Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
জাপানের শহরে স্মার্টফোন ব্যবহার দৈনিক দুই ঘণ্টায় সীমিত করার প্রস্তাব

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 August, 2025, 02:40 pm
Last modified: 29 August, 2025, 02:41 pm

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি

জাপানের শহরে স্মার্টফোন ব্যবহার দৈনিক দুই ঘণ্টায় সীমিত করার প্রস্তাব

জাপানের টোয়োআকে শহরের পৌরসভা কর্তৃপক্ষ এই সপ্তাহের শুরুতে আইনপ্রণেতাদের কাছে এই প্রস্তাবনা পেশ করেছে এবং বর্তমানে তা নিয়ে আলোচন চলছে।
টিবিএস ডেস্ক
29 August, 2025, 02:40 pm
Last modified: 29 August, 2025, 02:41 pm
ছবি: রয়টার্স

জাপানের কেন্দ্রীয় টোয়োআকে শহর কাজের বা পড়াশোনার সময়ের বাইরে ৬৯ হাজার নাগরিকের জন্য দিনে শুধু দুই ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করার প্রস্তাব দিয়েছে। এটি দেশজুড়ে ডিভাইস আসক্তি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। খবর বিবিসি'র।

এই ধরনের প্রস্তাব জাপানে প্রথমবারের মতো করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টোয়োআকে পৌরসভা কর্তৃপক্ষ এই সপ্তাহের শুরুতে আইনপ্রণেতাদের কাছে এই প্রস্তাবনা পেশ করেছে এবং বর্তমানে তা নিয়ে আলোচন চলছে।

শহরের মেয়র মাসাফুমি কোকি বলেছেন, প্রস্তাবটি কড়াকড়িভাবে কার্যকর করা হবে না। বরং এটি নাগরিকদের তাদের স্ক্রিন সময় নিয়ন্ত্রণ করতে 'উৎসাহিত' করার জন্য প্রণীত হবে।

মেয়র আরও বলেন, 'দুই ঘণ্টার সীমা... শুধুমাত্র একটি নির্দেশিকা... নাগরিকদের উৎসাহিত করার জন্য।'

তিনি আরও বলেন, 'এর মানে এই নয় যে শহর তার নাগরিকদের অধিকার সীমিত করবে বা কোনো কর্তব্য আরোপ করবে।'

যদি আইনপ্রণেতারা অনুমোদন দেন, এই নিয়ম অক্টোবর থেকে কার্যকর হবে। নিয়ম ভঙ্গের জন্য কোনো শাস্তি থাকবে না।

জাপানের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রান্নার সময় ভিডিও দেখা, ব্যায়ামের সময় অনলাইন ব্যবহার, অনলাইন ক্লাস বা ই-স্পোর্টস অনুশীলনের মতো কাজে স্মার্টফোন ব্যবহার দুই ঘণ্টার সীমার মধ্যে অন্তর্ভুক্ত হবে না।

মেয়র কোকি বলেন, 'স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই দরকারি।' তবে তিনি যোগ করেছেন, 'কিছু শিক্ষার্থী ফোন ছাড়া বাড়ি ছাড়তে চায় না, এজন্য তারা স্কুলেও যাচ্ছে না।'

তিনি আরও বলেছেন, 'প্রাপ্তবয়স্করাও ঘুম বা পরিবারের সঙ্গে সময় কাটানো কমিয়ে দিচ্ছেন, শুধু ফোন বা ট্যাবলেট স্ক্রল করার জন্য।'

জাপানের সংবাদমাধ্যম মেইনিচি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের সময় ১২০-এর বেশি বাসিন্দা ফোন বা ই-মেইল করেছেন। এর মধ্যে ৮০ শতাংশ বাসিন্দা নতুন নিয়ম পছন্দ করেননি। তবে কিছু মানুষ নতুন আইনের প্রতি সমর্থন জানিয়েছেন।

প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ৯টার পর স্মার্টফোন ব্যবহার বন্ধ করবে। বয়সে বড় শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্কদের জন্য সময়সীমা রাত ১০টা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জাপান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী একজন ব্যবহারকারী জানিয়েছেন, 'দুই ঘণ্টার মধ্যে বই পড়াও সম্ভব নয়, সিনেমাও দেখা যাবে না।'

Related Topics

টপ নিউজ

স্মার্টফোন / স্মার্টফোন আসক্তি / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net