Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
প্রেসিডেন্ট চীনে, পার্লামেন্ট অভিমুখে ঝাড়ু হাতে ইন্দোনেশিয়ার নারীরা

আন্তর্জাতিক

বিবিসি
04 September, 2025, 10:40 am
Last modified: 04 September, 2025, 10:41 am

Related News

  • ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করল পাপুয়ার বিদ্রোহীরা, জ্বালিয়ে দিল বিমান
  • চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

প্রেসিডেন্ট চীনে, পার্লামেন্ট অভিমুখে ঝাড়ু হাতে ইন্দোনেশিয়ার নারীরা

বুধবারের সমাবেশে গোলাপি পোশাক পরা ইন্দোনেশিয়ান উইমেনস অ্যালায়েন্স এর কর্মীরা জানান, তাদের হাতে থাকা ঝাড়ু ‘রাষ্ট্রের নোংরামি, সামরিকতন্ত্র ও পুলিশি দমন-পীড়ন দূর করার প্রতীক’। এ সময় তারা ‘পুলিশের সংস্কার চাই’ লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।
বিবিসি
04 September, 2025, 10:40 am
Last modified: 04 September, 2025, 10:41 am
ছবি: রয়টার্স

পুলিশি নির্যাতন ও অপচয়ী সরকারি ব্যয়ের প্রতিবাদে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের দিকে ঝাড়ু হাতে মিছিল করেছেন শত শত নারী। বুধবার গোলাপি পোশাক পরে তারা এ অভিনব কর্মসূচি পালন করেন।

গত দুই সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে সংসদ সদস্যদের বিলাসবহুল সুযোগ-সুবিধা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এরই মধ্যে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে তরুণ মোটরবাইক চালক আফফান কুরনিয়াওয়ান নিহত হওয়ার ঘটনায় আন্দোলন আরও তীব্র হয় এবং সহিংস রূপ নেয়।

বিক্ষোভ যখন তুঙ্গে, তখন প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো বেইজিংয়ে চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার সফর বাতিলের ঘোষণা দিয়েছিলেন। তবে বুধবার তাকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গ্রুপ ছবিতে দেখা যায়।

চীন সফরের আগে প্রাবোয়ো জানিয়েছিলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দ বিশেষ সুবিধাগুলো বাতিল করবেন। বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল এই সুবিধা প্রত্যাহার।

বুধবারের সমাবেশে গোলাপি পোশাক পরা ইন্দোনেশিয়ান উইমেনস অ্যালায়েন্স (আইডব্লিউএ)-এর কর্মীরা জানান, তাদের হাতে থাকা ঝাড়ু 'রাষ্ট্রের নোংরামি, সামরিকতন্ত্র ও পুলিশি দমন-পীড়ন দূর করার প্রতীক'। এ সময় তারা 'পুলিশের সংস্কার চাই' লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।

ইন্দোনেশিয়ান উইমেনস অ্যালায়েন্স (আইডব্লিউএ), যা ৯০টি নারী সংগঠন, সামাজিক আন্দোলন, শ্রমিক ইউনিয়ন, মানবাধিকার সংস্থা ও আদিবাসী সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত—চলমান বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে।

ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ায় শাসন ব্যবস্থার বিরুদ্ধে নারীদের আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৯৮ সালের সংস্কার আন্দোলনের আগে সুহার্তোর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধেও নারীরা একইভাবে সোচ্চার ছিলেন। আইডব্লিউএ জানিয়েছে, তাদের বেছে নেওয়া গোলাপি রঙ সাহসের প্রতীক। অন্যদিকে অন্যান্য বিক্ষোভকারীরা ব্যবহার করছেন সবুজ রঙ, যা নিহত মোটরবাইক চালক আফফান কুরনিয়াওয়ানের রাইডশেয়ার কোম্পানির পোশাকের রঙ। এর মাধ্যমে তারা সংহতি প্রকাশ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই রঙগুলোকে 'হিরো গ্রিন' ও 'ব্রেভ পিঙ্ক' নামে অভিহিত করা হচ্ছে। অনেকেই প্রোফাইল ছবিতে এ রঙের ফিল্টার ব্যবহার করে সমর্থন জানাচ্ছেন।

এদিকে রাজধানী জাকার্তায় বিক্ষোভ দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দ্রুত, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেছেন, 'আরও হতাহতের ঘটনা ঘটার আগেই রাষ্ট্রের উচিত বিক্ষোভকারীদের সব দাবি অবিলম্বে মেনে নেওয়া।'

উল্লেখ্য, আগস্টের শেষ দিকের বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর মধ্যে কয়েকজনের মৃত্যুর কারণ পুলিশি সহিংসতা বলে অভিযোগ উঠেছে। ইন্দোনেশিয়ান লিগ্যাল এইড ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশজুড়ে অন্তত ১ হাজার ৪২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশজুড়ে চলা বিক্ষোভ দমনের চেষ্টায় প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো রোববার ঘোষণা দেন, রাজনীতিবিদদের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া বেশ কিছু সুবিধা, যার মধ্যে ভাতা কমানোও রয়েছে, তা হ্রাস করা হবে।

বিক্ষোভকারীরা এ উদ্যোগকে স্বাগত জানালেও অনেকের মতে, এটি যথেষ্ট নয়। অল-ইন্দোনেশিয়ান স্টুডেন্টস ইউনিয়নের সাবেক সমন্বয়ক হেরিয়ান্তো বিবিসিকে বলেন, 'এটি কেবল একটি বিষয় নয়, বরং বৈষম্য, শাসনব্যবস্থা ও জবাবদিহিতা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের প্রতিফলন।'

তিনি আরও বলেন, 'প্রতীকী পরিবর্তন গুরুত্বপূর্ণ হলেও মানুষ আরও গভীর সংস্কার আশা করে—বিশেষ করে কৃষিনীতি, শিক্ষা এবং ন্যায্য অর্থনৈতিক সুযোগের মতো ক্ষেত্রগুলোতে।' হেরিয়ান্তোর মতে, 'চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনগণকেন্দ্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা।'

Related Topics

টপ নিউজ

ইন্দোনেশিয়া / ইন্দোনেশিয়ায় বিক্ষোভ / ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করল পাপুয়ার বিদ্রোহীরা, জ্বালিয়ে দিল বিমান
  • চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net