Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
রাশিয়ার তেল কেনা বন্ধে সম্মত হয়েছেন মোদি, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 October, 2025, 12:55 pm
Last modified: 16 October, 2025, 12:56 pm

Related News

  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাই ও দিল্লিতে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প
  • ট্রাম্পের হুমকির মুখে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭

রাশিয়ার তেল কেনা বন্ধে সম্মত হয়েছেন মোদি, দাবি ট্রাম্পের

ট্রাম্প সাংবাদিকদের জানান, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত ‘খুব শিগগিরই’ রুশ তেল কেনা বন্ধ করবে।
টিবিএস ডেস্ক
16 October, 2025, 12:55 pm
Last modified: 16 October, 2025, 12:56 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। খবর বিবিসির।

ট্রাম্প সাংবাদিকদের জানান, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত 'খুব শিগগিরই' রুশ তেল কেনা বন্ধ করবে, যা তিনি 'একটি বড় পদক্ষেপ' বলে উল্লেখ করেছেন।

ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের এক মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। মার্কিন প্রেসিডেন্ট ভারতের রুশ তেল কেনাকে বাণিজ্যযুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করলেও, দিল্লি তা প্রতিহত করেছে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি করেছে।

রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি পণ্য হলো তেল ও গ্যাস, আর এর প্রধান ক্রেতাদের মধ্যে রয়েছে চীন, ভারত ও তুরস্ক।

বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'এখন আমাকে চীনকেও একই কাজ করাতে হবে।' মস্কোর জ্বালানি আয় বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবেই তার প্রশাসন এ উদ্যোগ নিচ্ছে।

ট্রাম্প প্রশাসন জাপানকেও রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করতে চাপ দিচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বুধবার ওয়াশিংটনে সফররত জাপানের অর্থমন্ত্রী কাতসুনোবু কাতোর সঙ্গে সাক্ষাতে তিনি এই 'প্রত্যাশা' ব্যক্ত করেন।

ট্রাম্প আরও বলেন, ভারত তাৎক্ষণিকভাবে তেল আমদানি বন্ধ করতে পারবে না। তবে এই পরিবর্তন 'একটু সময়সাপেক্ষ প্রক্রিয়া' হলেও খুব শিগগিরই তা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ট্রাম্প এই শুল্ককে দিল্লির ওপর রাশিয়ার তেল ও অস্ত্র কেনার কারণে 'শাস্তিমূলক ব্যবস্থা' হিসেবে উল্লেখ করেছেন।

আগস্ট থেকে কার্যকর এই শুল্ক বিশ্বের সর্বোচ্চ শুল্কের মধ্যে একটি এবং এতে রাশিয়ার সঙ্গে লেনদেনের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা অন্তর্ভুক্ত, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তহবিলের একটি প্রধান উৎস।

তবে ভারত এ বিষয়ে কয়েক মাস ধরে দৃঢ় অবস্থানেই রয়েছে। যদিও ভারতের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারত দাবি করছে, তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিরপেক্ষ। 

ভারতের কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের অভিযোগকে দ্বৈত মানদণ্ড বলে অভিহিত করেছেন। তারা বলছেন, দিল্লি রাশিয়ার সঙ্গে চলমান বাণিজ্য থেকে লাভবান হচ্ছে, অথচ যুক্তরাষ্ট্র ও ইউরোপও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

ভারত তার অর্থনীতি সমর্থনের জন্য রাশিয়ার কাঁচা তেলের ওপর নির্ভরশীল, যা ছাড়ে কেনা হচ্ছে। ভারতের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম।

রাশিয়ার তেল নিয়ে বিরোধ ট্রাম্প ও মোদির সম্পর্ককে টানাপড়েনের মধ্যে ফেলেছে, যদিও বুধবার মার্কিন প্রেসিডেন্ট মোদিকে 'মহান মানুষ' হিসেবে প্রশংসা করেছেন।

মোদি গত সপ্তাহে বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তারা বাণিজ্য আলোচনা থেকে যেসব অগ্রগতি হয়েছে তা পর্যালোচনা করেছেন।

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প / ভারতের প্রধানমন্ত্রী / নরেন্দ্র মোদি / রাশিয়ার তেল / কেনা বন্ধ / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাই ও দিল্লিতে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প
  • ট্রাম্পের হুমকির মুখে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net