Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
মোদিকে নিয়ে কটূক্তি: পাটনায় কংগ্রেস-বিজেপি কর্মীদের সংঘর্ষ, কলকাতায় কংগ্রেস কার্যালয়ে হামলা

আন্তর্জাতিক

এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
29 August, 2025, 05:35 pm
Last modified: 29 August, 2025, 06:25 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

মোদিকে নিয়ে কটূক্তি: পাটনায় কংগ্রেস-বিজেপি কর্মীদের সংঘর্ষ, কলকাতায় কংগ্রেস কার্যালয়ে হামলা

বৃহস্পতিবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কংগ্রেসের পতাকা পরিহিত এক ব্যক্তি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ‘ভোট চুরির প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী মোদি ও তার মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এ ঘটনার পর বিজেপি রাহুলের বিরুদ্ধে পাটনায় মামলা করে এবং কংগ্রেসের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়।
এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
29 August, 2025, 05:35 pm
Last modified: 29 August, 2025, 06:25 pm
ভারতের প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অশালীন মন্তব্যের জেরে পাটনায় কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি: এনডিটিভি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মা–কে নিয়ে অশালীন মন্তব্যের জেরে শুক্রবার (২৯ আগস্ট) বিহারের পাটনায় কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এছাড়া, কলকাতায় কংগ্রেসের রাজ্য সদর দপ্তরে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।

রাজ্যে ভোটের প্রস্তুতির মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভোটার অধিকার যাত্রা' ঘিরে এই উত্তেজনা ছড়ায়।

এক ভিডিওতে দেখা যায়, দুই দলের কর্মীরা দলীয় পতাকার ডান্ডা দিয়ে একে অপরকে মারছেন। দুই রাজ্যেই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন উভয় দলের বেশ কয়েকজন নেতা-কর্মী।

অন্যদিকে কংগ্রেস জানিয়েছে, বিধান ভবনে হামলার নেতৃত্ব দেন রাকেশ সিং নামের এক ব্যক্তি। বিজেপি সমর্থকরা পার্টি অফিসে ভাঙচুর চালায় এবং কংগ্রেস নেতাদের ছবি নষ্ট করে। 

রাহুল গান্ধীর পোস্টারে কালি ছেটানো হয়েছে বলেও দাবি তাদের।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্দেহভাজন ৬ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে।

রাজ্য কংগ্রেস নেতাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে প্রশাসন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কংগ্রেসের পতাকা পরিহিত এক ব্যক্তি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন 'ভোট চুরির প্রতিবাদে' আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী মোদি ও তার মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। সেই সময়ে অবশ্য রাহুল গান্ধী সেখানে ছিলেন না।

এ ঘটনার পর বিজেপি রাহুলের বিরুদ্ধে পাটনায় মামলা করে এবং কংগ্রেসের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

ছবি: পার্থ পাল/ইন্ডিয়ান এক্সপ্রেস

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় দ্বারভাঙা পুলিশ।

এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে পুলিশ জানায়, 'ঘটনাটি সিমরি থানায় এফআইআরের মাধ্যমে নথিভুক্ত হয়েছে। একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।'

ঘটনা নিয়ে আসামের এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, 'কংগ্রেস সবসময়ই প্রধানমন্ত্রী মোদিকে গালাগাল করে। এই দলটিই ঘৃণার সংস্কৃতির জন্ম দিয়েছে। তারা অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায়। রাহুল গান্ধীর উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া।'

বৃহস্পতিবার এক পোস্টে শাহ বলেন, 'এই ঘটনা দেশের গণতন্ত্রের গায়ে কলঙ্ক। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।'

শাহ বলেন, 'এই ঘটনায় পরিষ্কার হয়েছে—কংগ্রেস আবার তাদের পুরনো চরিত্রে ফিরে গেছে, যেখান থেকে তারা বরাবরই দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বিষাক্ত করেছে।'

বিজেপি সভাপতি জে.পি. নাড্ডাও কংগ্রেসের সমালোচনায় বলেন, 'প্রধানমন্ত্রী মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা সব শালীনতার সীমা ছাড়িয়ে গেছে।'

তিনি রাহুল গান্ধী ও ওই যাত্রায় অংশ নেওয়া আরজেডি নেতা তেজস্বী যাদবকেও ওই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান।

এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘটনাটিকে 'অপ্রত্যাশিত ও নিন্দনীয়' বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, 'দ্বারভাঙায় কংগ্রেস ও আরজেডি প্ল্যাটফর্ম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে যে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, তা একেবারে অনুচিত। আমি এর তীব্র নিন্দা জানাই।'

তবে কংগ্রেস নেতা পবন খেরা ঘটনার কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, বিজেপি 'গুরুত্বহীন' ইস্যু তুলে মূল বিষয়গুলো থেকে জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে।

Related Topics

টপ নিউজ

নরেন্দ্র মোদি / বিজেপি / কংগ্রেস / সংঘর্ষ / রাহুল গান্ধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net