় ধরনের সন্দেহ। ঘুমের সঠিক পরিমাপ করতে হয় মস্তিষ্কের তরঙ্গ দেখে। এজন্য মাথায় ইলেকট্রোড লাগিয়ে পলিসমনোগ্রাফি পরীক্ষায় এই তরঙ্গ ধরা হয়—যা ঘুমের ব্যাধি শনাক্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। অন্যদিকে, হাতের কব্জিতে পরা ট্র্যাকার সাধারণত পালস বা হার্টরেট দেখে ঘুমের অনুমান করে, আর আঙুলে পরা রিং নির্ভর করে শরীরের তাপমাত্রা, নড়াচড়া ও হার্টরেটের তারতম্যের ওপর।

তবে এই ট্র্যাকারগুলোর তথ্য ইতিবাচকভাবেও কাজে লাগানো যায়। যেমন খাওয়া-দাওয়ার অভ্যাস বদলানো, মদ্যপান নিয়ন্ত্রণ, মানসিক চাপ কমানো বা রাতের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারে সতর্কতা আনতে সাহায্য করতে পারে। ব্যারন বলেন, "স্ব-পর্যবেক্ষণ আর লক্ষ্য ঠিক করা যেকোনো আচরণ পরিবর্তনের মূলভিত্তি।"

তবে প্রতিদিন তথ্য যাচাই করার দরকার নেই। বরং সপ্তাহে একবার ট্রেন্ড বা বড় ধরনের পরিবর্তন খুঁজে দেখা ভালো। কিংবা কর্মদিবসের তথ্যের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনের তুলনা করা যেতে পারে। ঘুম বিশেষজ্ঞ মাইকেল ব্রিউসের মতে, " ট্র্যাকার ব্যবহার করা উচিত মাথা গরম না করে।"

ভালো ঘুমের জন্য কী করবেন?

ঘুমের মান উন্নত করতে চাইলে নিয়মিত সময়সূচি মেনে চলা জরুরি। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও একই সময়ে জেগে ওঠার অভ্যাস গড়ে তুলতে বলেন ব্যারন। সকালে ঘুমের ট্র্যাকার অ্যাপে দেখানো সংখ্যার চেয়ে শরীর-মনের অবস্থা কেমন তা খেয়াল করাই বেশি গুরুত্বপূর্ণ।

যদি এই নিয়ম মেনেও ঘুম নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করতে থাকেন বা ট্র্যাকার নিয়ে অস্বস্তি বাড়তেই থাকে, তবে কিছুদিনের জন্য যন্ত্রটি ব্যবহার বন্ধ রাখা ভালো। ব্যারনের ভাষায়, "অনেকের ক্ষেত্রেই অতিরিক্ত নজরদারি উল্টো ফল দেয়। ঘুমের মান আসলে নির্ভর করে আপনি কেমন অনুভব করছেন তার ওপর।"

যদি ঘুমের মান পর্যবেক্ষণ করতেই হয়, ঘুমের ট্র্যাকার নয়, বরং একটি লিখিত ঘুমের ডায়েরি রাখা বেশি কার্যকর হতে পারে বলে পরামর্শ দেন ব্রিউস। সকালে উঠে লিখে রাখুন কখন ঘুমাতে গিয়েছিলেন, কখন জেগেছেন, রাতে কয়বার ঘুম ভেঙেছে এবং এক থেকে পাঁচের মধ্যে ঘুমের মানকে কত নম্বর দেবেন।

যদি ঘুম নিয়ে উদ্বেগ থেকে যায়, তাহলে প্রশিক্ষিত থেরাপিস্টের সহায়তায় অনিদ্রার জন্য কগনিটিভ বিহেভিয়োরাল থেরাপি নেওয়া যেতে পারে। চাইলে অনলাইন কোর্স বা অ্যাপের মাধ্যমেও এই থেরাপি পাওয়া সম্ভব। ঘুমের সঙ্গে সম্পর্কিত অভ্যাস ও মানসিকতা বদলে দিতে বিভিন্ন কৌশল ব্যবহার করে, এবং এটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভালো ঘুম / অনিদ্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ঘুমের সমস্যার সমাধান কি 'বিস্ময়কর খনিজ' ম্যাগনেসিয়ামেই লুকিয়ে আছে?
  • ফোনের নীল আলো কি সত্যিই ঘুমের শত্রু?
  • নিদ্রাহারা রাতের এ গান
  • বিছানায় শুয়ে স্ক্রিনে সময় কাটানো ঘুমের জন্য ‘ক্ষতিকর’: গবেষণা
  • ঢাকা কেন জেগে থাকে রাতভর? জানাবে স্লিপ ল্যাব

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net